অ্যানথ্রোপিকের মতো এআই সংস্থাগুলি যেভাবে হয়ে দাঁড়াচ্ছে জলবায়ু সংকটের কারণ

The AI Carbon Bill: অ্যানথ্রোপিকের আইপিও ফাইলিংয়ে জলবায়ু পরিবর্তনকে বড় ব্যবসায়িক ঝুঁকি হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। ডেটা সেন্টার ঠান্ডা করতে বিদ্যুৎ-জলের ব্যয় বাড়ছে। ২০২৫-এ ডেটা সেন্টারগুলিতে ঘণ্টা প্রতি বিদ্যুৎ ব্যবহার, ৪৪৮ টেরাওয়াটে পৌঁছবে।

inscript
৪ মিনিট
এআই-এর অগ্রগতির আড়ালে, বাড়ছে প্রকৃতির সংকট

এআই-এর অগ্রগতির আড়ালে, বাড়ছে প্রকৃতির সংকট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পকে দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার চেষ্টা হলেও, সাম্প্রতিক এক আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) ফাইলিং সেই ধারণাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শীর্ষস্থানীয় এআই কোম্পানি অ্যানথ্রোপিক পিবিসি সম্প্রতি তাদের আইপিও ফাইলিংয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত উদ্বেগকে একটি বড় ব্যবসায়িক ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। একে এআই শিল্পের দ্রুত প্রসারের নেপথ্যে লুকিয়ে থাকা পরিবেশগত মূল্যের একটি প্রকাশ্য স্বীকারোক্তি হিসেবে পাঠ করা যেতে পারে।

অ্যানথ্রোপিকের এস-১ ফাইলিংয়ে স্পষ্ট বলা হয়েছে,

“জলবায়ু পরিবর্তনের ভৌত প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিচালন ব্যয় বাড়িয়ে তুলতে পারে, কারণ উচ্চতর গড় তাপমাত্রা আমাদের যন্ত্রপাতি ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ও জলের ব্যবহার বাড়িয়ে দিতে পারে।”

অ্যানথ্রোপিকের এই বক্তব্য সরাসরি স্বীকার করে, এআই মডেল চালানোর জন্য প্রয়োজনীয় বিশাল ডেটা সেন্টারগুলির শীতলীকরণ ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের কারণে আরও ব্যয়বহুল হয়ে উঠছে। এই প্রত্যক্ষ ফিডব্যাক লুপ জানান দিচ্ছে এআই শিল্প যত বাড়ছে, ততই তা আরও বেশি বিদ্যুৎ ও জল ব্যবহার করছে। যা স্বাভাবিক ভাবেই জলবায়ু সংকট বাড়াতে অবদান রাখছে। আর সেই জলবায়ু সংকটই, আবার এআই-এর পরিচালন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গ্যালন গ্যালন জল গিলছে আমার এআই চাহিদা

AI water consumption: তথ্য বলছে, আমাদের ফোন বা কম্পিউটারের মাধ্যমে একদিনে মাত্র দশ থেকে বারোবার চ্যাটজিপিটিকে কিছু জিজ্ঞেস করলেই আমরা হাফ লিটারের একটা পরিশ্রুত জলের বোতল খরচা করে ফেলছি, যে খরচ হওয়া জলের বেশিরভাগটাই আর পুনর্ব্যবহার সম্ভব নয়।

অ্যানথ্রোপিক স্বীকার করেছে যে, ডেটা সেন্টার সম্প্রসারণের বিরুদ্ধে স্থানীয় জনজাতি সম্প্রদায়গুলির, পরিবেশকর্মীদের ক্রমবর্ধমান বিরোধিতা তাদের প্রাতিষ্ঠানিক সুনামের ক্ষতি করতে পারে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য নতুন ডেটা সেন্টার নির্মাণের উপর স্থগিতাদেশ (মরেটোরিয়াম) আরোপের কথা ভাবছে, যাতে পরিবেশ ও বিদ্যুতের দামের উপর এর প্রভাব মূল্যায়ন করা যায়। এই প্রবণতা প্রমাণ করে, এআই-এর পরিবেশগত পদচিহ্ন এখন আর কোনো ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ নয়, বরং এই ধরনের প্রকল্পের জন্য একটি কেন্দ্রীয় আর্থিক উদ্বেগে পরিণত হয়েছে।

