কংগ্রেস-তৃণমূল দ্বৈরথে নয়া মোড়! কেন রাহুলের পথ ধরেই এগোতে চাইছেন মমতা?

Bharat Jodo Nyay Yatra: গত কয়েকদিনের দ্বৈরথের পর যেন আশ্চর্য এক স্নায়ুযুদ্ধে পা দিয়েছে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক। প্রথম থেকেই যে 'একলা চলো' নীতির কথা বলেছিলেন মমতা, তা কার্যত হাতে-কলমে বুঝিয়ে দিতে চাইছেন নেত্রী।

Sohini Das
৩ মিনিট
কংগ্রেস-তৃণমূল দ্বৈরথে নয়া মোড়! কেন রাহুলের পথ ধরেই এগোতে চাইছেন মমতা?

সামনেই লোকসভা ভোট। তার আগে প্রায় সব দলই প্রচার ও জনসংযোগে ব্যস্ত। গত ১৪ জানুয়ারি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে কংগ্রেস। মণিপুর, অসম হয়ে বাংলায় যাত্রার প্রথম পর্ব সেরে রাহুল ও তাঁর যাত্রা পৌঁছে গিয়েছে বিহারে। সেখানে দু'দিন থাকার পর ফের বাংলায় ফিরবে কংগ্রেসের যাত্রা। প্রথম পর্যায়ে জলপাইগুড়ি শহরে যাত্রা করার পর সোমবার উত্তর দিনাজপুর হয়ে কিসানগঞ্জ পৌঁছন রাহুল। সেখান থেকেই শুরু হয় তার বিহার যাত্রার। ৩১ জানুয়ারি ফের বঙ্গে ফেরার কথা রাহুলের। মালদহ হয়ে তিনি যাবেন মুর্শিদাবাদে। তবে মালদহে ওই একই দিনে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মুখ্যমন্ত্রীর সভার জন্য প্রশাসনিক বাধার মুখে পড়তে হবে না তো রাহুলদের। ঘনিয়েছে প্রশ্ন।

২৫ তারিখ অসম সীমানা পেরিয়ে বাংলায় ঢুকলেও সেদিন বিশেষ দরকারে দিল্লি ফিরে যেতে হয়েছিল রাহুলকে। দু'দিনের বিরতির পর ফের বাংলায় শুরু হয় ভারত জোড়ো যাত্রা। তবে দ্বিতীয় পর্যায়ে বাংলায় এসে বারংবার বাধার সম্মুখীন হতে হচ্ছে রাহুলদের। একে তো একই দিনে মমতারও সভা রয়েছে মালদহে। তার উপর আবার মালদহের রতুয়া থানা এলাকায় ভলুকার একটি সরকারি গেস্ট হাউজে মধ্যাহ্নভোজ সারার অনুমতি চেয়েছিল কংগ্রেস। তবে প্রশাসনের তরফে তা খারিজ করে দেওয়া হয়। মুর্শিদাবাদেও রাহুলের রাত্রিবাসের জন্য সরকারি গেস্ট হাউজের অনুমতি মেলেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে কারণে মালদহ মুর্শিদাবাদ রাহুলের 'কাঁটো কা সফর'

Bharat Jodo Nyay Yatra: এদিকে আবার মালদহ শহরে ফের নতুন করে থাকা-খাওয়ার সমস্যা দেখা দিয়েছে রাহুলের। মালদহের রতুয়া থানা এলাকার ভালুকায় একটি গেস্ট হাউজে রাহুল ও কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যাহ্নভোজের অনুমতি চাওয়া হয়েছিল। তবে তা মেলেনি।

একে তো সামনে ভোট। তার উপর বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের তাঁদের অন্যতম সঙ্গী তৃণমূল। তাই প্রথম থেকেই সৌজন্য দেখিয়ে এসেছে কংগ্রেস। বারবার করে আমন্ত্রণও জানানো হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সে সময়ে উত্তরবঙ্গে থাকা সত্ত্বেও আমন্ত্রণ এড়ান মমতা। জয়রাম রমেশের মতো একাধিক প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, যাত্রায় মমতাকে স্বাগত জানানোর জন্য উদগ্রীব তাঁরা। তবে প্রথম থেকেই যেন 'রণং দেহি' মূর্তি মমতার। তাঁর ক্ষোভ, রাহুলদের যাত্রার ব্যাপারে তাঁকে নাকি আগে থেকে জানানো হয়নি। আর সেই অসৌজন্যেই ক্ষুব্ধ নেত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতার বিকল্প মীনাক্ষী! যে চালে রাহুলের 'যাত্রা'র মোড় ঘোরাতে চাইছে কংগ্রেস

