তালিবান, দেওবন্দি এবং নারী স্বাধীনতা! কূটনীতি নাকি ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা?

Taliban’s Muttaqi Visits India’s Deoband: এই সফরে মুত্তাকি ভারতের সাহারানপুরের দেওবন্দি মাদ্রাসাতেও গিয়েছিলেন। জানা গিয়েছে, তালিবানের অনেক নেতা এই দেওবন্দি মতবাদের অনুসারী।

Tanvia Barua
২ মিনিট
তালিবান, দেওবন্দি এবং নারী স্বাধীনতা! কূটনীতি নাকি ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা?

আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিনিধিদের প্রথম ভারত সফর নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। কোন কূটনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে তা নিয়ে পর্যালোচনা চলছেই। পাশাপাশি মানবাধিকার সংক্রান্ত প্রশ্নগুলিও ক্রমাগত ঘণীভূত হচ্ছে। তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি এই সফরে প্রধাম মুখ ছিলেন। আফগানিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। কিন্তু সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনা, অন্য সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে।

ভারতের মতো গণতান্ত্রিক দেশে নারী সাংবাদিকরা সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ, আর সেখানেই এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এর জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সর্বত্র। সামাজিক মাধ্যম ভরে যায় প্রতিবাদে, সাংবাদিক সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে। প্রশ্ন উঠছে, তালিবানের নারী-বৈষম্য নীতি কি ভারতের মাটিতেও জায়গা পাবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন নারীবিদ্বেষী তালিবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দিল্লি?

At Jaishankar-Muttaqi meet in Delhi: এর আগের ১৫ মে-এর এস. জয়শঙ্কর ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ফোনালাপ শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

চাপে পড়ে তালিবান প্রতিনিধি দল জানায়, ঘটনাটি নাকি 'ভুল বোঝাবুঝি'। তারা পরে আরেকটি সাংবাদিক সম্মেলন আয়োজন করে সেখানে নারী সাংবাদিকদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। কিন্তু ততক্ষণে বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে।অনেকেই বলেছেন, এই সংশোধন আসলে ভাবমূর্তি ভালো করার চেষ্টা, তাদের নীতি কিছুই বদলায়নি।

এই ঘটনা এবারেই প্রথম নয়। ১৯৯৬ সালে যখন তারা প্রথম কাবুল দখল করে, তখন থেকেই নারীদের শিক্ষা, চাকরি, এমনকি বাইরে বেরোনোর অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তাদের প্রথম সাংবাদিক সম্মেলনে এক বিদেশি নারী সাংবাদিককে বেরিয়ে যেতে বলা হয়েছিল। দিল্লির ঘটনাটি যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। আজও আফগানিস্তানে মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ। নারীরা কাজ হারিয়েছেন, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তালিবানের সঙ্গে সুসম্পর্ক! কেন চাইছে ভারত?

Taliban : ফোনালাপে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ী ও রোগীদের যাতে ভারত থেকে ভিসা দেওয়া হয় এবং ভারতে জেলবন্দি থাকা আফগানদের মুক্তি দিয়ে দেশে ফেরানো হয়।

এই সফরে মুত্তাকি ভারতের সাহারানপুরের দেওবন্দি মাদ্রাসাতেও গিয়েছিলেন। জানা গিয়েছে, তালিবানের অনেক নেতা এই দেওবন্দি মতবাদের অনুসারী। দেওবন্দি ভারতের একটি পুরনো ইসলামী শিক্ষা পদ্ধতি, যা ধর্মীয় শুদ্ধতা, নৈতিকতা ও সংযমকে গুরুত্ব দেয়। আফগানিস্তান ও পাকিস্তানের অনেকেই এর অনুসারী, পরে তাঁরা রাজনীতিতে যুক্ত হন। সেই আদর্শই ধীরে ধীরে তালিবান মতবাদের ভিত্তি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, মুত্তাকির দেওবন্দি সফর কেবল ধর্মীয় কারণেই নয়, এর মাধ্যমে তালিবান বোঝাতে চায় যে, তারা ভারতের ইসলামী ঐতিহ্যের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

ভারত বরাবরই আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এসেছে। কিন্তু তালিবান সরকারকে নিয়ে তাদের অবস্থান কখনই স্পষ্ট হয়নি। মানবাধিকার ও নারীর স্বাধীনতার প্রশ্নে তালিবান এখনও আন্তর্জাতিক স্বীকৃতিও পায়নি। তবু আফগানিস্তানের ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে ভারত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এই অবস্থায়, নারী সাংবাদিকদের বঞ্চনার ঘটনা ভারতের জন্য অস্বস্তিকর। একদিকে কূটনৈতিক সম্পর্ক, অন্যদিকে নৈতিক অবস্থান— এই দুইয়ের ভারসাম্য রাখা ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তালিবান এখন দাবি করা শুরু করেছে, তারা আগের মতো কঠোর নয়। কিন্তু বাস্তবে আফগান নারীরা এখনও পুরনো নিয়মের শৃঙ্খলে বন্দি হয়ে আছেন। দিল্লির ঘটনাটি দেখিয়ে দিল, তালিবান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বদলে ফেলা মুখ দেখাতে চাইলেও তাদের ভিতরকার চিন্তাধারা এখনও অপরিবর্তিত। ভারতের মতো দেশে, যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নারীদের অংশগ্রহণ গণতন্ত্রের মূল শক্তি, সেখানে এমন বৈষম্য শুধু তালিবানের দ্বিচারিতা নয়, বরং দক্ষিণ এশিয়ার সমাজে নারী স্বাধীনতার অবস্থাকেও সামনে এনেছে।

তালিবানের এই সফর আবারও মনে করিয়ে দিল, কূটনীতি ও মানবাধিকার একসঙ্গে মেলানো কতটা কঠিন। তালিবান যতই বদলে যাওয়ার দাবি করুক, যতদিন না তারা নারীদের সমান অধিকার দিচ্ছে, ততদিন পর্যন্ত কোনো কূটনৈতিক সফরই তাদের ভাবমূর্তি পাল্টাতে পারবে না।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।