আবারও হেভি ওয়েট বিয়ের উত্তেজনা নেটপাড়ায়, যেভাবে শুরু হল আম্বানি পরিবারের বিবাহ পর্ব

Ambani Family : রেকর্ড বিয়ের মরশুমে নাম জুড়লো খোদ আম্বানি পরিবারের

Kankana Mukherjee
২ মিনিট
আবারও হেভি ওয়েট বিয়ের উত্তেজনা নেটপাড়ায়, যেভাবে শুরু হল আম্বানি পরিবারের বিবাহ পর্ব

চলতি মরশুমে রেকর্ড বিয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ, এবার সেই তালিকায় নাম জুড়ল খোদ আম্বানি পরিবার। ইতিমধ্যেই বিয়ের সানাই বেজেছে মুকেশ অম্বানি এবং নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে অনন্ত শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট-এর সঙ্গে বিবাহ সারলেন অনন্ত। এর আগেও আম্বানি পরিবারের বহু অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যেত রাধিকা মার্চেন্টকে। তাই বিয়ে ঘিরে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার সেই আলোচনায় সত্যি হল রাজস্থানের মন্দিরে। এদিন ঐতিহ্যবাহী রোকা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় বাগদান পর্ব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোর পাঁচটায় ওঠা থেকে রাতের ঘুম, যে রুটিনে লুকিয়ে মুকেশ আম্বানির সাফল্যের রহস্য

Mukesh Ambani : ভারত তথা এশিয়ার অন্যতম ধনী ব্যক্তির রোজকার রুটিন

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চার বোর্ডের সদস্য হিসেবে কাজে যোগ দেন অনন্ত। সেই থেকেই বিভিন্ন পদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পাশাপাশি নেতৃত্ব দিচ্ছেন আরআইএল-এর জ্বালানি ব্যবসারও। অন্যদিকে রাধিকা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে বর্তমানে এনকোর হেলথ কেয়ার বোর্ডে একজন পরিচালক হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি রাধিকা একজন ক্লাসিকাল ডান্সার। চলতি বছরেই মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি রাধিকা মার্চেন্টের জন্য জিও ওয়ার্ল্ড সেন্টারে আরঙ্গেত্রম সেরেমনির আয়োজন করেছিলেন। বই পড়া, ট্রেকিং ও সাঁতার কাটতে ভালবাসেন রাধিকা।

বিয়ের খবর সামনে আসতেই উত্তাল গণমাধ্যম। কম সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় খবরটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক পরিমল নাথওয়ানি সহ একাধিকজন ইতিমধ্যেই টুইটারে দম্পতিকে অভিনন্দন বার্তা জানতে থাকেন। অনন্ত এবং রাধিকাকে নিয়ে বহুদিন ধরেই গণমাধ্যম উত্তাল। এর আগেও তাঁদের দুজনের একসঙ্গে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। ধুয়ো উঠেছিল সম্পর্কের। যদিও তখন সেসব কথা একেবারেই উড়িয়ে দিয়েছিল আম্বানি পরিবার। অথচ আজকের ঘটনা যে সেদিনের জল্পনারই ফলশ্রুতি তা বলাই বাহুল্য! আজকের অনুষ্ঠান দিয়েই শুভ সূচনা হল হেভি ওয়েট বিবাহ পর্বের। আগামী মাসে সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠান সারবেন তাঁরা। আম্বানি পরিবার বিয়ে বলে কথা, তাতে জাঁকজমকের শেষ থাকবে না। খাওয়া দাওয়া থেকে, পোশাক, অনুষ্ঠান, আমন্ত্রিত সবেতেই থাকবে চমক। আর তার জেরে এখনই থেকেই উত্তেজনায় ফুটছে নেটপাড়া। এখন অপেক্ষা কেবল নির্ধারিত সময়ের।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?