১৮ বছর পরেও থামেনি লড়াই, ২৬/১১-র সেই রাত আজও বয়ে বেড়াচ্ছেন যাঁরা
26/11 Mumbai Survivors: সময়ের সঙ্গে সঙ্গে মুম্বই আবার তার চেনা ছন্দে ফিরেছে ঠিকই, কিন্তু যাঁরা সেদিন খুব কাছ থেকে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, তাঁদের জীবনের ঘড়িটা যেন আজও সেই রাতের আতঙ্কে আটকে আছে। তেমনই পাঁচজন প্রত্যক্ষদর্শী ও লড়াকু মানুষের চোখে দেখা সেই রাত আর পরবর্তী আঠারো বছরের জীবনসংগ্রামের গল্প রইল এখানে।
২০০৮ সালের ২৬ নভেম্বর। পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লশকর-ই-তইবার ১০ জন সশস্ত্র সন্ত্রাসী জলপথে মুম্বই-এ ঢুকে যে তাণ্ডব চালিয়েছিল, তার ক্ষত আজ আঠারো বছর পরেও দগদগে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শুরু করে তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান হাউস, কামা হাসপাতাল, মেট্রো সিনেমা কিংবা লিওপোল্ড ক্যাফে—দক্ষিণ মুম্বইয়ের চেনা রাজপথগুলি সেদিন পরিণত হয়েছিল রণক্ষেত্রে।
প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা সেই ভয়াবহ সন্ত্রাসে প্রাণ হারিয়েছিলেন দেশি-বিদেশি মিলিয়ে ১৬৬ জন নিরীহ মানুষ। গুরুতর আহত হয়েছিল...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







