মেসি না এমবাপে, শেষ হাসি কার? ফাইনালের আগে রক্তচাপ বাড়ছে ফুটবল বিশ্বের

FIFA World Cup 2022 : এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। ১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়ামে বসবে বিশ্বকাপ ফাইনালের আসর।

Aritra Som
৪ মিনিট
মেসি না এমবাপে, শেষ হাসি কার? ফাইনালের আগে রক্তচাপ বাড়ছে ফুটবল বিশ্বের

১৫ ডিসেম্বর কাতারের আল বায়েত স্টেডিয়ামে তখন রাতের উৎসব। লড়াই শেষে টানেল ধরে ড্রেসিং রুমের দিকে ফিরে যাচ্ছেন খেলোয়াড়রা। অন্যদিকে, গ্যালারি মেতে উঠেছে গানে, নাচে, আনন্দে। ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে মেসিদের বিপক্ষে জায়গা করে নিল ফ্রান্স। মরক্কোর প্রবল প্রতিরোধ, লড়াইকে কুর্নিশ জানানোর পর এখন অপেক্ষা আর কয়েকটা দিনের। ১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়ামে বসবে বিশ্বকাপ ফাইনালের আসর।

২০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপ কাতারের মাটিতে বহু অঘটন, বিতর্কের সাক্ষী থেকেছে। দেখেছে ছোট ছোট দেশগুলোর বীরবিক্রমে লড়াই। দেখেছে মরক্কোর স্বপ্নের উত্থান। চোখের জলে নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদরিচদের বিদায়। দেখেছে রেফারিং এবং অফসাইড নিয়ে বাক-বিতণ্ডা। সমস্ত কিছু পেরিয়ে ২০২২ সালের বিশ্বকাপ এসে দাঁড়িয়েছে তার চূড়ান্ত মুহূর্তে।

ফ্রান্স ফাইনালে যাওয়ার পরই শুরু হয়ে গিয়েছে তুল্যমূল্য আলোচনা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও রয়েছে ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, ডে পলদের সঙ্গে জিরৌ, গ্রিয়াজমান, ডেম্বেলেদের লড়াই। লাতিন আমেরিকার বিপক্ষে ইউরোপের পাওয়ার হাউজ। কে জিতবে, সে তো সময়ই বলবে। কিন্তু মাঠে নামার আগেই লড়াইটা শুরু হয়ে গিয়েছে।

প্রথমে আসা যাক সদ্য ফাইনালে পৌঁছনো ফ্রান্সের দিকে। করিম বেঞ্জিমা, পল পোগবা, এনগোলো কান্তে এ বছর খেলতে না পারলেও খুব একটা প্রভাব পড়েনি এই দলে। একেই গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন, অন্যদিকে দলের আক্রমণ ভাগের ফুটবলারদের দুরন্ত ফর্ম, দিদিয়ের দেশঁ-র ফুটবল মস্তিস্ক – সব মিলিয়ে শুরু থেকেই ফেভারিট তকমা পেয়েছে ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপের বিশ্বজয়ী দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন। সব মিলিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই নিজেদের চিনিয়েছে ফরাসি ফৌজ।

কে নেই এই ফ্রান্সের দলে? গোলের নিচে হুগো লরিসের অভিজ্ঞ ও ভরসাযোগ্য হাত। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমি ফাইনালে মরক্কো – দু’টো ম্যাচেই অবিশ্বাস্য সব সেভ করেছেন। মরক্কোর সেই কালান্তক ব্যাক ভলি রুখে দিয়েছেন তিনি। রক্ষণে ভারানে অন্যতম ভরসা। তবে সবথেকে শক্তিশালী ফরাসি আক্রমণ ভাগ। উইং ধরে ওসমান ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পে। তাঁদের মাঝে আতোঁয়া গ্রিয়াজমান, আর সামনে অলিভার জিরৌ। বিশেষজ্ঞরা বলছেন, এই টিমের সঙ্গে যদি সুস্থ বেঞ্জেমা, পোগবা, কান্তে থাকতেন, তাহলে কোথায় যেত!

কী হতো না হতো, এখন সেটা যাচাই করার সময় পেরিয়েছে। জিরৌ আর এমবাপ্পে যে নিজেদের সবরকম ভাবে মেলে ধরছেন, সেটা প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে। বয়স মাত্র ২৩ বছর, কিন্তু এর মধ্যেই সেরাদের তালিকায় নিজের নাম তুলে রেখেছেন। অবিশ্বাস্য গতি, গোল চেনার ক্ষমতা, বিপক্ষের বক্সের সামনে সুযোগ সন্ধানী মেজাজ – সব মিলিয়ে ফরাসি উড়ানের অন্যতম কারিগর তিনি। গোটা ফ্রান্স তাঁর দিকেই তাকিয়ে আছে। সেইসঙ্গে রয়েছে গোল করা এবং করানোর ক্ষমতা। মেসিদের সঙ্গে মূল লড়াইটা যে এমবাপ্পেরই হতে চলেছে, সেটা স্পষ্ট করেছেন অনেকে।

