কুস্তিগীরদের যৌন হেনস্থার 'শাস্তি'? ব্রিজ ভূষণের ছেলেকে এবার টিকিট বিজেপির

Karan Bhushan Singh Lok Sabha Election 2024: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, ব্রিজ ভূষণ কায়সারগঞ্জ আসন থেকে দুই লক্ষ ভোটে জিতেছিলেন। ২০১৯ সালে, ব্রিজ ভূষণ ৫,৮১,৩৫৮ ভোট পান।

inscript
২ মিনিট
কুস্তিগীরদের যৌন হেনস্থার 'শাস্তি'? ব্রিজ ভূষণের ছেলেকে এবার টিকিট বিজেপির

বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাও দেশের মহিলা কুস্তিগীরদের। তাই জনসমক্ষে ব্রিজভূষণ আর নয়। এবারের লোকসভা নির্বাচনে তাঁর ছেলেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। কায়সারগঞ্জের বর্তমান সাংসদ হলেন ব্রিজ ভূষণ শরণ সিং। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তিনি। কয়েক মাস আগে সারা দেশ উত্তাল হয় এই ঘটনা নিয়ে। যদিও তাতে ব্রিজ ভূষণের মাথা থেকে বিজেপির ছায়া সরে যায়নি। তবে লোকসভা নির্বাচনে মুখরক্ষা করতে এবার ব্রিজ ভূষণের জায়গায় তাঁর ছেলেকে কায়সারগঞ্জ আসনে প্রার্থী করতে চলেছে বিজেপি। ছেলে করণ ভূষণ সিংকে লোকসভার টিকিট দেওয়া নিয়ে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই ফোনে ব্রিজ ভূষণের সঙ্গে কথাও বলেছে।

করণ ভূষণ সিং বর্তমানে উত্তরপ্রদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি। আগামী ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে কায়সারগঞ্জে ভোট হবে।

প্রায় এক দশক ধরে ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ছয়জন মহিলা কুস্তিগীর। ব্রিজ ভূষণের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার মতো দেশের বিখ্যাত পদকজয়ী কুস্তিগীররা বিশাল প্রতিবাদ সভা করেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাথা! বাহুবলী ব্রিজভূষণের ক্ষমতার আসল উৎস ফাঁস

Brij Bhushan Sharan Singh: মাথায় বিজেপির হাত, জ্বালাময় হিন্দুত্ববাদী নেতার লেবেল, কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ার ক্ষমতার চেয়েও ব্রিজকে আরও ক্ষমতাশালী করে তুলেছে তাঁর প্রভাবশালী ব্যানার, লোকবল।

কুস্তিগীরদের প্রতিবাদের পর, দিল্লি পুলিশ ২০২৩ সালের জুন মাসে ব্রিজ ভূষণের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে। দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারীকে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ), ৩৫৪এ (যৌন হেনস্থা), ৩৫৪ডি (স্টকিং) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) ধারার অধীনে মামলা নথিভুক্ত করে। তবে ২০ জুলাই তাঁকে জামিন দেওয়া হয়। দিল্লির একটি আদালত ছয়বারের বিজেপি সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও রায় দেয়নি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে, ব্রিজ ভূষণ কায়সারগঞ্জ আসন থেকে দুই লক্ষ ভোটে জিতেছিলেন। ২০১৯ সালে, ব্রিজ ভূষণ ৫,৮১,৩৫৮ ভোট পান। বিএসপি-এর চন্দ্রদেব রাম যাদব পান ৩.১৯ লক্ষের বেশি ভোট এবং কংগ্রেস প্রার্থী বিনয় কুমার পান্ডে পান মাত্র ৩৭,১৩২ ভোট। কিছুদিন আগেও তিনি জানতেন, তিনিই এবারও প্রার্থী হবেন। ব্রিজ ভূষণ বলেছিলেন, কায়সারগঞ্জ আসনে বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। বলেছিলেন, গতবার এই ২ লাখের বেশি ভোটে জিতেছিলেন। এবারও কর্মীরা ৫ লাখ ভোটের ডাক দিয়েছেন। গত বছর কুস্তিগীরদের সঙ্গে তাঁর এই টানাপড়েন তুঙ্গে থাকাকালীনও কায়সারগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অনড় ছিলেন ব্রিজ ভূষণ। বিজেপি সাংসদ বলেছিলেন, "কায়সারগঞ্জ সে চুনাভ লড়ুঙ্গা, লড়ুঙ্গা, লড়ুঙ্গা"।

করণ সিং ভূষণ কে?

১৯৯০ সালের ১৩ ডিসেম্বর করণ সিং ভূষণের জন্ম। ডবল ট্র্যাপ শুটিংয়ে জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। করণ ভূষণ ডক্টর রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং আইন নিয়ে পড়াশোনা করেছেন। অস্ট্রেলিয়ায় বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমাও করেছেন তিনি।

করণ ভূষণ সিং বর্তমানে উত্তরপ্রদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি। আগে তিনি উত্তরপ্রদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। করণ গোন্ডার নবাবগঞ্জে সমবায় গ্রাম উন্নয়ন ব্যাঙ্কের সভাপতিও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।