Bharat Jodo Nyay Yatra: রাহুলের ন্যায় যাত্রায় যোগ দিতে পারেন কংগ্রেসের 'পুরনো বন্ধু' বামেরা। শোনা যাচ্ছে, সূজন চক্রবর্তী, মহম্মদ সেলিমের পাশাপাশি যাত্রায় যোগ দিতে পারেন বামনেত্রী মীনাক্ষীও।

তবে কংগ্রেসের তরফ থেকেই যতই মৈত্রীর বার্তা দেওয়া হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ব্যাপারটাকে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতার স্তরে নিয়ে গিয়েছেন। কারণ আগামীকাল ঠিক সেই সেই জায়গা দিয়েই যেতে চলেছে মুখ্যমন্ত্রীর কনভয়। গোড়া থেকেই 'একলা চলো' নীতি নিয়েছে তৃণমূল। নিজের রাজ্যে যে অন্য কোনও দলের সঙ্গে জোট বেঁধে ভোট লড়বে না তাঁরা, সেই নিয়ে সাফ বার্তা দিয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন বিশ্বাসের সঙ্গে বেশ বাদানুবাদও বেঁধেছে তাঁর। জলপাইগুড়িতে কার্যত জনজোয়ারে ভেসেছে রাহুলের 'যাত্রা'। রাহুল জাতীয় স্তরের নেতা। বাংলায় তাঁর তেমন কোনও জোর নেই বললেই চলে। তা সত্ত্বেও যে বিপুল গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি জলপাইগুড়ি-সহ উত্তর বঙ্গের ওইসব অঞ্চলগুলিতে, তা নজিরবিহীন। ৩১ তারিখে ফের বাংলায় ঢুকে যে দু'টি জেলায় পা রাখতে চলেছেন রাহুলের কনভয়, সেগুলি কার্যত কংগ্রেসের গড়। ফলে সেখানেও যে একইরকম সাড়া মিলতে চলেছে, তা খানিকটা প্রত্যাশিতও।

তবে রাহুলের এই বিপুল জনপ্রিয়তাকেই কি এবার টক্কর দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। গত কয়েকদিনের দ্বৈরথের পর যেন আশ্চর্য এক স্নায়ুযুদ্ধে পা দিয়েছে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক। আর সেখানে কংগ্রেসের তরফে যতই নমনীয়তা দেখানো হোক না কেন, মমতা মানতে নারাজ। প্রথম থেকেই যে 'একলা চলো' নীতির কথা বলেছিলেন মমতা, তা কার্যত হাতে-কলমে বুঝিয়ে দিতে চাইছেন নেত্রী। তিনিও যে কারওর চেয়ে কম যান না, তা এই উত্তরবঙ্গের সভাতেই বুঝিতে দিতে চাইছেন মমতা। হবেই বা না কেন! এমনিতেই উত্তরবঙ্গে দারুণ জনপ্রিয় মুখ্যমন্ত্রী। সেখানকার বাসিন্দাদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প নিয়েছেন। প্রায়শই উত্তরবঙ্গ সফরে যেতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগেই উত্তরবঙ্গের চা বাগানে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে চা শ্রমিকদের সঙ্গে চা বাগানের কাজে হাত লাগাতে দেখা যায় তাঁকে। বিতড়ণ করেন কম্বলও। নিজের এমন গড়ে বাইরে থেকে জাতীয় স্তরের এক নেতা আসবেন, দেখবেন এবং জয় করবেন, তা বোধহয় মানতে পারছে না তৃণমূল। সে কারণেই কি রাহুলের পথেই নিজের ম্যাজিক দেখাতে চাইছেন মমতা। মালদহে তাঁর কর্মসূচি দেখে অবশ্য তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?