যত কোপ মুঘল সাম্রাজ্যের উপর! পাঠ্যক্রম থেকে ঠিক কী কী বাদ দিল NCERT?

NCERT Mughal Chapter Removed: মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পরে তৎকালীন সরকার কর্তৃক আরএসএস-এর উপর আরোপিত নিষেধাজ্ঞার অংশও বাদ দিয়েছে এনসিইআরটি।

inscript
৪ মিনিট
যত কোপ মুঘল সাম্রাজ্যের উপর! পাঠ্যক্রম থেকে ঠিক কী কী বাদ দিল NCERT?

NCERT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বলেছে, মুঘল সাম্রাজ্যের ইতিহাস স্কুলে পড়ার তেমন দরকার নেই। বাতিলের খাতায় পড়েছেন বাবর থেকে শাহজাহান সক্কলেই। দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে মুঘল সাম্রাজ্যের কিছু কিছু অধ্যায় মুছে ফেলার সিদ্ধান্ত ঘোষণা করতেই উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এইবার থেকে সরকারি স্কুলে এনসিইআরটি-র দশম শ্রেণির ইতিহাসের নতুন পাঠ্যপুস্তকটিই পড়ানো হবে। কারণ সেই বইগুলিতে এই শিক্ষাবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশগুলি সরিয়ে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশ দু'হাত খুলে এই সিদ্ধান্তকে বুকে টেনে নিলেও সিলেবাস থেকে মুঘল ইতিহাস মুছে ফেলার এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে সচেতন বিভিন্ন মহলই তীব্র সমালোচনা করছে।

যত রাগ গিয়ে পড়ল কেন মুঘলদের উপর? উত্তর জানাই, তাও একবার রেখে ঢেকে রাষ্ট্র কী বলছে দেখা যাক। গত বছর সিলেবাসকে আরও যুক্তিযুক্ত করার অংশ হিসেবে এনসিইআরটি নাকি এই পদক্ষেপ করেছে। তাই দেশের ইতিহাসকে আরও 'যুক্তিসম্মত' করতে 'অপ্রাসঙ্গিক' হিসেবে পাঠ্যপুস্তক থেকে মুঘল সাম্রাজ্যের কিছু অংশ বাদ দিয়ে ফেলেছে তারা। ২০২২ সালের গোড়ার দিকেই এই পরিবর্তনগুলির মধ্যে অনেকগুলিই ঘোষণা করা হয়ে গিয়েছিল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE গত এপ্রিল মাসে পাঠ্যক্রমকে যৌক্তিক করার কথা জানিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, CBSE-এর অধীনে স্কুলগুলি ছাড়াও, কিছু রাজ্য বোর্ডও NCERT-র পাঠ্যপুস্তক ব্যবহার করে।

ঠিক কোন কোন অধ্যায় মুছে ফেলা হচ্ছে?

‘কিংস অ্যান্ড ক্রনিকলস’, দ্য মুঘল কোর্ট (১৬ এবং ১৭ শতক)' বই থেকে 'থিম অব ইন্ডিয়ান হিস্ট্রি-পার্ট ২' অধ্যায় বাদ পড়ে যাচ্ছে। জাগরণ জোশের একটি প্রতিবেদন বলছে, একাদশ শ্রেণির সিলেবাস থেকে, মধ্য ইসলামিক ভূমি, সাংস্কৃতিক সংঘর্ষ, এবং শিল্প বিপ্লবের মতো অধ্যায়গুলিও সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, দ্বাদশ শ্রেণির সিভিক বিষয়টি থেকে স্বাধীনতার সময়কাল থেকে ভারতের রাজনীতি, জনপ্রিয় আন্দোলনের উত্থান, একদলীয় আধিপত্যের যুগের মতো অধ্যায়গুলি মুছে ফেলা হয়েছে। এছাড়াও দশম শ্রেণির গণতান্ত্রিক রাজনীতি-২ পাঠ্যপুস্তক থেকে ‘গণতন্ত্র ও বৈচিত্র্য’, ‘জনপ্রিয় সংগ্রাম ও আন্দোলন’, ‘গণতন্ত্রের চ্যালেঞ্জ’-এর মতো অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইতিহাস বই থেকে বাদ গুজরাত দাঙ্গা, সিলেবাস বদলে যে সত্যি আড়াল করছে বিজেপি

শুধুই গুজরাত দাঙ্গা ছেঁটে ফেলা নয়, একইসঙ্গে সিবিএসই-র একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে মুঘল দরবার, কোল্ড ওয়ার, অ্যাফ্রো-এশিয়ান ইসলামিক সাম্রাজ্য-সহ আরও একাধিক বিষয়।

মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পরে তৎকালীন সরকার কর্তৃক আরএসএস-এর উপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে দশম শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকে একটি অংশ ছিল। সেই অনুচ্ছেদটিও সরিয়ে দিয়েছে এনসিইআরটি।

কেন এই বাতিল অভিযান? কী বলছে NCERT?

