একের পর এক এনকাউন্টার! ছ’মাসে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ

Nanur Encounter: পশ্চিমবঙ্গে ছ’মাসে পাঁচটি এনকাউন্টারের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর সর্বশেষ ঘটনা বীরভূমের নানুরে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা হামলা চালিয়েছিলেন বা পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরপর এমন ঘটনায় পুলিশের ভূমিকা ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা নিয়ে কী প্রশ্ন উঠছে?

inscript
৩ মিনিট
একের পর এক এনকাউন্টার! ছ’মাসে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ

পশ্চিমবঙ্গে একের পর এক এনকাউন্টারের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর এ বার বীরভূমের নানুর। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছ’মাসে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা পালানোর চেষ্টা করেছিল কিংবা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। কিন্তু পরপর পাঁচটি ঘটনায় একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।

নানুরে ঠিক কী ঘটেছিল?

সর্বশেষ ঘটনাটি বীরভূমের নানুরের। গত ১৩ নভেম্বর শান্তিনিকেতন এলাকায় এক পুলিশ কনস্টেবলকে গুলি করার অভিযোগ ওঠে রতন শেখের বিরুদ্ধে। অভিযুক্তের গুলিতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। এরপর থেকেই পলাতক ছিল রতন। তাকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার, ১৫ নভেম্বর পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩৬টি ফৌজদারি মামলা রয়েছে বলেও পুলিশের দাবি। জিজ্ঞাসাবাদের সময় কনস্টেবলকে গুলি করার জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে, তা রতন জানিয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলায় চালু যোগী মডেল? যেভাবে এনকাউন্টার বারুইপুরের অভিযুক্তর

Baruipur case: বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যু নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পুলিশের দাবি, সে পালানোর চেষ্টা করেছিল। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে উত্তরপ্রদেশের এনকাউন্টার মডেলের সঙ্গে তুলনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও কি একই ধরনের প্রবণতা শুরু হলো?

সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় বীরভূমের নানুরের একটি পরিত্যক্ত ইটভাটায়। পুলিশ সূত্রের দাবি, সেখানে পৌঁছনোর পর লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। একটি গুলি পুলিশের গাড়িতে লাগে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় রতনের। তাকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। পরে দেহ পাঠানো হয় বোলপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

আগের চারটি এনকাউন্টারে কী ঘটেছিল?

১. বারুইপুর: প্রথম এনকাউন্টার

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল। পুলিশ তাকে গ্রেফতারের পর ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যায়। পুলিশের দাবি, সেই সময় প্রভাস পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় প্রভাসের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বারবার চারবার, এবার এনকাউন্টার রায়গঞ্জে, কেন, কীভাবে?

Raiganj Encounter: রায়গঞ্জে ১২ বছরের নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হল পুলিশের গুলিতে। এর আগে বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জেও একই ধরনের এনকাউন্টারের ঘটনা ঘটেছে। চারটি পৃথক ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে চার অভিযুক্তের। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে। কেন বারবার তৈরি হচ্ছে এনকাউন্টারের পরিস্থিতি?

২. গাইঘাটা: দ্বিতীয় এনকাউন্টার

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ছিল প্রহ্লাদ দাস। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানো এবং পালানোর চেষ্টা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পুলিশের দাবি, আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালানো হলে মৃত্যু হয় প্রহ্লাদের।

৩. সামশেরগঞ্জ: একই দিনে তৃতীয় এনকাউন্টার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী তথা ব্যবসায়ী সুজিত মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন সামাউল শেখ। সুজিতের দেহ টুকরো অবস্থায় উদ্ধার হয়েছিল। তদন্তের স্বার্থে সামাউলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছিল পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তিনি পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়। পাল্টা গুলিতে মৃত্যু হয় সামাউলের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একদিনে জোড়া এনকাউন্টার: গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, কী ঘটেছিল?

Double encounter: একই দিনে গাইঘাটা ও সামশেরগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু হলো দুই অভিযুক্তের। উত্তরপ্রদেশের ‘জিরো টলারেন্স’ নীতি কি এবার বাংলায়? অপরাধ দমনের নামে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু কি আইনের শাসন ও সাংবিধানিক অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে?

