অপারেশন সিঁদুর: ভারতের হারানো যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে কেন মাথাব্যথা ট্রাম্পের?

India-Pakistan conflict: সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষে যুদ্ধবিমান ধ্বংস নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার-পাঁচটি বিমান ধ্বংসের কথা উল্লেখ করেছেন তিনি।

Tanvia Barua
৩ মিনিট
অপারেশন সিঁদুর: ভারতের হারানো যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে কেন মাথাব্যথা ট্রাম্পের?

নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্বের এই প্রতিদান দিলেন ট্রাম্প? সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষে যুদ্ধবিমান ধ্বংস নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার-পাঁচটি বিমান ধ্বংসের কথা উল্লেখ করেছেন তিনি। ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা নিজের মুখেই বারবার বলেছেন ট্রাম্প। তাহলে হঠাৎ যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ট্রাম্পের মাথাব্যথার কারণ কী? এর পেছনে কি ট্রাম্পের বৃহত্তর বাণিজ্যিক লক্ষ্য রয়েছে?

পাহেলগাঁও হামলার পর পাকিস্তানে প্রত্যাঘাত করেছিল ভারত। অভিযানের নাম ছিল 'অপারেশন সিঁদুর'। ভারতের দাবি, ৬ মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন'টি জঙ্গিঘাঁটি আক্রমণ করে ভারতীয় সেনা। জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছিল ভারত। ৭মে থেকে ১০ মে এই চার দিন দুই দেশের মধ্যে সংঘর্ষ প্রায় যুদ্ধে পরিণত হচ্ছিল। ট্রাম্প দাবি করেন, এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যস্থতা করেন তিনিই। যুদ্ধ থামানোয় তাঁর ভূমিকার কথা নিজেই বারবার বলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পাকিস্তান ট্রাম্পের কৃতিত্ব মেনে নিলেও ভারত তাঁর ওই দাবি স্বীকার করেনি। এবার যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গে আবার নতুন করে মন্তব্য করলেন তিনি। লোকসভায় বাদল অধিবেশন শুরুর আগে ট্রাম্পের এ হেন মন্তব্যে ব্যপক জলঘোলা চলছে। প্রশ্ন উঠছে, মোদী ট্রাম্পের দূরত্ব কি ক্রমশ বাড়ছে?

হোয়াইট হাউসে রিপাবলিকান পার্টির সদস্যদের নিয়ে একটি সভায় ট্রাম্প বক্তৃতা রাখেন বিশ্বজুড়ে যুদ্ধ ও হিংসার প্রসঙ্গে। ট্রাম্পের ‌দাবি, "আমরা একাধিক যুদ্ধ বন্ধ করতে পেরেছি। এই যুদ্ধগুলি যথেষ্ট বিপজ্জনক ছিল। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে। আমার মনে হয়, সেখানে চার-পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। দুটি পরমাণু শক্তিধর দেশ পরস্পরকে আক্রমণ করছিল।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ট্রাম্পের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক নিয়ে বিতর্ক? জেফ্রি এপস্টাইন কে?

Trump : ২০০২ সালে ট্রাম্প নিউ ইয়র্ক ম্যাগাজিন-কে বলেছিলেন, এপস্টাইনের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। তিনি এপস্টাইনকে ‘দুর্দান্ত ব্যক্তিত্ব’ বলেও উল্লেখ করেছিলেন।

যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেননি কোন দেশের যুদ্ধবিমান ধ্বংসের কথা বলছেন। যুদ্ধ বিমান ধ্বংস নিয়ে প্রায় দু'মাস বিতর্ক চলেছিল। পাকিস্তান দাবি করেছিল, ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। তবে ভারত এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান সিঙ্গাপুরে জানিয়েছিলেন, ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। কিন্তু কোনও নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করেননি তিনি। ক্যাপ্টেন শিবকুমারের মুখেও ইন্দোনেশিয়ায় একই ধরনের স্বীকারোক্তি শোনা গিয়েছিল। এখন যুদ্ধ বিমান নিয়ে ট্রাম্পের বক্তব্য সামনে আসার পর প্রধান বিরোধী দল কংগ্রেস ট্রাম্পের বক্তব্যকে হাতিয়ার করেছে।

