পাঠভবনে পকসো মামলায় অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিতর্ক, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন পড়ুয়া-অভিভাবকদের

একাদশ শ্রেণির আরও এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলেছেন। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই ইতিহাসের শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্লাসের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিকর প্রশ্ন করতেন এবং নানা ধরনের মন্তব্য করতেন।

Sangita Ghorai
৪ মিনিট
স্কুলের এক ছাত্রীর সঙ্গে অশালীন মন্তব্য ও হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে

স্কুলের এক ছাত্রীর সঙ্গে অশালীন মন্তব্য ও হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে

স্কুলেরই এক ছাত্রীর সঙ্গে অশালীন মন্তব্য ও হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ উঠেছিল ইতিহাসের শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়। স্কুল কর্তৃপক্ষও তাঁকে সাসপেন্ড করেছিল। কিন্তু আদালতের নির্দেশে সাসপেনশন প্রত্যাহার হওয়ার পর গত ১৭ নভেম্বর ফের স্কুলে হাজির হন ওই শিক্ষক। আর তাঁকে স্কুলে ঢুকতে দেখেই প্রতিবাদে সরব হন পড়ুয়াদের একাংশ। তাঁদের সঙ্গে যোগ দেন অভিভাবকেরাও। শুধু অভিযুক্ত শিক্ষকের স্কুলে ফেরা নয়, গোটা ঘটনায় স্কুলের টিচার-ইন-চার্জ ভারতী চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে নিজের চেম্বারে বসিয়ে রেখে কার্যত আড়াল করেছিলেন টিআইসি।

একাদশ শ্রেণির আরও এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলেছেন। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই ইতিহাসের শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্লাসের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিকর প্রশ্ন করতেন এবং নানা ধরনের মন্তব্য করতেন। এমনকী, এক ছেলের বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা জানতে পেরে শিক্ষক নাকি তাঁদের ক্যামেরায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রেকর্ড করার কথা বলেছিলেন। সেই সময় বিষয়গুলির তাৎপর্য বুঝতে না পারলেও পরে বন্ধুদের কাছ থেকে বিষয়টি বুঝতে পারেন ওই ছাত্রী। মাকে জানাতেও প্রথমে ভয় পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, শুধু তিনিই নন, অন্য ছাত্রীদের সঙ্গেও একই ধরনের আচরণ করেছেন ওই শিক্ষক।

পড়ুয়াদের একাংশের বক্তব্য, অভিযুক্ত শিক্ষককে ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির কথা তাঁরা আগেও লক্ষ্য করেছেন। এক ছাত্রীর অভিযোগ সামনে আসার পর তাঁরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁদের কথায়, “আমরা সেফ ফিল করছি না।” অভিযুক্ত শিক্ষককে আর স্কুলে চান না তাঁরা। পড়ুয়াদের দাবি, টিআইসি-কে এই ঘটনার দায় নিতে হবে এবং কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বাস্থ্যমন্ত্রীর চোখে ‘মানসিক মাওবাদী’, পুলিশি তলবে কতটা চাপে ইন্টার্নরা?

Medical College Intern Protest: গত ১৭ অক্টোবর চোরবাগান কাণ্ডের পর সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত ঘাটতি, প্রয়োজনীয় ওষুধের অভাব, ট্রমা সেন্টার এবং জরুরি নিউরোসার্জারি পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। এরপরই ডিউটিরত অবস্থায় সাংবাদিক সম্মেলন করা এবং ওষুধের ঘাটতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে আট জন ইন্টার্নকে শো-কজ করে কলেজ কর্তৃপক্ষ।

গত ১৭ নভেম্বরের ঘটনা ঘিরেই মূলত ক্ষোভ আরও বাড়ে। পড়ুয়াদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক স্কুলে এসে স্টাফ রুমের দিকে যাচ্ছিলেন এবং তাঁদের সঙ্গে উচ্চস্বরে কথা বলছিলেন। তাঁকে স্কুল থেকে বের করে দেওয়ার দাবি জানানো হলেও কর্তৃপক্ষের তরফে স্পষ্ট কোনো জবাব মেলেনি। বরং টিআইসি নিজের চেম্বারে অভিযুক্ত শিক্ষককে বসিয়ে রেখেছিলেন বলে অভিযোগ। পরে পুলিশ এসে তাকে স্কুল থেকে বের করে নিয়ে যায়। পরের দিনও প্রতিবাদে বসেন পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষকে লিখিত ডেপুটেশন ও ইমেল পাঠানো হলেও এখনও তার কোনো সন্তোষজনক জবাব মেলেনি বলে দাবি তাঁদের।

অভিভাবকদের একাংশের বক্তব্য, পাঠভবনের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে সমর্থন বা আড়াল করার চেষ্টা হয়ে থাকলে তা আরও গুরুতর। এক অভিভাবকের কথায়, “আজ অন্য একটি মেয়ের সঙ্গে হয়েছে, কাল আমার মেয়ের সঙ্গে হবে না, সেই নিশ্চয়তা কে দেবে?” তাঁদের দাবি, স্কুলে আগের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এমনকী, অভিযুক্ত শিক্ষককে ফের কাজে যোগ দিতে দেওয়ার সিদ্ধান্তের দায় যাঁরা নিয়েছেন, তাঁদেরও পদ ছাড়ার দাবি তুলেছেন অভিভাবকদের একাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দক্ষিণ চব্বিশে প্রার্থনাসভায় বাধার অভিযোগ: শমীকের মন্তব্যের পর খ্রিস্টানদের আশঙ্কাই কি সত্যি হচ্ছে?

