সিজেপির তিন নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস, দেশ ছাড়তে বাধা! কী এই LOC? কেন জারি হয়? কতটা প্রভাব পড়ে?

Look Out Circular: শিবাজী পার্কে বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির তিন নেতা সৌরভ দাস, অভিজিৎ দিপকে ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। কী এই LOC? কেন জারি করা হয় এবং এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির কী কী সমস্যা হতে পারে?

inscript
৩ মিনিট
-প্রতীকী চিত্র

-প্রতীকী চিত্র

বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলেও বিমানবন্দরে পৌঁছে জানা গেল, দেশ ছাড়ার অনুমতি নেই! পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও আটকে যেতে হলো ইমিগ্রেশন কাউন্টারে। কোনো ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার বা LOC জারি হলে, তিনি ঠিক এমন পরিস্থিতির মুখে পড়তে পারেন। সম্প্রতি ককরোচ জনতা পার্টি (CJP)-র তিন নেতা সৌরভ দাস, অভিজিৎ দিপকে এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে এই ধরনের নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। শিবাজী পার্কে অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচি করার অভিযোগে দায়ের হওয়া মামলার সূত্রেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই সৌরভ দাসকে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে।

সিজেপির তিন নেতার সঙ্গে কী ঘটেছে?

গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বইয়ের দাদরের শিবাজী পার্কে 'চলো মুম্বই' কর্মসূচির ডাক দিয়েছিল CJP। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিল দল। মুম্বই পুলিশ ওই জমায়েতের অনুমতি দেয়নি। তা সত্ত্বেও কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন কয়েক হাজার মানুষ জমায়েতে অংশ নিয়েছিলেন। অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং চলচ্চিত্র পরিচালক আনন্দ পটবর্ধনও সেখানে উপস্থিত ছিলেন।

এর পর ৩ অক্টোবর শিবাজী পার্ক থানায় এফআইআর দায়ের করে পুলিশ। বেআইনি জমায়েত এবং সরকারি কর্মচারীর নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়। CJP-র একাধিক নেতার পাশাপাশি ৪০০-৫০০ জন অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীর নামও এফআইআরে উল্লেখ করা হয়।

এই মামলার সূত্রেই প্রথমে সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলারের বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২৩ নভেম্বর রাতে দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে ওঠার আগে তাঁকে আটকে দেন ইমিগ্রেশন আধিকারিকেরা। অক্সফোর্ডের একটি আলোচনাচক্রে যোগ দিতে লন্ডনে যাচ্ছিলেন সৌরভ। তাঁর দাবি, বিমানবন্দরে পৌঁছনোর পরেই তিনি জানতে পারেন, তাঁর পাসপোর্টের বিরুদ্ধে নজরদারি রয়েছে। এর পর দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

২৬ নভেম্বর আদালতে কেন্দ্রীয় সরকার জানায়, মুম্বই পুলিশের অনুরোধেই সৌরভের বিরুদ্ধে LOC জারি করা হয়েছিল। কেন্দ্রের আইনজীবীর দাবি, তাঁর পাসপোর্টের নথিতে পড়াশোনা, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত কিছু অসঙ্গতি রয়েছে। এর ফলে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। অন্য দিকে, সৌরভের আইনজীবী অখিল সিব্বল প্রশ্ন তোলেন, আগে থেকে কিছু না জানিয়ে কীভাবে একজন নাগরিককে দেশ ছাড়তে বাধা দেওয়া যায়? তিনি নোটিসের প্রতিলিপিও চান। কেন্দ্র জানায়, পৃথক আইনি প্রক্রিয়ায় এই নোটিসকে চ্যালেঞ্জ করতে পারেন সৌরভ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পিস বন্ড কী, কেন দিতে হয়? নেহা বোরার আপত্তিতে নতুন করে প্রশ্নের মুখে ঔপনিবেশিক আমলের আইন

Peace Bond: শান্তিপূর্ণ প্রতিবাদ করলেই কি দিতে হবে পিস বন্ড? AISA-র জাতীয় সভাপতি নেহা বোরার আপত্তিতে নতুন করে বিতর্কে ঔপনিবেশিক আমলের প্রতিরোধমূলক আইন। ব্রিটিশ আমল থেকে স্বাধীন ভারত, CrPC থেকে BNSS—কীভাবে বদলেছে এই আইনি ব্যবস্থা? কেন কাউকে ১০ হাজার টাকার মুচলেকা দিতে বলা হয়? কী বলছে আইন?