তবে প্রশ্ন উঠছে, তিনিই যুদ্ধ থামিয়েছেন, দাবি করেও হঠাৎ কেন যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গ আনলেন ট্রাম্প? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের উপর চাপ বাড়াতেই ট্রাম্প এখন এ কথা বলেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ম্যাডম্যান থিওরি' বা 'পাগল তত্ত্ব'! ট্রাম্পের খেয়ালখুশি সিদ্ধান্ত নিয়ে যা বলছেন বিশ্লেষকরা

Trump: ইরান আক্রমণ থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-কে আক্রমণ সবটাই ছিল অপ্রত্যাশিত। এই সিদ্ধান্তগুলিকে 'ম্যাডম্যান থিওরি' বা 'পাগল তত্ত্ব' বলছেন বিশ্লেষকরা।

নতুন শুল্ক নীতি আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু মাস ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা এখনও চলছেই। ভারত এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সম্প্রতি আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ''আমার মনে হয়, আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি। এটা এমন এক চুক্তি হবে, যেখানে আমরা (বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ের) ভিতরে ঢুকতে পারব। ভারত সাধারণত কাউকে ভিতরে ঢুকতে দেয় না। আমার মনে হয়, এবার হয়তো তারা দেবে। ভারত যদি এমনটা করতে দেয়, তাহলে আমরা অনেক কম শুল্কে চুক্তি করতে পারব।'' ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছেন, ভারত তাদের অভ্যন্তরীণ বাজারে ঢুকতে দিলেই এই চুক্তি করা হবে।

তবে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শুরু থেকেই নীতি আয়োগ সতর্ক করেছিল কেন্দ্রকে। শুধু তাই নয়, এ নিয়ে রিপোর্টও দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিপোর্টে স্পষ্ট বলা হয়, ভারতে দুগ্ধজাত পণ্যের ব্যবসার সঙ্গে প্রায় আট কোটি মানুষ জড়িত। নতুন শুল্কনীতি এলে এই ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

ওয়াশিংটন চাইছে আপেল, বাদাম, জেনেটিক্যৈালি মডিফায়েড(জিএম) শস্যের উপর ভারত শুল্ক কমিয়ে দিক। এতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের দেশে সব কৃষিপণ্য রপ্তানি করতে পারবে। যুক্তরাষ্ট্র দুধ ও দুধজাত পণ্যের উপরেও শুল্ক কমাতে চাইছে। ট্রাম্পের বাণিজ্য চুক্তির মূল উদ্দেশ্য এটাই। অন্যদিকে, ভারত চায় এখন চুক্তি হোক কিন্তু তাতে দুধ ও দুধজাত পণ্য ও জিএম শস্য বাদ থাক।

আসলে কৃষি ও ডেয়ারিতে শুল্ক কমালে, সরকারকে কৃষক-বিরোধী বলে মনে করবেন অনেকেই। কারণ, ভারতে ডেয়ারির সঙ্গে প্রায় আট কোটি মানুষ জড়িত। পেস্তা, হেজেলনাট, অ্যামন্ড-এর মতো পণ্য ভারত অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করে। দেশটি দাবি করছে, আপেলের উপর ৫০ শতাংশ শুল্ক কমাতে হবে। যুক্তরাষ্ট্র সোয়াবিন ও ভুট্টার মতো পণ্য এ দেশে রপ্তানি করতে চায়। এ ক্ষেত্রে দেশটির ভারতের বাজার দরকার। ওয়াকিবহাল মহল বলছে, যুক্তরাষ্ট্রের এ সব অন্যায্য দাবি মেনে নিলে ভারতের ক্ষমতাসীন সরকার রাজনৈতিকভাবে সমস্যায় পড়বে। আর সরকার তা চাইছে না। অন্যদিকে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যর সম্পর্ক থাকাটাও জরুরি। এই পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে শুল্ক কমিয়ে, কিছু ক্ষেত্রে নিজেদের দাবি চাপিয়ে চুক্তি করতে চাইছে ভারত। অন্যদিকে, ট্রাম্প বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের উপর চাপ বাড়াতে নতুন করে যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গ তুলে আনছেন বলেই বিশেষজ্ঞদের একাংশের মত। এখন দেখার, ভারত এই মন্তব্যে কী প্রতিক্রিয়া দেয়।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।