তবে অ্যানথ্রোপিকের ফাইলিংটি, শুধুমাত্র একটি কোম্পানির চিত্র নয়। এটি পুরো এআই শিল্পের, বাস্তবতার প্রতিফলন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (ইউএনইউ) একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ডেটা সেন্টারগুলি প্রতি ঘণ্টায় প্রায় ৪৪৮ টেরাওয়াট- বিদ্যুৎ ব্যবহার করেছে, যা ফ্রান্সের মোট বার্ষিক ব্যবহারের প্রায় সমান। এই বিদ্যুতের প্রায় ২০ শতাংশ এআই ওয়ার্কলোডের জন্য ব্যয় হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই চাহিদা, প্রায় দ্বিগুণ হয়ে ৯৪৫ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছতে পারে। এই বিপুল বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত ঘণ্টা নিঃসরণ, ২০৩০ সালের মধ্যে বছরে ৪০০ মিলিয়ন টন সিও২ই-তে পৌঁছতে পারে, যা যুক্তরাজ্যের সামগ্রিক কার্বন নির্গমনের সমতুল্য।

জলবায়ু পরিবর্তনের পাশাপাশি, জলসংকটও এআই শিল্পের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ডেটা সেন্টারগুলির শীতলীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল পরিমাণ জল প্রয়োজন হয়। ২০৩০ সালের মধ্যে, এআই-সম্পর্কিত জলের ব্যবহার পৃথিবীর ১.৩ বিলিয়ন মানুষের বার্ষিক গৃহস্থালির কাজে জলের প্রয়োজনের সমান হতে পারে। এই জল ব্যবহারের চাপ বিশেষত সেই অঞ্চলগুলিতে পড়বে, যেখানে ইতিমধ্যেই জলসংকট বিদ্যমান। ভূমি ব্যবহার, ই-বর্জ্য এবং ক্রিটিক্যাল মিনারেলের উপর নির্ভরতাও এআই-এর পরিবেশগত মূল্যের অংশ হিসাবে দেখা হচ্ছে।

অ্যানথ্রোপিকের ফাইলিংও স্বীকার করেছে, কিছু বিনিয়োগকারী তাদের ইএসজি (পরিবেশগত, সামাজিক ও সুশাসন) নীতি যথেষ্ট না হলে কোম্পানিতে বিনিয়োগ না-ও করতে পারেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

অ্যানথ্রোপিকের এই ঘুরপথে জলবায়ু সংকটকে মেনে নেওয়ার ঘটনা, এআই শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এআই-এর ‘অদৃশ্য’ পরিবেশগত প্রভাব এখন কর্পোরেট জগতের মূলধারায় প্রবেশ করছে। যে প্রযুক্তি পৃথিবীকে আরও স্মার্ট করতে চায়, সে-ই হয়তো তার নিজের অস্তিত্বের ভিত্তিকেই ক্ষয় করে চলেছে, এই বোধ জাগ্রত হচ্ছে।

তথ্যসূত্র

১। মানিকন্ট্রোল। ২০২৬। অ্যানথ্রোপিকস আইপিও ফাইলিং পয়েন্টস টু আ গ্রোয়িং প্রবলেম ফর এআই: ক্লাইমেট চেঞ্জ।

২। ব্লুমবার্গ। ২০২৬। অ্যানথ্রোপিক সাইটস ক্লাইমেট চেঞ্জ অ্যাজ রিস্ক টু বিজনেস ইন এস-১।

৩। বিজনেস স্ট্যান্ডার্ড। ২০২৬। অ্যানথ্রোপিক আইপিও ফাইলিং ওয়ার্নস অব পাওয়ার, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট-রিলেটেড রিস্কস।

৪। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় / ইউরেকঅ্যালার্ট। ২০২৬। বিয়ন্ড এআইস সার্জিং এনার্জি ইউজ: ইউএন ডিটেইলস এস্কালেটিং ওয়াটার, ল্যান্ড, অ্যান্ড সিও২ এমিশন কনসিকোয়েন্সেস।

৫। জাতিসংঘ ভারত। ২০২৬। এআইস এনভায়রনমেন্টাল কস্টস থ্রেটেন ওয়াটার, ল্যান্ড অ্যান্ড ক্লাইমেট।

৬। নেচার কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট। ২০২৬। র্যাপিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপ্লয়মেন্ট ইনক্রিজেস নিয়ার-টার্ম প্রেশার অন গ্লোবাল কার্বন বাজেটস।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

৪৩ হাজার কোটি টাকা খরচের পরেও পরিষ্কার হলো না? কতটা দূষিত গঙ্গা ?

Ganga Pollution: গঙ্গা পরিষ্কারের জন্য ৪৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তৈরি হয়েছে একাধিক শোধনাগার, নেওয়া হয়েছে নানা প্রকল্প। কিন্তু স্যাটেলাইটের ছবি ও জলের নমুনা পরীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গঙ্গার মাত্র ১০ শতাংশ অংশে স্থায়ী উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। তাহলে এত টাকা খরচের পরেও কেন দূষণ কমল না?