Christian Community Safety in West Bengal: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ধুকরিঝাড়া গ্রামে একটি গৃহমণ্ডলীর থ্যাঙ্কসগিভিং ডে বা ধন্যবাদ জ্ঞাপন দিবসের প্রার্থনাসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে ওই মণ্ডলীর সিনিয়র পাদ্রি নিরঞ্জন সাহা জানিয়েছেন, সাত-আট জনের একটি দল সেখানে এসে প্রথমে ছবি তুলতে শুরু করে। পরে সভা বন্ধ করার নির্দেশ দিয়ে তাঁরা প্রশ্ন তোলেন, প্রার্থনাসভার জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কি না এবং বিদেশ থেকে কোনো আর্থিক সাহায্য আসে কি না।

অন্যদিকে, স্কুলের এক শিক্ষিকার বক্তব্য, ওই শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইন্টারনাল কমপ্লেনস কমিটির সুপারিশের ভিত্তিতে। তিনি নিজেও ওই কমিটির চেয়ারপার্সন ছিলেন। তবে অভিযুক্ত শিক্ষক আদালতে সাসপেনশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং আদালতের নির্দেশে সাসপেনশন প্রত্যাহার করতে হয়। শিক্ষিকার দাবি, সাসপেনশন প্রত্যাহার মানেই স্কুলে কাজে যোগ দেওয়ার নির্দেশ নয়। অভিযুক্ত শিক্ষককে পড়ুয়াদের সংস্পর্শে আসতে দেওয়া উচিত নয় বলেই শিক্ষকদের একাংশের অবস্থান ছিল। তাঁর আরও অভিযোগ, ১৭ নভেম্বর স্কুলে এসে ওই শিক্ষক স্টাফ রুম ও প্রেয়ার লাইনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষের কাছে তাঁকে বাড়ি পাঠানোর দাবি জানিয়েছিলেন তাঁরা। শিক্ষিকার মতে, কর্তৃপক্ষ সময়মতো পদক্ষেপ করলে পরিস্থিতি এত দূর গড়াত না। পাশাপাশি, স্কুলের বর্তমান অ্যাডহক কমিটির প্রশাসনিক দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

স্কুলের টিআইসি ভারতী চট্টোপাধ্যায়ের বক্তব্য অবশ্য আলাদা। তাঁর দাবি, পড়ুয়াদের মধ্যে স্কুলের প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। তিনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, সাত সদস্যের অ্যাডহক কমিটির সিদ্ধান্ত মেনেই তাঁকে কাজ করতে হয়। তাঁর বক্তব্য, অগাস্টে অভিযোগ জানার পর থেকেই পদক্ষেপ করা হয়েছে। অ্যাডহক কমিটির আধিকারিক হিসেবে তিনি নিজে এফআইআর দায়ের করেছেন, আলিপুর আদালতে হাজির হয়ে নিজের বক্তব্যও জানিয়েছেন এবং মধ্যশিক্ষা পর্ষদকেও বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষককে কোনোভাবেই পড়ুয়াদের সংস্পর্শে আসতে দেওয়া হয়নি বলে দাবি তাঁর। ১৭ নভেম্বর নিজের চেম্বারে ওই শিক্ষককে বসিয়ে রাখার ব্যাখ্যায় ভারতী চট্টোপাধ্যায় বলেন, তাঁকে সেখানে না বসালে তিনি স্টাফ রুম কিংবা ক্লাসরুমে চলে যেতে পারতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়েছিল। তাঁর দাবি, পুলিশি মধ্যস্থতার পর অভিযুক্ত শিক্ষক এখন ছুটিতে রয়েছেন। পড়ুয়াদের সংস্পর্শে আসা বা কাজে ফেরার কোনো প্রশ্ন নেই।

তবে স্কুলের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। তাঁদের প্রশ্ন, আদালতের নির্দেশে সাসপেনশন প্রত্যাহার হলেও অভিযুক্ত শিক্ষক কীভাবে স্কুলে যোগ দিতে এলেন? এই বিষয়ে স্পষ্ট জবাবদিহি চাইছেন তাঁরা। পাশাপাশি, স্কুলের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের দাবিও উঠেছে। ভারতী চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উচ্চতর কর্তৃপক্ষ ও অ্যাডহক কমিটির। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা এখনও বিচারাধীন এবং আদালতের নির্দেশ মেনেই তাঁকে কাজ করতে হচ্ছে।

একদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি, অন্যদিকে পড়ুয়াদের নিরাপত্তা এবং স্কুলের প্রশাসনিক স্বচ্ছতা; এই তিনটি প্রশ্নেই এখন উত্তাল পাঠভবন। পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের একাংশের মধ্যে তৈরি হওয়া এই অসন্তোষের সমাধান কীভাবে হয়, এখন সেদিকেই নজর।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী পাঁচটি কারণ, জানালেন দলের আইনজীবী-সাংসদ কল্যাণ

Kalyan Banerjee Interview: কেন তৃণমূলের এই বিপর্যয় হলো? তার পাঁচটি কারণ নির্দিষ্ট করেছেন তিনি। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এসে আর কী কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

সোনিয়ার ‘বিলংগিং’: যে স্মৃতিকথায় প্রেম আছে, আত্মপক্ষ সমর্থনও আছে

Sonia Gandhi Belonging Book Review: জরুরি অবস্থা যে একটি ভুল ছিল, সনিয়া তা স্বীকার করে নিয়েছেন। সনিয়ার বিশ্বাস, ইন্দিরা গান্ধীও শেষ পর্যন্ত এই একই মতের শরিক হয়েছিলেন; এবং সঞ্জয়কে যদি সে সময় লাগাম পরানো যেত, তবে ক্ষয়ক্ষতির অনেকটাই হয়তো এড়ানো সম্ভব হতো।

ঋতব্রতকে সরাল আদালত, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর ভবিষ্যৎ কোন পথে?

Ritabrata Banerjee: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করল কলকাতা হাইকোর্ট। এই রায়ের ফলে স্পিকারের নতুন আদেশ না আসা পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আপাতত বিরোধী দলনেতার পদটি শূন্য থাকছে। হাইকোর্ট স্পিকারকে নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি নতুন করে বিবেচনা করতে হবে এবং যুক্তিসহ একটি স্পষ্ট আদেশ (রিজন্ড অর্ডার) দিতে হবে।

অপারেশন বর্গা: অর্থনীতিবিদ এবং সমাজতাত্ত্বিকদের চোখে কেমন ছিল এই সামাজিক - রাজনৈতিক প্রয়োগ?

operation-barga: ১৯৭৭ সালে বামফ্রন্টের হাত ধরে শুরু হওয়া অপারেশন বর্গা পশ্চিমবঙ্গের কৃষি উৎপাদনশীলতা বাড়িয়েছিল এবং লক্ষ লক্ষ ভাগচাষিকে আইনি সুরক্ষা দিয়েছিল। কিন্তু তবু কেন গ্রামীণ দারিদ্র্য কাটল না? রইল বাণিজ্যিক পুঁজির একচেটিয়া দাপট, ক্ষুদ্র জোত ও পঞ্চায়েত-কেন্দ্রিক অনুগ্রহের রাজনীতির আলোকে চার দশকের প্রজাস্বত্ব সংস্কারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ।

সিজেপির তিন নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস, দেশ ছাড়তে বাধা! কী এই LOC? কেন জারি হয়? কতটা প্রভাব পড়ে?

Look Out Circular: শিবাজী পার্কে বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির তিন নেতা সৌরভ দাস, অভিজিৎ দিপকে ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। কী এই LOC? কেন জারি করা হয় এবং এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির কী কী সমস্যা হতে পারে?

গৃহস্থালির শ্রমের মূল্য মাসে ৩০ হাজার, নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court domestic labour ruling 2026: রায়টি মূলত মোটর দুর্ঘটনায় গৃহস্থালির দায়িত্ব পালনকারী কোনো নারীর মৃত্যু হলে তাঁর পরিবারের ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি নিয়ে।তবু এই সীমিত আইনি পরিসরের মধ্যেও রায়টি একটি বড় প্রশ্ন সামনে এনেছে: যে শ্রমের উপর একটি পরিবার প্রতিদিন নির্ভর করে, এত দিন তার আর্থিক মূল্য এত কম করে দেখা হয়েছে কেন?

ঢাকায় হাসিনার প্রত্যাবর্তন: কী বলছে ভারতের বিদেশমন্ত্রক?

Sheikh hasina return: ২৫ নভেম্বর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানালেন, শেখ হাসিনার দেশে ফেরা আর ঢাকার প্রত্যর্পণ অনুরোধ দুটি আলাদা বিষয়। প্রত্যর্পনের আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু স্বেচ্ছায় ফিরতে গেলে তাঁর বৈধ ভ্রমণের নথি প্রয়োজন। নয়াদিল্লির এই কূটনৈতিক অবস্থানের আসল অর্থ কী? রইল সেই বিশ্লেষণ।