মমতার সুপ্রিম সওয়াল, নির্বাচনের আগে বড় মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর?

​Mamata Bandyopadhyay: সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, মানুষের অধিকার রক্ষার তাগিদে তিনি এসেছেন।

inscript
৪ মিনিট
মমতার সুপ্রিম সওয়াল, নির্বাচনের আগে বড় মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর?

টানা তিনবারের মুখ্যমন্ত্রী, প্রায় ১৫ বছর পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। তবু যেন তিনি আজও পুরোদস্তুর বিরোধী নেত্রী। নির্বাচন এলেই সেই চেনা মেজাজেই ধরা দেন তৃণমূল সুপ্রিমো। এবার ভোটার তালিকা সংশোধন বা SIR সংক্রান্ত আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে গিয়ে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, মাটি আঁকড়ে পড়ে থাকা রাজনীতিবিদ তিনি। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদিও তাঁর হয়ে মূল মামলাটি লড়ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্যাম দিওয়ান, তবু আইনজীবীর সওয়ালের পাশাপাশি বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের হয়রানির কথা শীর্ষ আদালতে নিজেই তুলে ধরার আর্জি জানান মমতা। তিনি পাঁচ মিনিট সময় চান। প্রধান বিচারপতি তখন বলেন,

“৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধে নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় তো আইনজীবীরাই সওয়াল করছেন।”

​সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, মানুষের অধিকার রক্ষার তাগিদে তিনি এসেছেন। অভিযোগ করেন, এই সমীক্ষা প্রক্রিয়াটি মূলত নাম বাদ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ির পদবি ব্যবহার করলেই তথ্যের গরমিল বা ‘মিসম্যাচ’ ধরা হচ্ছে। এমনকি অনেক জীবিত মানুষকেও মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নীতির প্রশ্নে বামপন্থা কি আপসের পথে?

Salim-Humayun:জোট করা তো অনেক বড় বিষয়, এমন ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করতে গেলেনই বা কেন মহম্মদ সেলিম?

​শীর্ষ আদালতের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে। দীর্ঘ ২৪ বছর পর এই বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) হচ্ছে, অথচ মাত্র ৩ মাসে কেন কাজ শেষ করার এত তাড়াহুড়ো? তিনি জানান, এই প্রক্রিয়ায় ১০০-র বেশি মানুষ মারা গিয়েছেন, বহু বিএলও (BLO) অসুস্থ হয়ে পড়েছেন। ইআরও (ERO)-দের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তাঁর বিস্ফোরক অভিযোগ, বিজেপিশাসিত রাজ্য থেকে প্রায় ৮,৩০০ মাইক্রো-অবজার্ভার এনে অফিসে বসিয়ে ইচ্ছেমতো নাম বাদ দেওয়া হচ্ছে এবং নতুন ভোটারদের ফর্ম-৬ জমা দিতে বাধা দেওয়া হচ্ছে।

​হয়তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী খুব নতুন কোনো কথা বলেননি; অন্যান্য বিজেপি-বিরোধী দলগুলো আগেই এসব অভিযোগ তুলেছে। কিন্তু তবুও কেন তিনি চর্চায়? কারণ, ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন। রীতিমতো নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর সঙ্গেই মানুষের আবেগ বুঝে রাজনৈতিক ময়দানেও উত্তীর্ণ হলেন তিনি। সাধারণ মানুষ যখন এই সংশোধনী প্রক্রিয়ার শুনানির লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বিরক্ত, নাম বাদ যাওয়ার আশঙ্কায় চিন্তিত, এবং মতুয়ারা যখন আরও একবার দেশছাড়া হওয়ার ভয়ে সিঁটিয়ে রয়েছেন—ঠিক সেই সময়েই ‘ত্রাতা’ বা ‘মসিহা’ রূপে মানুষের সামনে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

​মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরো ভূমিকাকে অবশ্য ‘নাটক’ বলেই কটাক্ষ করছেন বিরোধীরা। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন,

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাজেট ২০২৬: লাভবান আম্বানি-আদানি! বঞ্চিত সাধারণ মানুষ?

Budget 2026: অর্থমন্ত্রী এমন কোনো বড় ঘোষণা দেননি যা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াবে, নতুন চাকরির সুযোগ তৈরি করবে, ট্যাক্স বা রাজস্ব আদায় বাড়াবে কিংবা ঋণের বোঝা কমাবে।

এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক। ক্যামেরাকে নিজের দিকে টানার চেষ্টা। আমরা সারা বছর দেখি, এবার দিল্লির লোকজনও দেখুক।

​অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী মমতার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন,

৭ তারিখে শুনানি শেষ, সম্ভবত ১৪ তারিখ ফাইনাল লিস্ট বেরোবে। তার ঠিক আগে তিনি সুপ্রিম কোর্টে গেলেন! নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে গেলেন না কেন? আমরা সবাই এই প্রক্রিয়ার ত্রুটির বিরুদ্ধে, কিন্তু ওনার আচরণের কোনো মানে হয় না। কেরল সরকার যখন কোর্টে গিয়েছিল, তখন তো তিনি যাননি। এখন হঠাৎ একটা নাটকীয়তা তৈরি করছেন।

​তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ার বিরুদ্ধে বড় আন্দোলন গড়ার সুযোগ তৃণমূল ছাড়া অন্যান্য অবিজেপি বিরোধী দলরাও পেয়েছিল, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। বিশ্লেষক মানসারুল হক ইনস্ক্রিপ্টকে বলেন,

মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো দূর, তাঁকে কোনো আসনে চ্যালেঞ্জ জানাতে হলে তিনি কী পদক্ষেপ নেবেন, সেটা বিরোধীদের আগে থেকেই আঁচ করতে হবে। মমতা কোনো ‘পলিটিক্যাল স্পেস’-এ ঢোকার আগেই সেই জায়গাটি দখল করে, শক্তিশালী কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে যা জনগণের সঙ্গে সংযোগ ঘটাবে। নাহলে বিরোধীদের ব্যর্থতার সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়ই থাকবেন।

​সামনেই ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সুপ্রিম কোর্টে সওয়াল করে মানুষের আবেগ কি আবারও নিজের দিকে টেনে নিলেন মুখ্যমন্ত্রী? আরও একবার নির্বাচনে জয় নিশ্চিত করে ফেললেন? আসন্ন নির্বাচনে ‘বাঙালি অস্মিতা’ কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরণী পার করতে পারেন বলে আগেই মনে করা হচ্ছিল। তার ওপর ভোটার তালিকা ইস্যুতে যেভাবে এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে গেলেন, তাতে শাসক হয়েও নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি বা ‘বিরোধী’ মেজাজে প্রতিষ্ঠিত করলেন মমতা। এই লড়াই যেন এখন দিল্লি বনাম বাংলার লড়াই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।