হরিদ্বারে চলল গঙ্গা সাফাই অভিযান, কদিন থাকবে এই স্বচ্ছতা?

Clean ganga: আপার গঙ্গা খাল ২০ দিন বন্ধ থাকায় হর কি পৌড়ি-সহ হরিদ্বারের ঘাটগুলির নদীতল উন্মুক্ত হয়, সেখান থেকে ১৫০ মেট্রিক টন আবর্জনা সরানো গিয়েছে। গঙ্গা সেবা ও ইন্ডিয়ান রিভার কাউন্সিলের ২০০-র বেশি স্বেচ্ছাসেবক এই প্রক্রিয়ায় অংশ নেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই স্বচ্ছ জলও পানযোগ্য নয়, স্নানের জন্যও নিরাপদ নয়। ২০২৭-এর অর্ধকুম্ভের আগে, হরিদ্বারের গঙ্গায় ট্র্যাশ বুম বসানোর পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! কতটা প্রভাব পড়বে বাংলায়, কী বলছে আবহাওয়া দফতর?

Cyclone Senyar: শীতের আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নিম্নচাপ শক্তি বাড়িয়ে ‘সেনিয়ার’-এ পরিণত হতে পারে সোমবারের মধ্যে। সম্ভাব্য ঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল। সরাসরি বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। কতটা সতর্ক থাকতে হবে?

অরুণাচলের সিয়াং বাঁধ প্রকল্প নিয়ে এত বিতর্ক কেন?

Siang dam protest: অরুণাচল প্রদেশের সিয়াং নদীতে প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতার মেগা-ড্যাম নিয়ে সরকার ও আদিবাসীদের সংঘাত চরমে পৌঁছেছে। চীনের 'ওয়াটার বম্ব' হুমকির মোকাবিলায় এই প্রকল্প ভারতের কৌশলগত ঢাল হলেও, ভিটেমাটি হারানোর আশঙ্কায় আন্দোলনরত রয়েছেন সিয়াং উপত্যকার মানুষ। এই প্রকল্প আজ, ভারতের জাতীয় নিরাপত্তা এবং আদিবাসী অধিকারের এক জটিল দ্বন্দ্বের মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে।

প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিক উষ্ণতা, বিশ্বজুড়ে আবহাওয়ায় কী প্রভাব ফেলবে এল নিনো?

El Niño 2026: প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলের বিস্তার যথেষ্ট শক্তিশালী হয়েছে। NOAA-র পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ সালের উত্তর গোলার্ধের শীতকাল পর্যন্ত শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনো বজায় থাকার সম্ভাবনা ৮৩ শতাংশের বেশি।

পৃথিবীকে বিপন্ন করেছে উন্নত বিশ্ব, বিপর্যয়ের বোঝা বইছে দক্ষিণ এশিয়া! COP31-এ কী হবে?

COP31 Climate Summit 2026: সম্মেলনে কৃষি ও খাদ্য নিরাপত্তা, জ্বালানি, পরিবহণ, মিথেন নির্গমন, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল শহর, প্রযুক্তি, সমুদ্র ও জীববৈচিত্র্য এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে আলোচনা হবে।

শব্দবাজি বা আতসবাজি, পরিবেশ থেকে প্রাণ, কার কতটা ক্ষতি

Fireworks Pollution: দীপাবলি ও কালীপুজোর আনন্দে বাজি পোড়ানোর চল থাকলেও এর প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও পশুপাখির উপর। বাজির ধোঁয়া থেকে বাড়ে বায়ুদূষণ, বিকট শব্দে ক্ষতিগ্রস্ত হয় শ্রবণশক্তি। দূষিত হয় মাটি ও জলও। কিন্তু শব্দবাজি ও আতসবাজি ঠিক কতটা ক্ষতি করে এবং কীভাবে কমানো সম্ভব?

এল নিনোর প্রভাবে এশিয়ায় চালের দাম প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ, বাড়ছে খাদ্য মূল্যস্ফীতির আশঙ্কা

Rice Price Increase: এল নিনোর প্রভাবে এশিয়ায় চালের দাম কেন দুই বছরের মধ্যে সর্বোচ্চ হলো? ভারত ও থাইল্যান্ডে উৎপাদন কমায় কি বিশ্বব্যাপী সরবরাহে সংকট দেখা দিয়েছে? ফিলিপাইনে চালের দাম ২১ শতাংশ বাড়ায় সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়ছে? খাদ্য মূল্যস্ফীতি কি আরও বাড়বে? ২০২৭ সাল পর্যন্ত দাম কি এভাবেই চড়া থাকবে?