'আবার আমাদের দেখা হবে কখনও': ভাস্কর চক্রবর্তীর জন্মদিনে স্ত্রী বাসবী চক্রবর্তীর খোলা চিঠি
Bhaskar Chakraborty: শোনো, এই ভূতের বাড়িতে প্রেতিনীর মতো আমি এখন একাই থাকি। তোমার অজস্র বইপত্র, ক্যাসেট ঠিক আগের মতোই সাজানো আছে। তোমার চলে যাওয়ার পর তোমার অনেক কাব্যসমগ্র ও গদ্যসমগ্র প্রকাশিত হয়েছে। সেসব আমি সযত্নে আগলে রেখেছি।
কী দ্রুতবেগে সময় চলে যায়! তুমি পৃথিবীকে বিদায় জানানোর পর কেটে গেল একুশটা বছর। ভাবলে অবাক লাগে, মনে হয় এই তো সেদিনের কথা— ২০০৫ সালের ২৩ জুলাই। মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে শয়নযানে চড়ে তুমি পাড়ি দিলে কোন অজানা গ্রহে।
কী মুশকিল! তুমি তোমার গদ্যে ও কবিতায় মৃত্যুকে নিয়ে কত কথাই না লিখেছ। বাইশ বছরের সঙ্গদোষে আমারও হয়েছে সেই একই স্বভাব; একা একা সারাক্ষণ মৃত্যুর কথা ভাবি। ভাবতে ভাবতে কত যে মূল্যবান সময় জলের মতো খরচ হয়ে যায়!
এই তো দেখো না, আগামী ১৬ ফেব্রুয়ারি তোমার জন্মদিন। ভাবলাম তোমাকে নিয়...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







