সিগারেট ছাড়তে চান নতুন বছরে? যে উপায়ে হবে মুশকিল আসান

Smoking kills : যেসব কৌশল আপনাকে উপহার দিতে পারে ধূমপান মুক্ত বছর

Kankana Mukherjee
৩ মিনিট
সিগারেট ছাড়তে চান নতুন বছরে? যে উপায়ে হবে মুশকিল আসান

‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’, ‘তামাক ক্যান্সারের কারণ’, ইত্যাদি হাজারটা সতর্কতাবার্তা বারবার কানের কাছে বাজলেও সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ দেন না কেউই। এমনকী খোদ সিগারেটের প্যাকেটের ওপরই তো থাকে ভয়াবহ ফলাফলের ছবি,তবুও সেটাই পকেটস্থ করেন সকলে। নেশার কবলে জর্জরিত বর্তমান সময়। অথচ রোগের ভ্রুকুটি তো সেসব মোটেই মানবে না। সে নিজের মতো ডালপালা ছড়াবেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-র মতে, ধূমপানের কারণে সারা বিশ্বে বছরে প্রতি বছর প্রায় সাত মিলিয়নেরও বেশি মানুষ মারা যায়। এর মধ্যে প্রায় আশি শতাংশ মানুষই মাস করেন নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে। অর্থাৎ যেখানে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা নেই। এর মানে হল ধূমপান করে এমন লোকেদের একটি বড় অংশই তাদের নিজ নিজ দেশে জনস্বাস্থ্য সংকট তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, শুধুমাত্র ভারতেই ধূমপানের কারণে প্রাণ হারানোর সংখ্যাটা প্রায় ৬৫০,০০০ জন।

আগেই বলা হয়েছে ধূমপান ক্যান্সারের কারণ। এর প্রভাবে মূলত ফুসফুস, স্তন, কোলন, মাথা, ঘাড় এবং জরায়ুতে সংক্রমণ হতে পারে। এছাড়াও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) নামে পরিচিত একটি খুব গুরুতর রোগের কারণ হতে পারে এই বেসামাল ধূমপান। আগেই বলা হয়েছে ধূমপান ক্যান্সারের কারণ। এর প্রভাবে মূলত ফুসফুস, স্তন, কোলন, মাথা, ঘাড় এবং জরায়ুতে সংক্রমণ হতে পারে। এছাড়াও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) নামে পরিচিত একটি খুব গুরুতর রোগের কারণ হতে পারে এই বেসামাল ধূমপান।

আগামীকাল থেকেই পাট ভাঙছে নতুন বছর। পুরনো বছর ফিরে দেখার আজই শেষ দিন। প্রাপ্তি, অপ্রাপ্তি, ভালো খারাপ সব মিলিয়ে একটা বছর কেটেছে। আবারও একটা বছর কাটবে। তবুও কিছু রেজোলিউশন এর ভিড় এখন। খারাপকে ত্যাগ করে ভালো কিছু অভ্যাস নিতে চাইছেন অনেকেই কিন্তু মানুষের নেশা মানুষকে কিছুতেই সহায়তা করছে না হয়তো! এরকমই কিছু চেইন-স্মোকার, যারা ধূমপান ত্যাগ করতে চাইছেন অথচ সঠিক অনুপ্রেরণা এবং কার্যকর পদ্ধতি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য নতুন বছরের শুরুতে রইল বেশ কিছু কৌশল, যার জেরে চাইলেই সহজে দূরে সীরাতে পারবেন সিগারেটের প্যাকেটটিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অত্যধিক ধূমপান চরম ক্ষতি ডেকে আনছে কিডনির, জেনে নিন কীভাবে

যে পরিবারে আগে কেউ কিডনির রোগ বা ক্যানসারে আক্রান্ত হয়েছেন, সেই পরিবারে এই রোগ হওয়ার আশঙ্কা প্রায় ২৫ গুণ বেশি। একে বলে ক্লিয়ার সেল কার্সিনোমা। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদের থেকেও পুরুষরা এই রোগের শিকার হয় বেশি।

অ্যাপের মাধ্যমে

যান্ত্রিক সময়ে সবকিছুই অ্যাপ নির্ভর, তাই এখানেও সহায়তা করতে পারে কিছু অ্যাপ। বর্তমানে Kwit, MyQuit এবং Smoke Free এর মতো বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনাকে সহজেই ধূমপান ত্যাগ করার ক্ষেত্রে সহায়তা করতে পারে। এই অ্যাপগুলির মধ্যে রয়েছে টিপস, গেমস এবং অনুপ্রেরণামূলক চিন্তা যা মস্তিষ্ককে অনেকক্ষণ ব্যস্ত রাখবে, ফলে নেশার কথা মনেই পড়বে না আপনাদের। এছাড়াও এই অ্যাপগুলিতে ধূমপান ত্যাগ করার জন্য বিভিন্ন কৌশলের কোথাও বলা রয়েছে।

ট্রিগার এড়িয়ে চলুন

মানুষের মধ্যে একটা প্রবণতা রয়েছে, কোনও কিছু থেকে মানসিকভাবে আঘাত পেলে অথবা, অশান্তির পরিবেশ তৈরি হলে মনের মধ্যে যে দোলাচল তৈরি হয় তা করতে হাতিয়ার করে নেন নেশাকে। সুখ টান দিয়েই ভুলতে চান নানা বাধা বিপত্তি। কিন্তু এটি সবথেকে ক্ষতি করে শরীরের। তাই এমন কোনও কিছু যা আপনাকে ট্রিগার করতে পারে, তা এড়ানো উচিত। তার ফলে ধূমপানকে এড়ানও সহজতর হতে পারে। প্রয়োজনে পার্টি বা বারের মতো জায়গাগুলি থেকে নিজের বিরত রাখুন। নিজেকে সময় দিন, প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। এবং সর্বোপরি এমন পরিবেশে বেশি করে মিশুন যেখানে ধূমপান করেন না এমন মানুষের ভিড়। পারিপার্শিক পরিস্থিতিই আপনাকে ধোঁয়ার জগৎ থেকে বের করে আনবে।

মানসিক চাপ কমাতে ধূমপান বিকল্প নয়, বিকল্প অন্য কিছু

নিয়মিত শরীরচর্চা, মেডিটেশন, বই পড়া ইত্যাদি অভ্যাস আমাদের মানসিক পরিস্থিতিকে অনেকটাই শান্ত রাখতে সাহায্য করে। এর জেরে মানসিক চাপ এড়ানো ও সহজ হয়ে যায়। তাই চাপ মোকাবেলা করার কার্যকর উপায় হিসেবে যারা ধূমপানকে বেঁচে নিয়েছেন এতদিন তাদের জন্য বিকল্প হতে পারে যোগব্যায়াম, ভিজ্যুয়ালাইজেশন, এবং গান শোনার মতো মাধ্যমগুলিই। এছাড়াও যদি মুখের মধ্যে একটা অস্বস্তি বোধ করেন তাহলে মাঝেমধ্যে জোয়ান জাতীয় মুখশুদ্ধি খেতে পারেন, তবে খেয়াল রাখবেন সেটিও যেন আবার নেশার পর্যায়ে চলে না যায়!

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।