'ফেরার' রেভান্নার বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! বিজেপি-ঘনিষ্ঠ নেতাকে ধরতে সাহায্য করবেন মোদি-শাহরা?

Prajwal Revanna sex scandal: যতদূর জানা গিয়েছে, আপাতত জার্মানির মিউনিখে রয়েছেন তিনি। আগামী ১৫ মে দেশে ফেরার জন্য টিকিট বুক করেছেন তিনি।

Sohini Das
৩ মিনিট
'ফেরার' রেভান্নার বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! বিজেপি-ঘনিষ্ঠ নেতাকে ধরতে সাহায্য করবেন মোদি-শাহরা?

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতির বিরুদ্ধ লুক আউট নোটিস জারি করেছে কর্ণাটক পুলিশ। খোদ বিজেপির জোটের সাংসদ প্রজ্জ্বল রেভান্না। আড়াই হাজারেরও বেশি মহিলাকে যৌনহেনস্থা ও তাদের অশ্লীল ভিডিও রেকর্ড করার নালিশ রয়েছে তার বিরুদ্ধে। চলতি লোকসভা ভোটের প্রার্থী রেভান্না অবশ্য ভোটপর্ব মিটিয়েই গা ঢাকা দিয়েছেন বিদেশে। প্রশ্ন, মোদি-শাহের আশীর্বাদী হাত মাথায় রাখা যার, সেই রেভান্নাকে কি গ্রেফতার করার ক্ষমতা আদৌ প্রশাসনের রয়েছে।

বিজেপি ঘনিষ্ঠ যৌন হেনস্থাকারীদের কতটা শাস্তি এ দেশে হয়, তার বড় প্রমাণ বিজেপির বাহুবলী নেতা ও সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। দীর্ঘদিন ধরে পদের সুযোগ নিয়ে দেশের মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করে গিয়েছেন বিজেপির এই বাহুবলী নেতা। তাঁর বিরুদ্ধে কুস্তিগিররা সরব হলেও দেশের শাসক দল কিন্তু ব্রিজভূষণেরই পাশে থেকেছে। দেশজোড়া সেই বিতর্কের মাঝে এবার সেই ব্রিজভূষণের ছেলেকে লোকসভা ভোটে টিকিট দিয়েছে বিজেপি। বর্তমানে উত্তরপ্রদেশ কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি সেই ছেলে। যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতিপদ খুইয়েছেন ব্রিজভূষণ। এবার সেই ক্ষতিপূরণ কি ছেলেকে ভোটে দাঁড় করিয়েই দিচ্ছে বিজেপি?

বিধানসভা ভোটে জিতে কর্ণাটকে এখন ক্ষমতায় কংগ্রেস। সেই রাজ্যেরই হাসান কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছিল জেডিএস নেতা প্রজ্জ্বল রেভান্নাকে। কর্ণাটকে জেডিএসের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। জেডিএস নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে সিট গঠন করে কর্ণাটক সরকার। যদিও গোটা ঘটনায় দায়ই কংগ্রেসের উপর ঠেলেছে দেশের শাসক দল। অথচ সে রাজ্যের বিজেপি কিন্তু লাগাতার প্রমাণ করার চেষ্টা চালিয়ে গিয়েছে যে রেভান্নার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ঝুটা। লোকসভা ভোটের মুখে দলের মুখে কালি ছেটাতেই পরিকল্পনা মাফিক করা হচ্ছে গোটা বিষয়টা। কর্ণাটক বিজেপির প্রাক্তন সভাপতি বাসবরাজ বম্মাই এ-ও বলছেন, রাজ্যের মহিলারা নাকি কংগ্রেস জমানায় সুরক্ষিত নন। এদিকে দেবেগৌড়ার নাতির করা একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে প্রজ্জ্বল রামান্নার ভয়ঙ্কর রূপ। পরিচারিকা থেকে পার্টিকর্মী, কেউ-ই বাদ যেতেন তাঁর গ্রাস থেকে। দিনের পর দিন একের পর এক মহিলার সঙ্গে ওই ঘৃণ্য কাজ তিনি চালিয়ে গিয়েছেন বলে অভিযোগ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সন্দেশখালিতে সরব! কেন যৌনহেনস্থায় অভিযুক্ত রেভান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিজেপি?

