দ্য ভয়েস অফ হিন্দ রজব: সমসময়ের সব থেকে জরুরি ছবি
The voice of Hind Rajab: বেন হানিয়া চাইলেই ক্যামেরা বাইরে নিয়ে যেতে পারতেন, কিন্তু দর্শককে তিনি আদপেই রিলিফ দিতে চাননি। এমার্জেন্সি কল সেন্টার প্রতিদিন যে অসহায়তার মধ্য দিয়ে যায়, এক একটি মরণাপন্ন মানুষকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একের পর এক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কখনও বাঁচাতে পারে, কখনও বাঁচিয়ে উঠতে পারে না— এই অসহায়তাটা দর্শকের মনেও সঞ্চারিত করতে চেয়েছেন নির্মাতারা।
ভায়োলেন্স কাকে বলে? এই প্রশ্নের সম্মুখীন হলে হালের গ্রাফিক ভায়োলেন্সে অভ্যস্ত দর্শক অনায়াসে একটা বাঁধা উত্তর দিয়ে দেবেন: ফিনকি দিয়ে রক্ত বেরোনো, ঘৃণিত চরিত্রকে মারার নতুন নতুন কায়দা, এক একটি মানুষের পুঞ্জীভূত ক্রোধের সর্বোচ্চ বহিঃপ্রকাশ— তা-ই ভায়োলেন্স। কখনও শাটার দিয়ে পিষে দেওয়া হবে মানুষের মাথা; কখনও জ্যান্ত মানুষকে দাউদাউ আগুনে পুড়িয়ে আংরা করে দেওয়া হবে; কখনও মৃত, ঘৃণিত শত্রুকে বারংবার কুপিয়ে রক্তস্নান— ওয়েব সিরিজ বা সিনেমার সৌজন্যে এখন এই গ্রাফিক ভায়োলেন্স সারা পৃথিবীর লোকের প্রাত্যহিক দর্শন...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