একই দিন মুম্বই পুলিশের তরফে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও LOC জারির কথা জানা যায়। পুলিশের বক্তব্য, তিন নেতা দেশ ছেড়ে চলে যেতে পারেন বলে আশঙ্কা ছিল।

কী এই লুকআউট নোটিস?

লুকআউট সার্কুলার বা Look Out Circular হলো এমন একটি সতর্কবার্তা, যা ব্যুরো অফ ইমিগ্রেশন বা অভিবাসন দফতরের কাছে পাঠানো হয়। কোনো ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তদন্ত এড়িয়ে যেতে পারেন অথবা তাঁর উপস্থিতি কোনো নির্দিষ্ট মামলার তদন্তে প্রয়োজন হতে পারে—এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা LOC জারির অনুরোধ করতে পারে।

সহজ কথায়, দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থলসীমান্তের অভিবাসন ব্যবস্থায় ওই ব্যক্তির নাম নথিভুক্ত থাকে। তিনি দেশ ছাড়তে বা বিদেশ থেকে দেশে ফিরতে গেলে ইমিগ্রেশন আধিকারিকেরা সেই তথ্য দেখতে পান। এর পর সার্কুলারে কী ধরনের পদক্ষেপের নির্দেশ রয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

কেন জারি করা হয় এই নোটিস?

সাধারণত কোনো অপরাধের তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা তৈরি হলে LOC জারির অনুরোধ করা হয়। বিশেষ করে গুরুতর বা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্তকারী সংস্থার কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। কোনো ব্যক্তি বারবার তদন্তে হাজিরা এড়ালে, গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আত্মগোপন করলে অথবা বিদেশে চলে গিয়ে তদন্তের বাইরে থাকার আশঙ্কা থাকলে এই পদক্ষেপের প্রয়োজন হতে পারে।

তবে শুধু কারও বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলেই স্বয়ংক্রিয় ভাবে LOC জারি হয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী, অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কোন পরিস্থিতিতে ব্যক্তিকে আটকানো হবে, কোন ক্ষেত্রে শুধু তাঁর যাতায়াতের তথ্য জানানো হবে, তা সার্কুলারের নির্দেশের উপর নির্ভর করে।

LOC জারি হলে কী কী সমস্যা হতে পারে?

প্রথম এবং সবচেয়ে বড় প্রভাব পড়ে বিদেশযাত্রায়। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দেশ ছাড়তে বাধা দেওয়ার নির্দেশ থাকলে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হতে পারে। ফলে আগে থেকে টিকিট কাটা থাকলেও বিদেশযাত্রা বাতিল হতে পারে। পড়াশোনা, চাকরি, চিকিৎসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বিদেশে যাওয়ার পরিকল্পনাও ভেস্তে যেতে পারে।

দ্বিতীয়ত, LOC-তে আটক বা তদন্তকারী সংস্থাকে খবর দেওয়ার নির্দেশ থাকলে বিমানবন্দরে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে পুলিশ বা তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে। কোনো ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। আবার কিছু LOC-তে কেবল ব্যক্তির যাতায়াতের তথ্য সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর নির্দেশ থাকে। অর্থাৎ সব LOC-এর প্রভাব এক রকম নয়।

তৃতীয়ত, বিদেশ থেকে দেশে ফেরার সময়ও নজরদারির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে LOC জারি হলেই তাঁর পাসপোর্ট বাতিল হয়ে যায়, নাগরিকত্ব চলে যায় কিংবা দেশের ভিতরে স্বাধীন ভাবে চলাফেরার অধিকার স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়, এমন নয়। নোটিসের ধরন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশের উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করে।

LOC কি চ্যালেঞ্জ করা যায়?

