ইতিহাস বই থেকে বাদ গুজরাত দাঙ্গা, সিলেবাস বদলে যে সত্যি আড়াল করছে বিজেপি

শুধুই গুজরাত দাঙ্গা ছেঁটে ফেলা নয়, একইসঙ্গে সিবিএসই-র একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে মুঘল দরবার, কোল্ড ওয়ার, অ্যাফ্রো-এশিয়ান ইসলামিক সাম্রাজ্য-সহ আরও একাধিক বিষয়।

Kanad Dasgupta
৪ মিনিট
ইতিহাস বই থেকে বাদ গুজরাত দাঙ্গা, সিলেবাস বদলে যে সত্যি আড়াল করছে বিজেপি

মোদি-শাহ চাননি গুজরাত-দাঙ্গার কথা আগামী প্রজন্মের নজরে আসুক। এনসিইআরটি বা রাষ্ট্রীয় শৈক্ষিক অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ দ্রুত সেই ইচ্ছাপূরণ করে দিল।

সিবিএসই-র একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে মুছে ফেলা হলো ২০০২ সালে গুজরাতে ঘটে যাওয়া সাম্প্রতিক কালের বীভৎসতম সাম্প্রদায়িক হানাহানির ইতিহাস। তবে এই উদ্যোগ অনেকটা কাকের খাবার লুকিয়ে রাখার মতোই। কাক যখন কোনও খাবার লুকিয়ে রাখে, তখন নিজের চোখ বন্ধ করে নেয়৷ বায়সকূল বিশ্বাস করে, চোখ বন্ধ থাকায় তারা যখন দেখতে পায়নি কোথায় খাবার লুকিয়ে রাখা হলো, তখন দুনিয়ার কেউই দেখতে পায়নি। কাক-পথ অনুসরণ করেই মোদি-শাহ পড়ুয়াদের পাঠ‍্যক্রম থেকে লুকিয়ে দিল গুজরাত দাঙ্গা। বিজেপি-র ধারণা, সিলেবাসে যখন ওই পরিকল্পিত গণহত্যার কথা থাকছে না, তখন তা আর কেউ কখনওই জানতে পারবে না।

শুধুই গুজরাত দাঙ্গা ছেঁটে ফেলা নয়, একইসঙ্গে সিবিএসই-র একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে মুঘল দরবার, কোল্ড ওয়ার, অ্যাফ্রো-এশিয়ান ইসলামিক সাম্রাজ্য-সহ আরও একাধিক বিষয়। সিলেবাস থেকে এই বিষয়গুলি কেন বাদ দেওয়া হলো তার কারণ হিসেবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের ছোট্ট উত্তর, এই বিষয়গুলি অপ্রাসঙ্গিক। বলা হয়েছে, কোভিড অতিমারীর প্রেক্ষিতে পড়ুয়াদের ওপর চাপ কমাতেই সিলেবাসে এই বদল। ওদিকে এনসিইআরটি-র নির্দেশ পাওয়ামাত্রই সিবিএসই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সূচি থেকে ঠিক কী কী বাদ গিয়েছে।

সিবিএসইর নির্দেশিকায় বলা হয়েছে, জোট-নিরপেক্ষ আন্দোলন, ঠান্ডা লড়াই, মুঘল দরবারের ইতিহাস, এই ধরনের বিষয় ফাইনাল পরীক্ষায় আসবে না। কৃষির ওপর বিশ্বায়নের প্রভাব বা আফ্রিকায় মুসলিম সাম্রাজ্যের প্রসারের মতো বিষয়গুলিও এক খোঁচায় বাদ দেওয়া হয়েছে। ওদিকে রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস থেকে গণতন্ত্র ও বৈচিত্র্য এবং দশম শ্রেণির সাহিত্যে ফৈয়াজ আহমেদ ফৈয়াজের দু'টি কবিতার অনুবাদও বাদ দেওয়া হয়েছে। এনসিইআরটি বলেছে, কিছু কিছু বিষয় আগেই নিচু শ্রেণিতে পড়ানো হয়ে গিয়েছে। প্রসঙ্গত, শুধুই সিবিএসই স্কুলগুলিতে নয়, দেশের একাধিক রাজ্য বোর্ডও এই এনসিইআরটির বই পড়ায়। ফলে সিবিএসই ছাড়াও অন্য বোর্ডের পড়ুয়ারাও এই সব বিষয় আর পড়তে পারবে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেছে বেছে বাদ যিশু থেকে টিপু সুলতান, কর্ণাটকের বিকৃত সিলেবাস চেনাচ্ছে বিজেপির 'জাত'

মাসদুয়েক আগে বিজেপি নেতাদের বারংবার দাবির জেরে পাঠ্যবই থেকে টিপু সুলতানকে গৌরবান্বিত করা অধ্যায় বাদ দেওয়ার ব্যাপারে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার।

