ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে 'গণহত্যা'র নালিশ! কবে ফিরবে গাজায় শান্তি?

Israel-Gaza war: আন্তর্জাতিক আদালত পর্যন্ত মামলা গড়ালেও গাজায় আগ্রাসন কমাতে চাইছে না কোনওভাবেই ইজরায়েল। এরই মধ্যে একাধিক হামলা চালানো হয়েছে গাজায়।

Sohini Das
৪ মিনিট
ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে 'গণহত্যা'র নালিশ! কবে ফিরবে গাজায় শান্তি?

কোনও মতেই রোখ টানা যাচ্ছে না ইজরায়েলের আগ্রাসনে। গাজা যেন মৃত্যুপুরী। এত মৃত্যু, এত লাশ, তার পরেও যুদ্ধের অবস্থান থেকে টলানো যায়নি ইজরায়েলকে। তার পরেও দ্বিগুণ আগ্রাসন নিয়ে গাজা জুড়ে হামলার পর হামলা চালিয়েই যাচ্ছে নেতানিয়াহু সরকার। এবার সেই ইজরায়েলের বিরুদ্ধেই ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)-র কাছে গণহত্যার অভিযোগ আনল দক্ষিণ আফ্রিকা।

প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইতিমধ্যেই চব্বিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। যার মধ্যে অন্তত ৮ হাজার নাবালক ও শিশু। জখম কম করে হলেও ৬০ হাজার। গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে পড়ে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তার পরেই হামাসের বিরুদ্ধে কার্যত গাজার বিরুদ্ধেই যুদ্ধঘোষণা করে দেয় ইজরায়েল। মধ্যিখানে বন্দিবদলের জন্য় চারদিনের যুদ্ধবিরতি থাকলেও অক্লান্ত ভাবে যুদ্ধ চলছে তার পর থেকেই। স্কুলবাড়ি, হাসপাতাল, শরণার্থী শিবির, ধর্মস্থান কোনও কিছুকেই বাদ দেয়নি ইজরায়েলি সেনা। একের পর এক মিসাইল, বোমা, ড্রোন হামলায় ধুলোয় মিশে গিয়েছে গোটা গাজা। বিশ্বের প্রায় সবকটি দেশের যুদ্ধশান্তির প্রস্তাবে কান পর্যন্ত দেয়নি নেতানিয়াহু সরকার।

আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। আর ইজরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহু দেশ সেই সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। রাষ্ট্রপুঞ্জের সবচেয়ে ক্ষমতাশালী ও উচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস অর্থাৎ আইসিজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডের হেগ শহরে প্রতিষ্ঠিত হয়েছিল এই আন্তর্জাতিক আদালত।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC)-র মতো কোনও ব্যক্তিমানুষের বিচার করা হয় না এই আদালতে। বরং বিভিন্ন দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অপরাধের বিচার হয় এই আদালতে। যেমন ভাবে এবার সেখানকার কাঠগড়ায় উঠেছে ইজরায়েল। এর আগে রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাবে সংখ্য়াগরিষ্ঠতা এলেও তাতে আমল দেয়নি নেতানিয়াহু সরকার। এ বারও কি একই ভাবে আন্তর্জাতিক আদালতে দায় এড়াবে ইজরায়েল? গা থেকে ঝেড়ে ফেলবে গণহত্যার অভিযোগ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেই চিকিৎসার ন্যূনতম সুযোগ! কেন গাজায় মেডিক্যাল ত্রাণ বন্ধ করে দিচ্ছে WHO?

Gaza-Hamas Conflict: গাজায় ত্রাণ দেওয়া থেকে এবার সরে এল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা (WHO)। সব ধরনের মেডিক্যাল সরবরাহ করার কথা রবিবারই ঘোষণা করে দিয়েছে তারা।

যদিও ইজরায়েলের গা-ছাড়া ভাব অবশ্য সেদিকেই ইঙ্গিত করছে। আন্তর্জাতিক আদালত পর্যন্ত মামলা গড়ালেও গাজায় আগ্রাসন কমাতে চাইছে না কোনওভাবেই ইজরায়েল। এরই মধ্যে একাধিক হামলা চালানো হয়েছে গাজায়। বিশেষত বাসিন্দাদের নিশানা করেই ধেয়ে এসেছে ইজরায়েলি রকেট, ক্ষেপণাস্ত্রগুলি। গাজার উত্তরে রাফাহ এলাকায় ইজরায়েলের সাম্প্রতিকতম হামলায় অন্তত তেরো জনের মৃত্যর খবর মিলেছে। তার মধ্যে অনেকেই শিশু বলে জানা গিয়েছে। আর এই ঘটনা ঘটেছে সেদিন, যেদিন আন্তর্জাতিক আদালতে প্রথম শুনানি হতে চলেছে ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ। শুধু রাফাহতেই নয়, মধ্য গাজার ডের এল বালাহর আল আকসা শহিদ হাসপাতালে ইজরায়েলি বোমায় অন্তত আট জনের খবর মৃত্যুর খবর মিলেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। খাতায় কলমে সংখ্যাটা এখন ২৩,৩৫৭-র আশপাশে ঘুরছে। জখম অন্তত ৫৯,৪১০।