৪. রায়গঞ্জ: চতুর্থ এনকাউন্টার

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন দিলীপ রায়। গত ৩ নভেম্বর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই নাবালিকা। ৬ নভেম্বর কুলিকের কাছের জঙ্গল থেকে তার পচাগলা ও বিবস্ত্র দেহ উদ্ধার হয়।

তদন্তে নেমে পুলিশ গোপন সূত্রে খবর পায়, গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে রয়েছেন দিলীপ। সোমবার ভোরে তাকে ধরতে গেলে পুলিশের দাবি, দিলীপ পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তার ছোড়া গুলি পুলিশের গাড়ির টায়ারে লাগে। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় দিলীপের।

কী বলছেন মুখ্যমন্ত্রী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে, পঞ্চম এনকাউন্টারের পর পুলিশের পদক্ষেপের পক্ষেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বাংলায় ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলে পুলিশও প্রয়োজনীয় পদক্ষেপ করবে। অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, দুষ্কৃতীরা চাইলে বাংলাদেশে পালিয়ে যেতে পারে। বাংলায় থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

পঞ্চম এনকাউন্টার নিয়ে বিরোধীদের কী বক্তব্য?

নানুরের ঘটনার পর পুলিশের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে অপরাধীদের শাস্তির বিরোধিতা করছেন না কেউই। তাঁদের বক্তব্য, অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব আদালতের, পুলিশের নয়।

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য, অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু সেই শাস্তি কে দেবে এবং কীভাবে দেবে, সেটাই গুরুত্বপূর্ণ। তাঁর প্রশ্ন, বারবার কেন শোনা যাচ্ছে অভিযুক্তেরা পালাতে গিয়ে, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে কিংবা পুলিশের উপর হামলা চালাতে গিয়ে নিহত হচ্ছে?

কুণালের আরও অভিযোগ, প্রতিটি ঘটনার পর্যাপ্ত ভিডিয়ো সামনে আসছে না। ফলে পুলিশের দেওয়া বিবরণ সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা কঠিন হচ্ছে। বিচারব্যবস্থার মাধ্যমে অপরাধীদের শাস্তি না দিয়ে এই ধরনের ঘটনা চলতে থাকলে ভবিষ্যতে তার অপব্যবহারের আশঙ্কাও রয়েছে বলে মনে করেন তিনি।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, দুষ্কৃতীদের অপরাধ বা পুলিশের উপর হামলাকে কোনওভাবেই সমর্থন করা যায় না। কিন্তু অপরাধের বিচার করার জন্য দেশের আইন ও আদালত রয়েছে। তাঁর মতে, সরকার যদি আদালতের বাইরে বিচারের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়, তা হলে তা বিপজ্জনক প্রবণতা হয়ে উঠতে পারে। আজ যাঁরা এই ধরনের ঘটনাকে সমর্থন করছেন, ভবিষ্যতে তাঁরাও এর শিকার হতে পারেন বলে সতর্ক করেছেন তিনি।

কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীও অপরাধীদের কঠোর শাস্তির পক্ষে। তবে তাঁর দাবি, পুলিশকে অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। স্বচ্ছ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। অপরাধীরা যাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, সেই ব্যবস্থা করার উপরেও জোর দিয়েছেন তিনি। বাংলাকে এনকাউন্টার রাজ্যে পরিণত করতে চান না বলেও জানিয়েছেন সুমন।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কর দিচ্ছেন নাগরিক, কিন্তু সেই অর্থে কতটা উন্নত হচ্ছে শহরের পরিষেবা?

Municipal Finance: সামান্য ব্যাঘাত ঘটলেই বোঝা যায়, শহরের দৈনন্দিন জীবন কতটা নির্ভরশীল পুর প্রশাসনের উপর। এই পরিষেবাগুলির মানের সঙ্গে সরাসরি যুক্ত পুরসভার আর্থিক সামর্থ্য, রাজস্ব সংগ্রহ এবং ব্যয়ের দক্ষতা।

সিনেমা হল পেরিয়ে এবার ব্যক্তিগত পরিসরেও সেন্সরশিপ, ভারতে কি স্বাধীন ছবির জায়গা ফুরিয়ে আসছে?