হ্যাঁ। কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্যায় ভাবে বা প্রয়োজনীয় কারণ ছাড়া LOC জারি হয়েছে বলে মনে হলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। নোটিস প্রত্যাহার, স্থগিত বা সংশোধনের আবেদন জানানো যায়। আদালত মামলার পরিস্থিতি, তদন্তের প্রয়োজনীয়তা এবং ব্যক্তির যাতায়াতের অধিকারের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে। LOC প্রত্যাহারের ক্ষেত্রে সাধারণত যে সংস্থা নোটিস জারির অনুরোধ করেছিল, তাদেরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রত্যাহারের আবেদন জানাতে হয়।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

গৃহস্থালির শ্রমের মূল্য মাসে ৩০ হাজার, নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court domestic labour ruling 2026: রায়টি মূলত মোটর দুর্ঘটনায় গৃহস্থালির দায়িত্ব পালনকারী কোনো নারীর মৃত্যু হলে তাঁর পরিবারের ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি নিয়ে।তবু এই সীমিত আইনি পরিসরের মধ্যেও রায়টি একটি বড় প্রশ্ন সামনে এনেছে: যে শ্রমের উপর একটি পরিবার প্রতিদিন নির্ভর করে, এত দিন তার আর্থিক মূল্য এত কম করে দেখা হয়েছে কেন?

ঢাকায় হাসিনার প্রত্যাবর্তন: কী বলছে ভারতের বিদেশমন্ত্রক?

Sheikh hasina return: ২৫ নভেম্বর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানালেন, শেখ হাসিনার দেশে ফেরা আর ঢাকার প্রত্যর্পণ অনুরোধ দুটি আলাদা বিষয়। প্রত্যর্পনের আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু স্বেচ্ছায় ফিরতে গেলে তাঁর বৈধ ভ্রমণের নথি প্রয়োজন। নয়াদিল্লির এই কূটনৈতিক অবস্থানের আসল অর্থ কী? রইল সেই বিশ্লেষণ।

পাঠভবনে পকসো মামলায় অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিতর্ক, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন পড়ুয়া-অভিভাবকদের

একাদশ শ্রেণির আরও এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলেছেন। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই ইতিহাসের শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্লাসের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিকর প্রশ্ন করতেন এবং নানা ধরনের মন্তব্য করতেন।

বাবার নাম ভোটার তালিকায় নেই, আড়াই মাসেও জন্ম শংসাপত্র পেল না সদ্যোজাত! দিনহাটার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

Birth Certificate Problems: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ার জেরে সদ্যোজাত মেয়ের জন্ম শংসাপত্র পেতে সমস্যায় পড়েছেন কোচবিহারের দিনহাটার এক বাসিন্দা। অভিযোগ, আড়াই মাস ধরে সরকারি দফতরে ঘুরেও মিলছে না প্রয়োজনীয় নথি। ভোটার তালিকার সংশোধনের সঙ্গে শিশুর জন্ম শংসাপত্রের কী সম্পর্ক?

১৮ বছর পরেও থামেনি লড়াই, ২৬/১১-র সেই রাত আজও বয়ে বেড়াচ্ছেন যাঁরা

26/11 Mumbai Survivors: সময়ের সঙ্গে সঙ্গে মুম্বই আবার তার চেনা ছন্দে ফিরেছে ঠিকই, কিন্তু যাঁরা সেদিন খুব কাছ থেকে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, তাঁদের জীবনের ঘড়িটা যেন আজও সেই রাতের আতঙ্কে আটকে আছে। তেমনই পাঁচজন প্রত্যক্ষদর্শী ও লড়াকু মানুষের চোখে দেখা সেই রাত আর পরবর্তী আঠারো বছরের জীবনসংগ্রামের গল্প রইল এখানে।

কাসভের মানবাধিকার এবং সাজা যেভাবে সুনিশ্চিত করেছিল ভারত

Ajmal kasab trial: ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের বিচার ছিল ভারতের গণতান্ত্রিক ও আইনি ব্যবস্থার একটি বড় পরীক্ষা। কোনো বিচারবহির্ভূত পথে না হেঁটে সংবিধান মেনে সরকারি খরচে আইনজীবী নিয়োগ, হেফাজতে নিরাপত্তা এবং চার স্তরের বিচার প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে তার চূড়ান্ত সাজা সুনিশ্চিত করেছিল ভারত, রইল সেই বিবরণ।

ট্রাম্পের নয়া ট্যারিফ-অস্ত্র: ভারতের ঘাড়ে ২৫ শতাংশের কোপ

trump new tariff proposal: ২৫ নভেম্বর মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ‘সেকশন ৩০১’-এর অধীনে ভারত-সহ ১৪টি দেশের ওপর নয়া শুল্কের প্রস্তাব দিয়েছে। ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের খাঁড়া ঝুললেও, দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) করলে তা ১৭ শতাংশে নামতে পারে।