পাশাপাশি আর্জেন্টিনাও নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসছে। প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর কিছুটা ব্যাকফুটে চলে যায় লা আলবিসেলেস্তেরা। টানা ৩৬ টি ম্যাচে জয়ের ধারা ভেঙে যায়। তারপরই ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে যায় এবারের অন্যতম ফেভারিটরা। মেক্সিকো থেকে ক্রোয়েশিয়া – ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পায় মেসিরা। জীবনের শেষ বিশ্বকাপে নিজেকে নতুন করে চেনাচ্ছেন লিওনেল মেসি। তাঁর দুরন্ত ছন্দের পাশাপাশি ভরসা জোগাচ্ছেন জুলিয়ান আলভারেজ, ডি মারিয়া, ডে পল, ডিবালারা। রক্ষণে ওটামেন্ডি ভরসার স্তম্ভ হয়ে আছেন। সেইসঙ্গে রয়েছে এমি মার্তিনেজ। ২০২১-এর কোপা আমেরিকা জয়ের অন্যতম কারিগর তিনি। মারাদোনার অকাল মৃত্যুর আবহে এই পারফরমেন্স আর্জেন্টিনার ভক্তদের আশা দিচ্ছে। বিশেষ করে, ক্রোয়েশিয়া ম্যাচে মেসি ও আলভারেজের অবিশ্বাস্য যুগলবন্দি চমকে দিয়েছে বিশ্বকে।

তবে এসবের বাইরেও একটি লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মেসি বনাম এমবাপ্পে। দু’জনেই বর্তমানে একই ক্লাবের হয়ে খেলেন – প্যারিস সাঁ জঁ। ক্লাবের আক্রমণ বিভাগের দুই স্তম্ভ এবার পরস্পরের বিপক্ষে। মেসি ঘোষণা করেই দিয়েছেন, ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামের ফাইনালই হবে বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ। বিশেষজ্ঞদের মতে, হয়তো আন্তর্জাতিক মঞ্চেও দেশের হয়ে মেসির শেষ ম্যাচ। জীবনে প্রচুর খেতাব, ট্রফি, রেকর্ড জিতেছেন। তৈরি করেছেন লিগ্যাসি, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় শুরুর দিকেই থাকবেন তিনি। ক্রোয়েশিয়া ম্যাচে গোল করে পেরিয়ে গিয়েছেন বাতিস্তুতাকে। এখন তিনি বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বাকি কেবল বিশ্বকাপ। আর একটা ম্যাচ দূরে দাঁড়িয়ে তিনি। স্বপ্ন দেখতে শুরু করেছে আপামর বিশ্ব।

এই বিশ্বকাপ যখন খেলছেন, তখন লিওনেল মেসি ৩৫ বছরের ‘বৃদ্ধ’। আগের দুর্বার গতি ফিকে হয়েছে কিছুটা। কিন্তু ঝাঁঝ কমেনি এতটুকুও। বিশেষজ্ঞদের মতে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির এমন চেহারা, এমন আগ্রাসন বোধহয় কেউ দেখেননি। এই মুহূর্তে এমবাপ্পের সঙ্গেই গোল্ডেন বুটের দৌড়ে। গোল্ডেন বলের দৌড়েও তিনি। গ্যালারিতে আর্জেন্টিনার পতাকায় মারাদোনার পাশে তাঁর মুখ। স্বপ্ন, কেবলই স্বপ্ন ছড়িয়ে রয়েছে লুসাইল স্টেডিয়াম জুড়ে। এখানেই বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ খেলল আর্জেন্টিনা। কাজেই ফাইনালও এই স্টেডিয়ামে হওয়ায় নতুন করে পরিচয় করতে হবে না।

অন্যদিকে রয়েছেন এমবাপ্পে। মেসি-রোনাল্ডো পরবর্তী যুগের সম্ভাব্য সেরা তারকা বলা হচ্ছে তাঁকে। ২০১৮ এবং ২০২২ – দু’টো বিশ্বকাপেই তিনি নিজের জাত চিনিয়েছেন। এরপর আরও কয়েকটি বিশ্বকাপে দেখা যাবে তাঁকে। কতগুলি রেকর্ড ভাঙতে চলেছেন এমবাপ্পে, তার হিসেব এখন থেকেই করতে শুরু করে দিয়েছেন ফুটবল বোদ্ধারা। কাতারের মাটিতেও ফরাসি বিপ্লবের অন্যতম সেনা নায়ক তিনি। অবিশ্বাস্য গতি দিয়েই বিপক্ষকে ফালাফালা করে দিতে পারেন। ক্লাবের সতীর্থকে যে মাঠে ছেড়ে কথা বলবেন না, সেটা তাঁর হাবেভাবেই স্পষ্ট।

সঙ্গে রয়েছেন জিরৌয়ের মতো স্ট্রাইকার। ডানদিকের উইংয়ে ডেম্বেলে, মাঝে গ্রিয়াজমান – এমবাপ্পের সঙ্গী অনেকে। এঁদের ওপরই ভরসা রাখছেন বিশ্বজয়ী দেশঁ। আপাতত সবার নজর ১৮ ডিসেম্বরের দিকে। ফের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, না মেসির স্বপ্নপূরণ – অপেক্ষা ফুটবল বিশ্বের।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।