সুপ্রিম সওয়াল থেকে বাজেটে চমক, ভোটের আগে একের পর এক মাস্টারস্ট্রোক মমতার

Bengal interim budget 2026: রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার গিগ কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হবে। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানানো হয়।

inscript
৫ মিনিট
সুপ্রিম সওয়াল থেকে বাজেটে চমক, ভোটের আগে একের পর এক মাস্টারস্ট্রোক মমতার

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ও প্রশাসনিক দুই ময়দানেই একযোগে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে SIR মামলায় নিজে সুপ্রিম কোর্টে হাজির হয়ে নজিরবিহীন সওয়াল, অন্যদিকে তার পরদিনই রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে একের পর এক জনকল্যাণমুখী ঘোষণা— রাজনৈতিক মহলের একাংশ এই ধারাবাহিকতাকে স্পষ্টভাবে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই দেখছে।

বিধানসভায় বাজেট পেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলার উন্নয়ন নিয়ে রাজ্য সরকার গর্বিত। দীর্ঘ ১৫ বছর ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করেছে এবং ইতোমধ্যেই প্রায় ৩০০ কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্যের থেকে টাকা তুলে সেটাই ফেরত দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে মোট ২ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, গান্ধীজির নামে থাকা প্রকল্প পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদেরও কড়া বার্তা দেন। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলা দখলের কথা ভাববেন না। দিল্লি নিয়েই নাজেহাল অবস্থা। ডাবল ইঞ্জিন সরকারের কী অবস্থা দেখা যাচ্ছে। বিরোধী শিবিরকে ‘জিরো’ আখ্যা দিয়ে তিনি চ্যালেঞ্জ করেন, আগামী দিনে তারা অনেক আসন হারাতে চলেছে।

দীর্ঘ তর্ক-বিতর্কের পর দুপুর আড়াইটায় রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেটের মূল লক্ষ্য করা হয়েছে, রাজ্যের বড় ভোটব্যাঙ্কগুলিকে খুশি করা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতার সুপ্রিম সওয়াল, নির্বাচনের আগে বড় মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর?

​Mamata Bandyopadhyay: সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, মানুষের অধিকার রক্ষার তাগিদে তিনি এসেছেন।

বাজেটের মূল ঘোষণাগুলি একনজরে:

সরকারি কর্মচারীদের জন্য জোড়া উপহার: অন্তর্বর্তী বাজেটে (ভোট অন অ্যাকাউন্টে) রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় চমক। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠন করা হবে। পাশাপাশি, মহার্ঘ ভাতা (DA) আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ডিএ ১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ২২ শতাংশে, যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

​লক্ষ্মীর ভাণ্ডার: মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। এর জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা।

​কর্মচারীদের ডিএ: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা। উল্লেখ্য, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট বকেয়া ২৫% ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে এবং বাকি ৭৫% বকেয়া নিয়ে একটি নতুন কমিটি গঠনের কথা জানিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন্দ্রীয় বাজেট ২০২৬: মধ্যবিত্তের পকেটে স্বস্তি, কিন্তু বাংলার ভাঁড়ারে কি শুধুই প্রতিশ্রুতি?

Budget 2026: বাজেটে বিহার বা অন্ধ্রপ্রদেশের মতো জোট শরিকদের রাজ্যগুলি গত কয়েক বছরে যে গুরুত্ব পেয়েছে, পশ্চিমবঙ্গ কি তার তুলনায় পিছিয়ে?

​স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ি: আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের আংশিক সুরাহা হয়েছে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কর্মীদের মৃত্যুতে পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, যার জন্য বাজেটে ২৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।।

​নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’: বাজেটের অন্যতম বড় চমক এই প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা ১৫ অগাস্ট থেকে মাসিক ১৫০০ টাকা করে ভাতা পাবেন (সর্বোচ্চ ৫ বছর)।

​অন্যান্য: সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং শিক্ষাবন্ধুদের ভাতাও ১০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যসাথীর আওতায় এবার গিগ কর্মীদেরও (Gig Workers) অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেটে আরও ঘোষণা করা হয়, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার গিগ কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হবে। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানানো হয়। বারুইপুরে একটি ‘কালচারাল সিটি’ গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও বাজেটে জানানো হয়েছে।

সুপ্রিম সওয়াল থেকে বাজেট: মমতার দ্বিমুখী রাজনৈতিক কৌশল

SIR মামলায় নিজে সুপ্রিম কোর্টে হাজির হয়ে সওয়াল করা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনে যেমন নজিরবিহীন, তেমনই তা সাধারণ মানুষের মধ্যে এক শক্ত বার্তা দিয়েছে। ভোটার তালিকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা পশ্চিমবঙ্গবাসীর ক্ষোভ ও উদ্বেগকে তিনি নিজের লড়াই হিসেবে তুলে ধরতে পেরেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বাংলার মানুষের পাশে মমতা, যেন এই ন্যারেটিভ আরও শক্ত করেছে তাঁর এই পদক্ষেপ।

তার পরদিনই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, ডিএ বৃদ্ধি এবং বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প— সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ২০২৬-এর আগে জনকল্যাণ ও রাজনৈতিক লড়াইকে এক সুতোয় বেঁধে ফেলছেন, তা এখন আর গোপন নয়।

সুপ্রিম কোর্টে সাংবিধানিক লড়াই এবং বিধানসভায় জনকল্যাণমূলক বাজেট— এই দুইয়ের সমন্বয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আবারও আন্দোলনের নেত্রী ও শাসকের ভূমিকায় একসঙ্গে তুলে ধরছেন। তবে, ২০২৬ সালের নির্বাচনের আগে এই কৌশল কতটা কার্যকর হয়, সেটাই এখন রাজ্য রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।