গত ডিসেম্বরেই ইজরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়। পাশাপাশি ফিলিস্তিনির বিরাট ভূখণ্ড জুড়ে দানবিক অত্যাচার চালাচ্ছে ইজরায়েলি সেনা। দক্ষিণ আফ্রিকা সেই অভিযোগও করেছে। দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপে পাশে দাঁড়িয়েছে বিশ্বের একাধিক দেশ। যারা গাজায় যুদ্ধশান্তির পক্ষে সওয়াল করে আসছে গোড়া থেকেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজার মৃতদেহ থেকে হৃদপিণ্ড, যকৃত সত্যিই সরিয়ে নিচ্ছে ইজরায়েল? কারণ জানলে শিউরে উঠবেন

Israel-Hamas War: এরই মধ্যে আবার ইজরায়েলের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ করেছে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর গ্রুপ। তাদের দাবি, গাজায় যুদ্ধে নিহত ফিলিস্তিনি শরীরগুলি থেকে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ চুরি যাচ্ছে অহরহ।

মজার ব্যাপার, দক্ষিণ আফ্রিকার এই আবেদনে সই করেছে ছ'শোর বেশি ইজরায়েলিও। যারা মানবিকতার খাতিরে চান যুদ্ধটা শেষ হোক। সেই ছ'শো জনের মধ্যে রয়েছেন অসংখ্য শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, বুদ্ধিজীবী মানুষজন। যে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষই তো যুদ্ধের বিরুদ্ধে। তেমনটাই হওয়া উচিত। ফলে ইজরায়েল-গাজা দ্বন্দ্বেও তার অন্যথা হয়নি।

ফিলিস্তিনিদের প্রতি দক্ষিণ আফ্রিকার সমর্থন আজকের নয়। ১৯৯৭ সালে নেলসন ম্যান্ডেলা যখন রাষ্ট্রপতি, তখন থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সুসম্পর্কের শুরু। নেলসনের বক্তৃতায় একাধিক বার উঠে এসেছে প্যালেস্টাইনের স্বাধীনতার কথা। ফিলিস্তিনিদের স্বাধীনতা ছাড়া দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা অসম্পূর্ণ, এমনটাই মনে করতেন তিনি। ২০১৩ সালে নেলসনের মৃত্যুর পর ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লা শহরে তাঁর বিরাট মূর্তিও বসেছিল। ফলে প্যালেস্টাইনের এই সঙ্কটে যে দক্ষিণ আফ্রিকা পাশে এসে দাঁড়াবে, তাতে আর নতুন কী!

যদিও আন্তর্জাতিক আদালতের সামনে বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাদের প্রতিরোধ হামাসের বিরুদ্ধে। হামাস ইজরায়েলের অস্তিত্বের পক্ষে ঝুঁকিপূর্ণ বলে দাবি করা হয়েছে আদালতে। পাশাপাশি ইজরায়েলি প্রতিরক্ষাবাহিনী যতটা সম্ভব নৈতিক ভাবে কাজ করার চেষ্টা করেছে বলেও দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে। একই সঙ্গে নাগরিকদের মৃত্যু এড়াতে নানা রকম পদক্ষেপের কথাও জানানো হয়েছে বাহিনীর তরফে। ইজরায়েলের দাবি, তারা ফোন করে সতর্ক করে বিভিন্ন সময় গাজার বিভিন্ন ভবনের উপরে হামলা চালিয়েছে। এমনকী আকাশপথে হামলা চালানোর আগেও সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় চলাচল করায় বহু হামলা বাতিলও করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে ইজরায়েলি সরকার বারবার দাবি করেছে, গাজায় বসবাসকারী ফিলিস্তিনি নয়, হামাসদের শেষ করাই তাঁদের একমাত্র উদ্দেশ্য। দক্ষিণ আফ্রিকার সমস্ত অভিযোগের জবাবে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে কোনও কসুর বাকি রাখেনি ইজরায়েল।

দক্ষিণ আফ্রিকা চায়, ইজরায়েলকে গাজায় অবিলম্বে সমস্ত রকম যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিক ইজরায়েল। তবে আদৌ কি সেই পরিস্থিতি তৈরি হবে। আর যদি হয়ও বা, ইজরায়েল কি আন্তর্জাতিক আদালতের কথা মানবে। খাতায়-কলমে আন্তর্জাতিক আদালতের সমস্ত নির্দেশ মানতে বাধ্য দক্ষিণ আফ্রিকা, ইজরায়েলের মতো দেশগুলি। বাস্তবে কি তা সত্যিই ঘটে। ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় অবিলম্বে যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেই নির্দেশের বাস্তবায়ন হয়নি। আর যদি আন্তর্জাতিক আদালতে প্রমাণও হয়ে যায় ইজরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে, তার পরেও সেই মামলায় চূড়ান্ত রায় সামনে আসতে আসতে আরও কয়েক বছর। ততদিনে কি গাজার মানচিত্রে অস্তিত্বটুকুও থাকবে! সংশয়ে গোটা বিশ্ব।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?