ব্রেন ক্যান্সারের চিকিৎসায় বিরল পদক্ষেপ, তাক লাগাল কলকাতার এই সরকারি হাসপাতাল

Rare cancer operation at Kolkata : কিছু বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার সুবিধা থাকলেও পশিমঙ্গের কোনও সরকারি হাসপাতালে এই প্রথম বিরল অপারেশন করলেন চিকিৎসকেরা।

Kankana Mukherjee
২ মিনিট
ব্রেন ক্যান্সারের চিকিৎসায় বিরল পদক্ষেপ, তাক লাগাল কলকাতার এই সরকারি হাসপাতাল

মারণ রোগের চিকিৎসায় দিনদিন অভাবনীয় পদক্ষেপ করছে বাংলা। আগে ক্যান্সার হলেই কলকাতা থেকে দেশের অন্যত্র ছুটতে হতো রোগীদের। বর্তমানে তার বেশিরভাগ সুবিধাই মেলে কলকাতায়। শুধু নামজাদা কোনও বেসরকারি নার্সিংহোম নয়, সরকারি হাসপাতালের ডাক্তাররাও ঘটাচ্ছেন একের পর এক মিরাকেল। সম্প্রতি, বিরল ব্রেন টিউমার অপারেশনের সাক্ষী থেকেছে কলকাতা। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের (CNCI) চিকিৎসকদের একটি দল প্রায় সত্তর বছর বয়সী একজনের ওপর এই গবেষণা পরিচালনা করেন। রোগীর মস্তিষ্ক থেকে টিউমার অপসারণের জন্য করা হয় বিরল স্টেরিওট্যাকটিক রেডিওসার্জারি।

কিছু বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার সুবিধা থাকলেও পশ্চিমবঙ্গের কোনও সরকারি হাসপাতালে এই প্রথম বিরল অপারেশন করলেন চিকিৎসকেরা।শুধু তাই নয় চিকিৎসার পর কয়েকদিনের মধ্যেই সুস্থ অবস্থায় রোগীকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালে এই ব্যয়বহুল চিকিৎসা করাতে এতদিন অনেককেই খুব বিপদে পড়তে হতো, বর্তমানে সেই ক্ষেত্রে একটি মাইলফলক তৈরি করল কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকেরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সবচেয়ে বেশি মৃত্যু এতেই, হু হু করে অল্প বয়সী মহিলাদের মধ্যে বাড়ছে যে বিশেষ ক্যান্সার

Pancreatic cancer Symptoms: অগ্ন্যাশয় পেটের ঠিক পিছনে অবস্থিত। এটি হরমোন এবং উৎসেচক তৈরি করে যা চিনি এবং খাবার হজমে সহায়তা করে।

প্রাথমিক ভাবে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এক রোগীর মধ্যে নতুন করে কিছু বাড়তি সমস্যা লক্ষ্য করেন চিকিৎসকেরা। তারপর শুরু হয় তদন্ত, তাতেই সম্প্রতি চিকিৎসকেরা মস্তিষ্কে একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পান। যেহেতু রোগী আগে থেকে অসুস্থ ছিলেন তাই হাসপাতালের অনকোলজি টিম SRS সঞ্চালনের সিদ্ধান্ত নেন৷ এই কাজের জন্য গঠিত হয় প্রযুক্তিবিদদের দল। যার মধ্যে ছিলেন ডাক্তার অমিতাভ রায়, কৌস্তভ মজুমদার, দেবর্ষি লাহিড়ী, সায়ান কুন্ডু এবং পলাশ সেন। এই রেডিয়েশন অনকোলজি দল যৌথ ভাবে সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটি পরিচালনা করেন। হাসপাতালের ডিরেক্টর জয়ন্ত চক্রবর্তী এবং ডিপার্টমেন্ট হেড তাপস মাজির সর্বপ্রথম অনুপ্রেরণা দেন SRS করার জন্য। যা সপে বর হয় চিকিৎসকদের কাছে। এছাড়াও আমাদের মেডিকেল ফিজিক্সের অধ্যাপক ডি কে রায় এবং তার দলের কাছ থেকেও যথেষ্ট সহায়তা পান চিকিৎসকেরা।

জানা গিয়েছে, এই সাফল্য একটা নতুন দিশা দেখিয়েছে ইতিমধ্যেই। আরও কিছু রোগীর উপর পদ্ধতিটি পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যেই। রেডিয়েশন অনকোলজিস্ট অমিতাভ রায় জানিয়েছেন, টিউমার ছাড়াও, এই SRS প্রক্রিয়া অন্যান্য অবস্থার জন্যও ব্যবহার করা যেতে পারে, যেমন মস্তিষ্কের ধমনী বিকৃতি, অথবা ব্রেন স্ট্রোক সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রেও নয়া দিশা দেখাবে এই SRS প্রক্রিয়া।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।