যৌন হেনস্থায় অভিযুক্ত খোদ বাংলার রাজ্যপাল? যে ভয়ানক অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

CV Ananda Bose: বৃহস্পতিবার রাতেই রাজভবনে রাত্রিবাসের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়ে বসলেন ওই মহিলা।

Sohini Das
৩ মিনিট
যৌন হেনস্থায় অভিযুক্ত খোদ বাংলার রাজ্যপাল? যে ভয়ানক অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

সন্দেশখালির ঘটনা নিয়ে যখন রাজ্য-রাজনীতি উত্তাল, সে সময় সন্দেশখালির নির্যাতিতাদের রাজভবনে সেফ হোম খুলে দেওয়ার কথা বলেছিলেন রাজ্যপাল। এবার তাঁর বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। গোটা ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে।

বৃহস্পতিবার রাতেই রাজভবনে রাত্রিবাসের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ দিন রাতেই কলকাতায় আসেন মোদি। বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনেই যাওয়ার কথা তাঁর। তবে তার আগেই রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়ে বসলেন ওই মহিলা। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী যখন হেয়ার স্ট্রিট থানায় আসেন, সেসময় লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন থানায়। রয়েছেন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ফেরার' রেভান্নার বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! বিজেপি-ঘনিষ্ঠ নেতাকে ধরতে সাহায্য করবেন মোদি-শাহরা?

Prajwal Revanna sex scandal: যতদূর জানা গিয়েছে, আপাতত জার্মানির মিউনিখে রয়েছেন তিনি। আগামী ১৫ মে দেশে ফেরার জন্য টিকিট বুক করেছেন তিনি।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে পুলিশ ফাঁড়ির ওসির ঘরে পৌঁছন ওই মহিলা। যিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। জানা গিয়েছে, অভিযোগকারিনী রাজভবনের পিস রুমের অস্থায়ী কর্মী। তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যপাল একাধিক বার যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করেছেন তিনি। মহিলার অভিযোগ পাওয়ার পরেই রাজভবনে পৌঁছন হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি। তাঁর সামনেই রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। এর পর ওই মহিলাকে থানায় নিয়ে যান তাঁরা। সেখানে মহিলাকে জেরা করে ঘটনাক্রম জানার চেষ্টা চলছে।

রাজ্যপালের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পরেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সুযোগ পেয়েই রাজ্যপালের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে তৃণমূল। দীর্ঘদিন ধরেই রাজ্যপালের সঙ্গে সংঘাত লেগেই রয়েছে রাজ্যের। গত মার্চ মাসের রাজ্যপালের সীমা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান সিভি আনন্দ বোস। সংবিধানের দেওয়া ক্ষমতার পরোয়া না করেই তিনি লোকসভা ভোটের আগে বাংলায় একটি নিজস্ব নির্বাচনী ব্যবস্থা চালাচ্ছেন। এমনকি, নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও বাংলার মানুষের জন্য অভিযোগ জানানোর একটি আলাদা পোর্টাল খুলেছেন রাজ্যপাল বলে অভিযোগ জানায় তৃণমূল সরকার। রাজ্যপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানানো হয়। রাজ্যপালের সন্দেশখালি সফর এবং তারপর তৃণমূলকে নিশানা করে তাঁর বক্তব্য, সব কিছু মিলিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছিলই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুস্তিগীরদের যৌন হেনস্থার 'শাস্তি'? ব্রিজ ভূষণের ছেলেকে এবার টিকিট বিজেপির

Karan Bhushan Singh Lok Sabha Election 2024: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, ব্রিজ ভূষণ কায়সারগঞ্জ আসন থেকে দুই লক্ষ ভোটে জিতেছিলেন। ২০১৯ সালে, ব্রিজ ভূষণ ৫,৮১,৩৫৮ ভোট পান।

ফলে রাজ্যপাত সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পরেই একের পর এক তোপ দাগতে শুরু করেন তৃণমূল নেতা-নেত্রীরা। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ইতিমধ্যেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় যাচ্ছেন। রাজভবনে তাঁর রাত্রিবাস করার কথা। তার মধ্যেই এক মহিলা অভিযোগ করেছেন যে, তিনি আজ যখন রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে, তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগকারিণীকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।’’ তোপ দেগেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। তাঁর বক্তব্য, ‘‘একটি মেয়ের শ্লীহতাহানি হয়েছে। এটা তো ক্ষমাযোগ্য নয়। এটার তো বিহিত হওয়া দরকার। এতে কোনও চেয়ার (পদ) অভিযুক্তকে রক্ষাকবচ দিতে পারে না। সন্দেশখালির ঘটনা নিয়ে সবাই এত সরব ছিল। এখন সবাই কোথায়? আমরা তো কখনও বলিনি, সন্দেশখালিতে কিছু হয়নি। এখন যে অভিযোগ উঠেছে, তা নিয়েও মানুষের মুখ খোলা দরকার। এ সবের জন্য বাংলার বদনাম হচ্ছে। বাইরে থেকে এসে বাংলাকে কলঙ্কিত করা হচ্ছে।’’ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে, শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপাল বোসের পদত্যাগের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর।

তবে এই প্রসঙ্গে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় জানান, সংবিধানের অনুচ্ছেদ ৩৬১ অনুসারে, রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিরুদ্ধে কোনও ফৌজদারি পদক্ষেপ করা যায় না। সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। তবে জমিজমা সংক্রান্ত কোনও দেওয়ানি মামলা করা যেতেই পারে। এই ধরনের অভিযোগ এর আগে কোনও রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে কিনা বলা শক্ত বলেই জানান তথাগত। অপরাধ প্রমাণ হলে কী হতে চলেছে, তা এখনও পরিষ্কার। আদৌ রাজ্যপালের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়াও স্পষ্ট নয়। একই সঙ্গে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেও মনে করছেন তথাগত। রাজ্যের একের পর এক দুর্নীতি ও সন্দেশখালি কাণ্ড থেকে নজর ঘোরাতেই রাজ্যপালকে ফাঁসানো হতে পারে বলেও মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?