এনসিইআরটির পরিচালক দীনেশ প্রসাদ সাকলানি অবশ্য বলছেন কিচ্ছু বাদ দেওয়া হয়নি। সিবিএসই বই থেকে মুঘল সম্পর্কিত কোনও অধ্যায় বাদ দেওয়া হয়নি, পুরোটাই 'মিথ্যা'। তাঁর দাবি, কোভিডের কারণে পড়ুয়াদের উপর চাপ বেড়ে যাওয়াতে পড়াশোনাকে আরও নিবিড় ও যুক্তিসঙ্গত করতে গত বছরই সিলেবাস যৌক্তিককরণ প্রক্রিয়া শুরু হয়েছিল। এনসিইআরটি প্রধান আরও জানিয়েছেন, বিশেষজ্ঞ কমিটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বইগুলি পরীক্ষা করে দেখেছে। ওই কমিটির সুপারিশ, এই কিছু অধ্যায় যদি বাদ দেওয়া হয় তবে বাচ্চাদের জ্ঞানে তেমন প্রভাব পড়বে না উল্টে অপ্রয়োজনীয় বোঝা সরানো যেতে পারে। এনসিইআরটির দাবি, এতে এত বিতর্কের কী আছে? অতিরিক্ত যা, তা ছেঁটে ফেলাই তো ভালো!

  • আপনার জন্য আরও কিছু লেখা
একমাত্র এই চালেই পরাজিত হতে পারে বিজেপি, যে উপায় বাতলে দিলেন প্রশান্ত কিশোর

Prasant Kishor on BJP Defeat : বছর গেলেই ২০২৪ লোকসভা নির্বাচনের মহারণ। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলিও নিজেদের নীল নকশা তৈরি করে নিচ্ছে।

দীনেশ প্রসাদ সাকলানি আরও জানিয়েছেন, এখনও পড়ুয়ারা এনসিইআরটি-র সপ্তম শ্রেণির বইয়ে মুঘলদের ইতিহাস পড়ছে। একাদশ শ্রেণির বইয়ের দ্বিতীয় ভাগে মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ানো হচ্ছে এবং দ্বাদশ শ্রেণির বইতে মুঘলদের ইতিহাসের ২ টি অধ্যায় ছিল, যার মধ্যে নয় নম্বর বিষয়টি গত বছরই সরিয়ে দেওয়া হয়েছিল। আটটি বিষয় এখনও পড়ানো হচ্ছে। এই বছর কোনও বই থেকে কোনও অধ্যায় সরানো হয়নি, দাবি তাঁর।

"আমরা NEP অর্থাৎ জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী কাজ করছি। এটি একটি রূপান্তর পর্ব। NEP 2020 বিষয়বস্তুর ভার কমানোর কথা বলে। আমরা তাই বাস্তবায়ন করছি। স্কুল শিক্ষার জন্য NCF বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠন করা হচ্ছে। NEP অনুযায়ীই ২০২৪ সালের পাঠ্যপুস্তকগুলি ছাপা হবে। আমরা এখনই কিছু বাদ দিইনি,” বলছেন NCERT-এর প্রধান।

ইতিহাস বদলে দিতে চাইছে বিজেপি, কী বলছেন বিরোধীরা?

সে NCERT যতই বলুক কিচ্ছু বাদ দেওয়া হয়নি, বিজেপি নেতাদের উচ্ছ্বাস বলছে ঘটনা আসলে কী! বিজেপি নেতা কপিল মিশ্র NCERT-এর পদক্ষেপের প্রশংসা করেছেন। সংশোধিত পাঠ্যপুস্তক বিষয়ক একটি ভিডিও রিটুইট করে তিনি লিখেছেন, “এনসিইআরটি থেকে মুঘলদের মিথ্যা ইতিহাস মুছে ফেলা এক দুর্দান্ত সিদ্ধান্ত। চোর, পকেটমার এবং দুই পয়সার গুণ্ডাদের মুঘল সালতানাত এবং ভারতের সম্রাট বলা হতো। আকবর, বাবর, শাহজাহান, আওরঙ্গজেব ইতিহাসের বইয়ে নেই, ডাস্টবিনে আছে।"

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলছেন, একদিকে চিন ভারতের বর্তমানকেই মুছে ফেলার পথে, আর এনসিইআরটি পাঠ্যক্রম থেকে মুঘল ইতিহাস মুছে দিয়ে অতীতকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। অরুণাচল প্রদেশে চিনের নাম পরিবর্তনের কথা উল্লেখ করে ওয়াইসি বলেছেন, "একদিকে মোদি সরকার এনসিইআরটি সিলেবাস থেকে মুঘলদের মুছে ফেলছে, অন্যদিকে চিন, যার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি জি ২০ ইন্দোনেশিয়ার বৈঠকে করমর্দন করেছিলেন, সে আমাদের বর্তমানকেই মুছে দিচ্ছে।” আবার রাজ্যসভার সাংসদ কপিল সিবাল কেন্দ্রের সরকারকে আক্রমণ করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদির ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে, আধুনিক ভারতের ইতিহাস ২০১৪ থেকে শুরু হওয়া উচিত।

ঘটনা যাই হোক, সরকার যখন একচ্ছত্র ক্ষমতার লক্ষ্যে এগোয়, সর্বাগ্রে সে ইতিহাস বিস্মৃত করতে চায় মানুষকে। মানুষের শিক্ষাতেই প্রথম কোপ পড়ে। দেশের কেন্দ্র সরকার যে দলের, অর্থার ভারতীয় জনতা পার্টি ঠিক কোন কোন কারণে এক বিশেষ ধর্মের শাসকদের ইতিহাস মুছে ফেলতে চাইছে, কেন বিরোধিতার মুখ বন্ধে আরএসএসের নিষেধাজ্ঞাজনিত বিষয় বাদ করে দিতে চাইছে, সহজেই অনুমেয়। ইতিহাস গুলিয়ে দিলে বাকি দখলদারি অনেক সহজ, মসৃণ!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।