মারাদোনার ভূত তাড়া করছে ক্রোয়েশিয়াকে! অবিশ্বাস্য অ্যালভারেজকে দেখে যা বলছে বিশ্ব

FIFA World Cup 2022 : ২২ বছর বয়সী জুলিয়ান আলভারেজের চোখ ধাঁধানো গোল কার্যত স্তব্ধ করে দিয়েছিল ক্রোয়েশিয়ার ডাগআউট।

Aritra Som
২ মিনিট
মারাদোনার ভূত তাড়া করছে ক্রোয়েশিয়াকে! অবিশ্বাস্য অ্যালভারেজকে দেখে যা বলছে বিশ্ব

লুসাইল স্টেডিয়াম। প্রথমার্ধ, ৩৪ মিনিট থেকে ৩৯ মিনিট। কাতারের ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালের এই পাঁচ মিনিট স্মরণীয় করে রাখল নীল-সাদা ব্রিগেড। প্রথমে মেসির পেনাল্টি, তারপর জুলিয়ান আলভারেজের গোল। ক্রোয়েশিয়ার মাঝমাঠ, রক্ষণ, গোলরক্ষককে ভেদ করে আর্জেন্টিনার আক্রমণ মুগ্ধ করে সমর্থকদের। রেকর্ডের বিচার করলে মেসি বাতিস্তুতাকে ছাপিয়ে গেলেন। আগেই টপকে গিয়েছিলেন মারাদোনাকে। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।

গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনাল্ডিনহো। কিন্তু মেসির গোলে উচ্ছ্বাস এলেও চমকে উঠলেন দ্বিতীয় গোলে। চমকে উঠলেন ফুটবল সমালোচকরা। ২২ বছর বয়সী জুলিয়ান আলভারেজের চোখ ধাঁধানো গোল কার্যত স্তব্ধ করে দিয়েছিল ক্রোয়েশিয়ার ডাগআউট। ওই সময় আক্রমণে ছিল ক্রোয়েশিয়া। সেখান থেকে নিজেদের বক্স থেকে বল নিয়ে দৌড় দিলেন আলভারেজ। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার, মদরিচ তাঁকে ছুঁতেও পারেনি। সেখান থেকে ক্রোট গোলরক্ষক লিভাকোভিচকে বোকা বানিয়ে বল গলিয়ে দিলেন জালে। মেসি ছুটে এসে অভিনন্দন জানান তাঁর সতীর্থকে। উল্লেখ্য, প্রথম গোলের সময়ও অবদান ছিল আলভারেজের। আর ফুটবল বিশেষজ্ঞরা চলে যান আজ থেকে ৩৬ বছর আগের এক ম্যাচে।

Delivering for their country... again! 🇦🇷

|

— FIFA World Cup (@FIFAWorldCup)

সেই ম্যাচটি ছিল বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর্জেন্টিনার সঙ্গে দিয়েগো আর্মান্ডো মারাদোনা। সেমি ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ পারফরমেন্স দেখে ফেলেছে বিশ্ব। এই ফাইনালই সাক্ষী থাকবে বিতর্কিত 'হ্যান্ড অফ গড' গোলের। কিন্তু সেটাই একমাত্র নয়।

আজকের জুলিয়ান আলভারেজের মতো সেদিনও মারাদোনার ডিফেন্সভেদী দৌড় স্তব্ধ করে দিয়েছিল বিশ্বকে। মেক্সিকোর মাঠের ঠিক এমন ভাবেই ঝড় তুলেছিলেন মারাদোনা। ইংল্যান্ডের কড়া ডিফেন্সকে নাস্তানাবুদ করে মাঝ মাঠ থেকে চারজনকে কাটিয়ে গোলরক্ষকে বোকা বানিয়ে গোলে বল ভরে দেন মারাদোনা। আর আজ বিশ্বকাপের ময়দানে সেই চলচ্চিত্রই পুনঃপ্রদর্শন হল, বলছেন ক্রীড়া সমালোচকরা। গোলের পর কাতারের লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে রোনাল্ডিনহোর হাসিই তার প্রমাণ।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রেমিকাও ক্রীড়াঙ্গনের মানুষ, পাঁচ বছরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পিঙ্কি প্রামাণিক

Pinky Pramanik: পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে কোনো রাখঢাক রাখেননি পিঙ্কি। জীবনের বর্তমান অধ্যায়ে ভালোবাসার উপস্থিতি স্বীকার করে তিনি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর এই জীবনসঙ্গীও ক্রীড়াঙ্গনেরই মানুষ, অর্থাৎ ‘মাঠের মানুষ’।

আমাকে দেখে লোকে জীবনের কঠিন সময়ে যেন মোটিভেশন পায়: পিঙ্কি প্রামাণিক

Pinki Pramanik Interview: তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।