সবচেয়ে বেশি মৃত্যু এতেই, হু হু করে অল্প বয়সী মহিলাদের মধ্যে বাড়ছে যে বিশেষ ক্যান্সার

Pancreatic cancer Symptoms: অগ্ন্যাশয় পেটের ঠিক পিছনে অবস্থিত। এটি হরমোন এবং উৎসেচক তৈরি করে যা চিনি এবং খাবার হজমে সহায়তা করে।

inscript
২ মিনিট
সবচেয়ে বেশি মৃত্যু এতেই, হু হু করে অল্প বয়সী মহিলাদের মধ্যে বাড়ছে যে বিশেষ ক্যান্সার

অগ্ন্যাশয়ের ক্যান্সার। সমস্ত ধরনের ক্যান্সারের মধ্যে অন্যতম ভয়াবহ এবং মারণরোগ। অনেকেরই ধারণা, অগ্ন্যাশয়ের ক্যান্সারে বেশি আক্রান্ত হন পুরুষরাই। কিন্তু সম্প্রতি, সিডারস-সিনাই ক্যান্সার সেন্টারের গবেষকরা দেখেছেন, সমবয়সী পুরুষদের তুলনায় কম বয়সী মহিলাদের অগ্ন্যাশয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সিডারস-সিনাইয়ের প্যানক্রিয়াটিক বিলিয়ারি রিসার্চের সহযোগী পরিচালক এবং গবেষক শ্রীনিবাস গদ্দাম জানাচ্ছেন, মহিলাদের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যান্সারের হার দ্রুত বাড়ছে, যা প্রমাণ করছে, এই বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

ভারতে, আর পাঁচটা সামাজিক বিষয়ের মতোই চিকিৎসার ক্ষেত্রে লিঙ্গভেদের বৈষম্য প্রবল। যার ফলে অগ্ন্যাশয়ের ক্যান্সারের প্রাথমিক ক্ষেত্রে তা ধরা পড়ার হার অত্যন্ত কম। মহিলাদের চিকিৎসা বিষয়ে সামাজিক অনীহা পরিস্থিতিকে আরও ভয়াল করেছে। তবে কেন কম বয়সী মহিলাদের মধ্যে এই ক্যান্সারের প্রকোপ বাড়ছে তা বোঝা এবং যথোপযুক্ত চিকিৎসা ও সচেতনতার প্রসার বৃদ্ধি মহিলাদের চিকিত্সার ক্ষেত্রে বৈষম্যকে আগামীতে প্রতিরোধ করতে পারে।

অগ্ন্যাশয় পেটের ঠিক পিছনে অবস্থিত। এটি হরমোন এবং উৎসেচক তৈরি করে যা চিনি এবং খাবার হজমে সহায়তা করে। বেশির ভাগ পুরুষই অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন। এমনকী ক্যান্সারের মৃত্যুর হার সবচেয়ে বেশি এই অগ্ন্যাশয়ের ক্যান্সারের ক্ষেত্রেই, আমেরিকায় ক্যান্সারে মৃত্যুর ৩ শতাংশ ঘটে এই প্যানক্রিয়াস ক্যান্সারে আক্রান্ত হয়েই। দ্য ন্যাশনাল প্রোগ্রাম অব ক্যান্সার রেজিস্ট্রির (এনসিপিআর) তথ্য বলছে, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে ধরা পড়া ক্যান্সার রোগীদের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় ৬৪.৫%!

গবেষকরা আবিষ্কার করেছেন যে, নারী এবং পুরুষ দু'জনের ক্ষেত্রেই অগ্ন্যাশয়ের ক্যান্সারের হার বৃদ্ধি ঘটছে। গবেষকরা জানিয়েছেন, টিউমারের ধরন এবং অবস্থান এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য। গবেষকরা আবিষ্কার করেছেন, প্যানক্রিয়েটিক হেড অ্যাডেনোকার্সিনোমা, অর্থাৎ অগ্ন্যাশয়ের মাথায় অবস্থিত এক বিশেষ মারাত্মক এবং আক্রমণাত্মক ধরনের টিউমারের প্রকোপ বাড়ছে ক্রমেই।

৫৫ বছরের কম বয়সী মহিলাদের মধ্যে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার একই বয়সের পুরুষদের তুলনায় ২.৪% বেশি বেড়েছে। তরুণ কৃষ্ণাঙ্গ মহিলাদের মধ্যে আক্রান্ত হওয়ার হার তরুণ কৃষ্ণাঙ্গ পুরুষদের তুলনায় ২.২৩% বেশি বেড়েছে।

অগ্ন্যাশয়ের ক্যান্সারের লক্ষণ কী কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কীভাবে বৃদ্ধি পাবে ক্যান্সার রোগীদের আয়ু! যে ইঙ্গিত দিচ্ছেন অস্ট্রেলিয় বিজ্ঞানীরা

Cancer : নিয়মিত ব্যায়ামে শরীরে মায়োকিন উৎপাদন বৃদ্ধি পেতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

পিঠব্যথা

বমি বমি ভাব

ক্ষুধামান্দ্য

জন্ডিস (ত্বকের এবং চোখের সাদা অংশ হলুদ হওয়া)

হালকা রঙের মলত্যাগ

গাঢ় প্রস্রাব

চামড়ায় চুলকানি

ডায়াবেটিস ধরা পড়া

ডায়াবেটিস মারাত্মক হয়ে ওঠা

রক্ত জমাট বাঁধা

ক্লান্তি

দীর্ঘদিন ধরে পেটে ব্যথায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই উদ্বিগ্ন হন যে তাদের অগ্ন্যাশয় ক্যান্সার রয়েছে। তবে গবেষকরা বলছেন, এটি সাধারণত অন্য অবস্থার লক্ষণ। ওজন হ্রাস বা জন্ডিস, মানে ত্বকের এবং চোখের সাদা অংশ হলুদ হওয়ার মতো লক্ষণ এখানে গুরুত্বপূর্ণ। অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমাতে ধূমপান বন্ধ করা, কম মদ্যপান, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ করার দিকে গুরুত্ব দিচ্ছেন গবেষকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।