Film Censorship in India: প্রখ্যাত চলচ্চিত্রকার ইন্দ্রনীল রায়চৌধুরী ইনস্ক্রিপ্টকে বলেছেন: "আজকে ভারতের যেকোনো জায়গায় কোনো একটা ছবি বানালে যেকোনো ফিল্মমেকার জানে যে সেখানে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে, সারা ভারত থেকে ৩০ থেকে ৪০টা কেস বিভিন্ন জায়গায় হয়ে যাবে তার নামে।"

ভয়াবহ সত্তরের স্মৃতি, ফিরছে এনকাউন্টারের স্বর্ণযুগ?

Naxal era police brutality: ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের সাক্ষাৎকারটিতে, রয়েছে সত্তরের দশকের পুলিশি সন্ত্রাসের বিষয়ে একাধিক পুনর্বিবেচনা। পরিসংখ্যান অনুযায়ী, ‘গুম’ ও ‘ভুয়া এনকাউন্টার’ নীতিতে ১৯৭১-এর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই পশ্চিমবঙ্গেই ২০২ জনের ‘সংঘর্ষে মৃত্যু’ হয়েছিল। আলিপুরের নারী সেলে প্রহরীর নির্যাতনের মুখে নারী বন্দিদের প্রতিরোধ, গণআন্দোলনের ইতিহাসে খোদাই করে রাখা আছে। ১৯৭২-এ এর বিপ্রতীপেই মানবাধিকার সংগঠন এপিডিআর প্রতিষ্ঠিত হয়, শুরু হয় স্বাধীন ভারতে বন্দিমুক্তি আন্দোলনের, ‘লেফট-লিগালিজমের’ নতুন অধ্যায়।

কারা, কেন পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের বারবার নিশানা করছে?

Attacks on Christians in West Bengal: পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের গির্জায় হামলা, প্রার্থনাসভায় বাধা, ধর্মান্তরের অভিযোগে হেনস্থা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার ঘটনা আর বিচ্ছিন্ন নয়। একই ধরনের আক্রমণ ও বিদ্বেষমূলক প্রচারের পুনরাবৃত্তি কোন সংগঠিত পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির প্রভাব কতটা? আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও প্রশাসন কী ভূমিকা পালন করছে? জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা রুখতে প্রশাসনের জবাবদিহি কোথায়?

ঋণ নয়, সরকারি অনুদান চাই: কপ৩১-এ জলবায়ু অর্থায়ন নিয়ে সরব উন্নয়নশীল দেশগুলি

COP31 Climate Talks: কপ৩১-এর আলোচ্যসূচিতে প্যারিস চুক্তির ধারা ৯.১ অনুযায়ী ঋণমুক্ত ও স্বচ্ছ সরকারি জলবায়ু অর্থায়নের দাবিতে ঐক্যবদ্ধ জি৭৭ ও চিন। ধনী দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি ও জলবায়ু প্রতিশ্রুতি ভঙ্গের কড়া সমালোচনা করেছে গ্লোবাল সাউথ ও পরিবেশবাদী সংগঠনগুলো।

মণিপুরে কুকিদের স্বীকৃতি বাতিলের উদ্যোগ? কেন তথ্য গোপন রাখছে কেন্দ্র?

Manipur conflict: মণিপুর সরকারের প্রস্তাব ও কুকি জনজাতির সাংবিধানিক স্বীকৃতি ঘিরে নয়া বিতর্ক। কেন আরটিআই আবেদনের তথ্যও না দেওয়ার সিদ্ধান্তে সায় দিল কেন্দ্রীয় তথ্য কমিশন?

আন্তর্জাতিক আইনে এনকাউন্টার কি বৈধ?

Extrajudicial killings: ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের আলোচনায় উঠে এসেছে বিচারবহির্ভূত হত্যা, জরুরি অবস্থায় লঙ্ঘনীয় অধিকার এবং বিশ্বজুড়ে রাষ্ট্রহীনতার প্রশ্ন। আন্তর্জাতিক মানবাধিকার সনদের বিভিন্ন ধারা, ‘প্যারিস মিনিমাম স্ট্যান্ডার্ডস’, এবং মিনেসোটা প্রটোকল অনুযায়ী, বিচার ব্যতিরেকে হত্যার কোনো আইনি বৈধতা নেই।