এনসিইআরটি যে বিজ্ঞপ্তি বৃহস্পতিবার প্রকাশ করেছে, তাতে বিশেষভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট পাঠ্য বইয়ের ১৮৭ থেকে ১৮৯ নম্বর পৃষ্ঠায় গুজরাত দাঙ্গার যে অধ্যায় রয়েছে, তা বই থেকে সরানো হচ্ছে। ওইসব পৃষ্ঠায় গত ২০০২ সালের ১ মার্চ তারিখের একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রথম পাতার প্রকাশিত একটি ছবিও রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, যে ৩ পৃষ্ঠা সরানো হয়েছে তার একটিতে লেখা আছে, “গুজরাত দাঙ্গা দেখিয়েছে সরকারি প্রশাসনও সাম্প্রদায়িক আবেগের প্রতি সংবেদনশীল হয়ে উঠেছে। ২০০২ সালে গুজরাতে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ধর্মীয় অনুভূতি ব্যবহার করা হয়েছিল, তার বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করেছে। ওই ঘটনা গণতান্ত্রিক রাজনীতির পথে বাধা সৃষ্টি করেছে‌।” প্রসঙ্গত, গুজরাত দাঙ্গার সময় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এখানেই শেষ নয়, সপ্তম শ্রেণির সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে একাধিক দলিত লেখকের কিছু লেখাও। প্রসঙ্গত, কিছুদিন আগে গুজরাতের শিক্ষামন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন, স্কুলের সিলেবাসে গীতা পড়ানো হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে ঢুকেছে গীতা। চলতি শিক্ষাবর্ষ থেকেই পড়ানো হচ্ছে। একই সঙ্গে 'নকশাল আন্দোলনের ইতিহাস' এবং 'জরুরি অবস্থা সম্পর্কিত বিতর্ক' সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে।

মোদি সরকার ইতিমধ্যেই দেশের ঐতিহাসিক বহু জায়গার নাম বদলে দিয়েছে। বদলাচ্ছে আরও অনেক নাম। এই নাম বদলের মাধ্যমে কেন্দ্র শুরু করেছে ইতিহাস বদলের পালা। ইতিহাস বলছে, হলদিঘাট যুদ্ধে সম্রাট আকবরের কাছে পরাজিত হয়েছিলেন মেবারের রাজপুত রাজা রানা প্রতাপ সিং। কিন্তু এখন মেবারের সরকারি পাঠ্যপুস্তকে ওই যুদ্ধে আকবরের পরাজয়ের কথা দেখা যাচ্ছে, তা দেখে অনেকে হতবাক। সাম্প্রতিক অতীতে, পাঠ্যপুস্তকের ইতিহাসের পাতা থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস লোপাট হয়েছে। একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে কংগ্রেসকে ব্রিটিশদের লালিত সন্তান বলে উল্লেখ করা হয়েছে। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে 'কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ' বলে উল্লেখ করা হয়েছে। নোট বাতিলের মাহাত্ম্য বোঝাতে অর্থনীতির বইয়ে আলাদা একটি অধ্যায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে বিদেশি লেখকদের বই বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের বক্তব্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনে হিন্দুত্বকে আরও বেশি করে প্রচারে রাখার জন্য মোদির দল ভারতের বিভিন্ন স্থানের ঐতিহাসিক নাম মুছে পূর্ব নামে ফিরিয়ে আনছে, সিলেবাস থেকে বিজেপির পক্ষে অস্বস্তিকর ইতিহাস ঢালাও বাদ দেওয়ার কার্যক্রম চালু করেছে‌।

ওদিকে দিনকয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজপুতানার ইতিহাস সম্পর্কিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে বলেছিলেন, ভারতীয় ইতিহাসবিদদের কাছে শুধু মুঘল শাসকরাই গুরুত্ব পেয়েছেন‌। উপেক্ষিত হয়েছেন অন্য রাজবংশের গুরুত্বপূর্ণ শাসকেরা। সুলতানি ও মুঘল শাসকদের বিরুদ্ধে রাজপুতানা, অহম বা অসম-সহ ভারতের বিভিন্ন প্রান্তের রাজাদের লড়াইকে ‘সংস্কৃতি, ভাষা এবং ধর্ম রক্ষার যুদ্ধ’ বলেও চিহ্নিত করেছেন শাহ। একই সঙ্গে হুমকির সুরে অমিত শাহ বলেন, ‘‘আমাদের সত্য লেখা থেকে কেউ এখন আটকাতে পারবে না। আমরা এখন স্বাধীন। আমরা আমাদের ইতিহাস নিজেদের মতো করে লিখতে পারি।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে ইতিহাসের গেরুয়াকরণের বার্তা স্পষ্ট বলেই মনে করছে বিরোধীরা।

সিলেবাস থেকে গুজরাত দাঙ্গার অংশ সরিয়ে এ কোন সত্য প্রকাশ করতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদি- অমিত শাহর সরকার, প্রশ্ন উঠছে দেশজুড়েই।

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?