Prajwal Revanna ‘sex video’ case: এদিকে, সেই সব অপরাধ লুকিয়ে এতদিন দিব্যি ভোট প্রচার চালিয়ে গিয়েছেন প্রজ্জ্বল রেভান্না। তাঁর সমর্থনে কর্ণাটকে এসেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রেভান্নার বিরুদ্ধে ওঠা মামলা নিয়ে চর্চা শুরু হওয়ার পর বৃহস্পতিবারই হাসান এলাকার সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। ভারত জুড়ে সমস্ত ইমিগ্রেশন পয়েন্টগুলিতে জারি করা হয়েছে ওই লুকআউট সার্কুলার। যার অর্থ প্রজ্জ্বল রেভান্না ভারতের যে কোনও চেকপোস্ট দিয়ে প্রবেশ করলেই, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে।

গত ২৬ এপ্রিল ভোটপর্ব মিটতে না মিটতেই দেশে ছেড়ে পালিয়ে যান রেভান্না। জানা গিয়েছে, আপাতত জার্মানিতে রয়েছেন তিনি। ব্যাপারটি নিয়ে হইচই শুরু হতেই তাঁকে শোকজ নোটিস ধরায় জেডিএস। পরে তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহিলা কমিশনও। ইতিমধ্যেই সিট প্রজ্জ্বল ও তাঁর বাবা এইচডি রেভান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। কিন্তু ততদিনে রেভান্না বিদেশে চলে গিয়েছেন। ওই সমনের উত্তরে রেভান্না জানান, বেঙ্গালুরুতে নেই বলে তিনি সমনে সাড়া দিতে পারছেন না। দেশে ফিরে আইনজীবীকে নিয়ে তিনি সিটের মুখোমুখি হবেন। এর জন্য সাত দিনের সময়ও চেয়ে নেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, কোন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে এই সাংসদ?

Sex Scandal Prajwal Revanna: এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসার পরেই ৩৩ বছর বয়সি প্রজ্জ্বল রেভান্না জার্মানির উদ্দেশ্যে রওনা দেন।

রেভান্নার অবশ্য দাবি, এ সমস্ত অভিযোগই মিথ্যে। তাঁকে ফাঁসানোর জন্য এই সব করা হচ্ছে। তবে একজন নয়, দু'জন নয়, আড়াই হাজার মহিলার ভিডিও ধরা পড়েছে তাঁর কাছ থেকে। যাদেরকে যৌনহেনস্থা করেছেন তিনি বলে অভিযোগ। যতদূর জানা গিয়েছে, আপাতত জার্মানির মিউনিখে রয়েছেন তিনি। আগামী ১৫ মে দেশে ফেরার জন্য টিকিট বুক করেছেন তিনি। নিজের ডিপ্লোমেটিক পাসপোর্ট ব্যবহার করে গত ২৭ এপ্রিল বেঙ্গালুরু থেকে সোজা এখানে উড়ে আসেন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তাঁর বাড়ির পরিচারিকা। পুলিশের কাছে তিনি জানান, তাঁর বাড়ির সমস্ত মহিলা পরিচারিকার সঙ্গেই এই ব্যবহার করতেন রেভান্না।

ইতিমধ্যেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আবেদন করেছেন, তিনি যাতে অভিযুক্তের কূটনৈতির পাসপোর্টটি বাতিল করেন। 'ফেরার' সাংসদকে দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারি অফিসগুলোর হস্তক্ষেপও চেয়েছেন মুখ্য়মন্ত্রী। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তেমনটা করবেন প্রধানমন্ত্রী মোদি। ভুললে চলবে না, রেভান্নার প্রচারে খোদ কর্ণাটকে এসেছিলেন মোদি। কর্ণাটকে ভোটপর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি-ঘনিষ্ঠ এই নেতার অপরাধকে ঢাকার চেষ্টা না করে সত্যিই কি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি? যেমনটা তারা করেছিল ব্রিজভূষণের ক্ষেত্রে!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।