ব্রাত্য বাংলা! কারা প্রাধান্য পেল বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকায়?

BJP Second Candidate List: দিল্লি, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ত্রিপুরা এবং উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মোট ৭২টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷

Sohini Das
৩ মিনিট
ব্রাত্য বাংলা! কারা প্রাধান্য পেল বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকায়?

গত কয়েকদিন ধরেই চলেছে জল্পনা। সেই নিয়ে সোমবারও বৈঠকও করেছে বিজেপি। অবশেষে বুধবার রাতে এল বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। এ দিন মোট ৭২টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। আর সেই তালিকায় রয়েছে একাধিক চমক। যতদূর জানা যাচ্ছে, দ্বিতীয় তালিকায় নাম রয়েছে নীতীন গড়কড়ি, অনুরাগ ঠাকুর, পীযূষ গয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের৷ তবে অজ্ঞাত কারণে সেই তালিকায় ঠাঁই পায়নি বাংলা।

এ দিন দিল্লি, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ত্রিপুরা এবং উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মোট ৭২টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ এই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীরও৷ কর্ণাটক এবং মহারাষ্ট্রের ২০টি করে আসন ছাড়াও গুজরাতের ৭টি, হরিয়ানা এবং তেলেঙ্গানার ৬টি, মধ্যপ্রদেশের ৫টি, দিল্লির ২টি এবং বাকি রাজ্যগুলির ১টি করে আসনের প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় এই প্রার্থী তালিকায় ১০টি রাজ্যের ৭২ জন প্রার্থীর নাম জানিয়েছে বিজেপি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের আগেই কেন ভাইকে 'ত্যাজ্য' করলেন মমতা?

Mamata Banerjee-Babun Banerjee: কার্যত ভাই হিসেবে বাবুনকে মানতেই আপত্তি জানিয়েছেন মমতা। তিনি বলেন, “আজ থেকে আমার ভাই হিসেবে ওর পরিচয় দেবেন না। পৃথক নাগরিক হিসেবে পরিচয় দিতেই পারেন। আমার নামটা ব্যবহার করবেন না।"

প্রথম প্রকাশিত প্রার্থী তালিকায় নরেন্দ্র মোদী থেকে অমিত শাহর মতো তাবড় নেতৃত্বের নাম ছিল। প্রথম তালিকায় গড়করির নাম না থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অনেকে ভেবেছিলেন তিনি এবার টিকিট পাবেন না। কিন্তু দ্বিতীয় তালিকা সেই ধোঁয়াশা কাটিয়ে দিয়েছে। নাগপুর থেকে লড়াই করবেন গড়করি। যতদূর জানা যাচ্ছে, হামিরপুর থেকে লড়তে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সদ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া মনোহর লাল খট্টর কারনাল থেকে লড়বেন। মনোহর ছাড়াও আরও ২ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। পীযূষ গোয়েলকে প্রার্থী করা হয়েছে মুম্বই উত্তর থেকে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই টিকিট পেয়েছেন হাভেরি আসন থেকে, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তির্থ সিং রাওয়াত প্রার্থী হচ্ছেন হরিদ্বার থেকে। বর্তমান সাংসদ তেজস্বী সূর্য বেঙ্গালুরু দক্ষিণ থেকে টিকিট পেয়েছেন। অশোক তানওয়ারকে সিরসা থেকে, বান্টো কাটারিয়াকে আম্বালা থেকে টিকিট দেওয়া হয়েছে। ধর্মবীর সিং ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে, রাও ইন্দ্রজিৎ সিং যাদব গুরুগ্রাম থেকে এবং কৃষ্ণ পাল গুর্জার ফরিদাবাদ আসন থেকে প্রার্থী হয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেবাংশু না অভিজিৎ, তমলুকে ভোটের লড়াইয়ে এগিয়ে কে?

Lok Sabha Election 2024: তদূর শোনা যাচ্ছে, তমলুক থেকেই আসন্ন নির্বাচনে দাঁড়াতে চলেছেন অভিজিৎ। যেখানে তাঁর প্রধান প্রতিপক্ষ হতে চলেছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। সেখানে কি হতে চলেছে 'কাঁটো কা টক্কর'?

প্রথম দফায় মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকা থেকেই জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকেই লড়ছেন এ বারেও। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাঁড়াচ্ছেন গান্ধীনগর থেকেও। রাজস্থানের কোটায় প্রার্থী হচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লখনউয়ে রাজনাথ সিং এবং অমেঠিতে স্মৃতি ইরানিকেই প্রার্থী করেছে দল। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের ২০টি আসন ছাড়াও মধ্যপ্রদেশের ২৪, গুজরাত ১৫, রাজস্থান, কেরল ১২, তেলঙ্গানা ৯, অসম ১১, ঝাড়খণ্ড ১১, ছত্তিসগড় এবং দিল্লির ৫টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এ দিন বিহারের প্রার্থী তালিকাও ঘোষণা হওয়ার কথা ছিল৷ কিন্তু একটি আসন নিয়ে জোট শরিকদের সঙ্গে দর কষাকষির জেরে শেষ মুহূর্তে বিহারের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত রাখা হয়৷ বিহারের মতো ঝুলে রইল পশ্চিমবঙ্গের ২৩টি আসনের প্রার্থীর নামও। প্রথম প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের ২০টি আসনের নাম ছিল। তবে দ্বিতীয়টিতে বাংলা নিয়ে কোনও উচ্চবাচত্। তাই এখনও সাধারণ মানুষকে অপেক্ষায় থাকতে হবে বাংলার ২৩ আসনের বিজেপির কে কোন আসনে লড়ছেন, তা নিয়ে অন্ধকার কাটল না এখনও। এরই মধ্যে সোমবার সিএএ বিজ্ঞপ্তি দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করার কথা ঘোষণা করেছে বিজেপি। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে সিএএ বিরোধী আন্দোলন। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তবেই কি চূড়ান্ত প্রার্থীতালিকা সামনে আনতে চাইছে বিজেপি। কেন বাংলার তেইশটি আসনের উল্লেখ নেই দ্বিতীয় লিস্টে। এর নেপথ্যে কি রয়েছে বিজেপির অন্য কোনও স্ট্র্যাটেজি? উঠেছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।