SIR: মুর্শিদাবাদ-মালদহে বিচারাধীন তালিকায় লাখের বেশি নাম, সবচেয়ে উদ্বেগে পরিযায়ী শ্রমিকরা
Bengali Migrant Workers: মালদহ-র সুজাপুর, হরিশচন্দ্রপুর, রতুয়া এবং মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, সামশেরগঞ্জ, সুতির মতো পরিযায়ী অধ্যুষিত বিধানসভাগুলিতে বিচারাধীন তালিকায় সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের নাম সর্বাধিক। ভগবানগোলা বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার, যার মধ্যে পরিযায়ী শ্রমিক প্রায় ১ লক্ষ ১০ হাজার। বিচারাধীন তালিকায় ১ লক্ষ ৯ হাজার ৪৩৫ জন, এর বড় অংশই পরিযায়ী শ্রমিক।
জীবিকার জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ। নির্মাণ থেকে কারখানা, হোটেল থেকে কৃষি প্রতিটি ক্ষেত্রে তাঁদের শ্রমে দেশের উৎপাদন ব্যবস্থা টিকে আছে। কিন্তু আজ এই শ্রমিকরা সন্দেহ ও প্রশাসনিক জটিলতার কারণে ভোটাধিকার ও কাজ হারাতে চলেছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কারও নাম, কারও ভাষা বা খাদ্যাভাস এবং সীমান্তবর্তী জেলার বাসিন্দা হওয়ার কারণে তাঁকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে। পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন রাজ্যের পুলিশেরা বাংলাদেশী তকমা...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







