প্রথমার্ধ পার, ভোটের যে ছবি দেখলো বাংলা

West Bengal election 2026: প্রথমার্ধ পার হতেই কেমন ভোটের ছবি দেখল বাংলা? কোথায় বাড়ল ভোটের হার, কোথায় কমল? সামসেরগঞ্জ-সহ স্পর্শকাতর এলাকায় কী ইঙ্গিত মিলছে? ভোটারদের উৎসাহ, নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলছে এই পরিসংখ্যান? শেষ পর্যন্ত এই ট্রেন্ড কি ফলাফলে বড় প্রভাব ফেলবে?

Sonia Sarban
৩ মিনিট
প্রথমার্ধ পার, ভোটের যে ছবি দেখলো বাংলা

আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটকে ঘিরে সকাল থেকেই একাধিক জেলায় উত্তেজনা, সংঘর্ষ এবং অনিয়মের অভিযোগ সামনে এসেছে। মুর্শিদাবাদের নওদা থেকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিভিন্ন ভোটকেন্দ্রে প্রার্থী ও দলীয় কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা, মারধর এবং বিক্ষোভের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

আজ সকাল থেকেই প্রথম দফার ভোটের দিন মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হুমায়ুন কবীরকে ঘিরে। ভোটকেন্দ্রে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে গন্ডোগোল শুরু হয় এবং ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। পাশাপাশি শুরু হয় চরম বিশৃঙ্খলা, যেখানে হুমায়ুন কবীর ও তৃণমূল কর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধাক্কাধাক্কি শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হয়। এমনকী, কেন্দ্রীয় বাহিনীর লাঠি কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়। এরপর রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মীরা বসে পড়েন, ফলে হুমায়ুন কবীরের কনভয়ের যাতায়াতে বাধা সৃষ্টি হয়। পাল্টা তিনি মাঝরাস্তায় লরির সামনে চেয়ার পেতে বসে প্রতিবাদ জানান।

দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলার পর পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে এবং ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আছে বল দুর্বলেরও, দেখাচ্ছে সামশেরগঞ্জ

Samsherganj voting: সামশেরগঞ্জে এত বেশি ভোট পড়ল কেন, যখন বহু নাম এসআইআর-এ বাদ যাওয়ার অভিযোগ উঠেছে? যারা ভোট দিতে পারেননি, তাঁদের জন্যই কি অন্যরা ভোট দিচ্ছেন?

অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে। অভিযোগ, একটি বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার খবর পেয়ে তিনি সেখানে পৌঁছন। বিজেপির দাবি, ওই বুথে তৃণমূল কংগ্রেস নিজেদের এজেন্ট ছাড়া অন্য কাউকে বসতে দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে শুভেন্দু সরকারের ঝামেলা বাধে এবং বুথ থেকে বেরিয়ে আসার পর একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে প্রথমে গালিগালাজ, তারপর পুলিশের সামনেই কিল-ঘুষি মেরে মারধর করা হয় তাঁকে। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রার্থীকে মাঠের মধ্যে দিয়ে দৌঁড়ে সরে যেতে দেখা যায়। এই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে এবং কমিশনের তরফে তদন্ত শুরু হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

বুধবার রাতে ডোমকলের রায়পুর অঞ্চলের মোক্তারপুর কারিগরপাড়ায় তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফার ভোট শুরুর আগেই মুর্শিদাবাদের ডোমকল রণক্ষেত্রের চেহারা নেয়। প্রথমে ঝামেলা শুরু হলেও তা দ্রুত ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ ওঠে ধারাল অস্ত্রের কোপে অন্তত চারজন জখম হন। আহতদের মধ্যে রয়েছেন সিপিএম সমর্থক রাকিবুল আনসারী ও তাঁর বাবা মহবুল আনসারী, পাশাপাশি তৃণমূল কর্মী আমিরউদ্দিন মন্ডল ও তাঁর ছেলে আলামিন মন্ডল। চারজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, শুরু হয় টহলদারি। এই উত্তেজনার মধ্যে সকাল থেকে শুরু হয় ভোটপর্ব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সবচেয়ে বেশি অপরাধমূলক মামলায় জড়িত প্রার্থী বিজেপির, প্রথম দফার ভোটে বিতর্কিত মুখ কারা?

ADR report West Bengal election: প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ৬৬টিই ‘রেড অ্যালার্ট’ কেন্দ্র, তিন বা তারও বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ভোটাররা কি এবার প্রার্থীর ভাবমূর্তির বদলে তাঁর বিরুদ্ধে থাকা মামলার দিকেও নজর দেবেন?

প্রথম দফার ভোটে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার ঘটনা সামনে এসেছে। এদিন ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন সেরে বেরোনোর পর তাঁর চলন্ত গাড়িকে লক্ষ্য করে পিছন দিক থেকে পাথর ছোড়া হয়। এই হামলায় গাড়ির পিছনের কাচের বেশিরভাগ অংশ ভেঙে যায়। অগ্নিমিত্রা পালের দাবি, এটি পরিকল্পিত হামলা এবং ভোটের দিন তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করেছে।

প্রথম দফার ভোটে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ও হামলার অভিযোগের মধ্যেই আসানসোলের এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, ভোটের পরিবেশকে অশান্ত করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি, পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে। এরই মধ্যে প্রথম দফার ভোট চলাকালীন রাজ্যের একাধিক এলাকায় বুথের বাইরে উত্তেজনা ও হিংসার অভিযোগ সামনে আসায় কেন্দ্রীয় বাহিনীকে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই ঘটনায় হুমায়ূন কবীরের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁকে ও তাঁর সমর্থকদের ঘিরে বাধা সৃষ্টি করেছে এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁর সমর্থকদের উপর অযথা কড়া ব্যবহার করেছে, যার প্রতিবাদে তিনি রাস্তার মাঝখানে বসে ধর্না দেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ভোট ও বাড়তি নিরাপত্তার দাবি জানান।

একইভাবে এই অশান্তির ঘটনায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে" অর্থাৎ যে অভিযোগগুলি উঠছে, তার পেছনে কিছু সত্যতা থাকতে পারে বলেই তিনি ইঙ্গিত করেছেন। পাশাপাশি তিনি বলেন, বিষয়টি শুধু রাজনৈতিক তরজার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রমাণ সামনে এনে তদন্ত করা উচিত।

লিখেছেন
Sonia Sarban
Sonia Sarban
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।