ভোটের আগেই কেন ভাইকে 'ত্যাজ্য' করলেন মমতা?

Mamata Banerjee-Babun Banerjee: কার্যত ভাই হিসেবে বাবুনকে মানতেই আপত্তি জানিয়েছেন মমতা। তিনি বলেন, “আজ থেকে আমার ভাই হিসেবে ওর পরিচয় দেবেন না। পৃথক নাগরিক হিসেবে পরিচয় দিতেই পারেন। আমার নামটা ব্যবহার করবেন না।"

Sohini Das
৩ মিনিট
ভোটের আগেই কেন ভাইকে 'ত্যাজ্য' করলেন মমতা?

ভোটের আগে রাজনীতির ময়দানে কত রংই তো বদলায়। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তে না পড়তেই একের পর এক চমক। এবার নিজের ভাইয়ের সঙ্গেই সমস্ত সম্পর্ক ছিন্ন করে বসলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দেন মমতা, 'আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম। আর কেউ ওঁকে আমার ভাই হিসাবে পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছেদ।' কিন্তু হঠাৎ এমন হলটা কী যে আদরের ছোটভাইয়ের দিক থেকে মুখ ফেরালেন দিদি।

শোনা গিয়েছে, লোকসভা ভোটের মুখেই গোঁসা হয়েছিল ভাই বাবুন বন্দ্য়োপাধ্যায়ের। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে সরব হন তিনি। এমনকী হাওড়ায় নির্দল হয়ে ভোটে লড়ার বার্তাও দেন। আপাতত দিল্লিতে রয়েছেন মমতার ভাই। তাঁর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা ছড়ায়। আর তাতেই ক্ষুব্ধ হন তৃণণূল সুপ্রিমো।

বুধবার উত্তরকন্যা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে মমতা সাফ জানান, “আপনাদের একটা কথা বলি। এটা আমি শুনেছি। আমি যে দিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই, আমার পরিবার মা-মাটি-মানুষের পরিবার। “আমাদের পরিবারের প্রায় ৩২ জন মেম্বার আছে। আমাদের কেউ কিন্তু এরকম নয়। আমি সরাসরি বলছি, বড় হলে কারও কারও লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না।” আরও স্পষ্ট করে মমতা বলেন, “আজ থেকে আমি সব সম্পর্ক শেষ করলাম। শুধু আমি নই, মা-মাটি-মানুষের পরিবারেরও যারা আছে, তাদের সবার সঙ্গে ওর সম্পর্ক ছিন্ন হয়ে গেল।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
টিকিট পাননি, পাঁচ বছরে যাদবপুরের জন্য কী করলেন মিমি চক্রবর্তী?

Mimi Chakraborty Jadavpur MP Performance: ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ১১ টি সিনেমা করেছেন মিমি। এই বছরই বাংলাদেশের তারকা শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন।

কার্যত ভাই হিসেবে বাবুনকে মানতেই আপত্তি জানিয়েছেন মমতা। তিনি বলেন, “আজ থেকে আমার ভাই হিসেবে ওর পরিচয় দেবেন না। পৃথক নাগরিক হিসেবে পরিচয় দিতেই পারেন। আমার নামটা ব্যবহার করবেন না। সব সম্পর্ক আমি শেষ করে দিয়েছি। কোনও সম্পর্ক নেই। আমাদের দল যাকে প্রার্থী করেছে, তিনিই আমাদের প্রার্থী। প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার প্রাপ্ত।” অনেক দিন ধরেই যে বাবুনের নামে অভিযোগ জমা হয়েছে তৃণমূল সুপ্রিমোর কাছে। নিজেও বাবুনের কাজ নিয়ে বেশ অখুশি ছিলেন মমতা। এদিন তিনি জানান, “যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, তার অনেক কাজকর্মই অনেক দিন থেকে আমি পছন্দ করি না। আমি অন্যায় কখনও সহ্য করি না। কিন্তু সবাই তো বাইরে সব বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তবু মুখ ফোটে না।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেবাংশু না অভিজিৎ, তমলুকে ভোটের লড়াইয়ে এগিয়ে কে?

Lok Sabha Election 2024: তদূর শোনা যাচ্ছে, তমলুক থেকেই আসন্ন নির্বাচনে দাঁড়াতে চলেছেন অভিজিৎ। যেখানে তাঁর প্রধান প্রতিপক্ষ হতে চলেছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। সেখানে কি হতে চলেছে 'কাঁটো কা টক্কর'?

বাবুনের বিজেপিতে যাওয়ার সম্ভাবনার কথা শুনে আরও রেগে যান তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক আছে, যাদের ভোট এলে কাউন্সিলরেরও টিকিট চাই, এমএলএ-রও টিকিট চাই, এমপি ভোটেও দাঁড়াতে হবে। আমাদের পরিবারের সবাই যদি বলে ভোটে টিকিট চাই, তাহলে তো আমি পরিবারতন্ত্র করে ফেলব। আমি পরিবারতন্ত্র করি না, মানুষতন্ত্র করি। সবাইকে বলব, ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল ভুলে যান। যে যেখানে খুশি লড়াই করতে পারে। আমি এত লোভী লোকদের পছন্দ করি না। প্রত্যেকটা ইলেকশনে অশান্তি করেছে। ওর পাশে যেন আমাদের পরিবারের নাম না থাকে।”

এদিকে দিদি বিরূপ হতেই সুর বদলালেন বাবুন। বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানান, "ভুল করেছি বলেই দিদি বকেছে। দিদির সঙ্গে দেখা করে সব মিটিয়ে নেব।" বুধবার সকালে দিল্লি থেকে হাওড়া কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন বলে ঘোষণা করেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার সাংসদ তথা তৃণমূলপ্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এরপর শিলিগুড়ি থেকে সরাসরি 'লোভী' বলে ভাইয়ের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। সমস্ত সম্পর্ক ছিন্নের কথাও বলেছেন। যদিও সে কথা কানে যেতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে ভাই বাবুন। এদিন বাবুনবাবু বলেন, ‘দিদি যা বলেছে, আশীর্বাদ হিসাবে নিচ্ছি। দিদি আমার কাছে ভগবান। অভিভাববক হিসাবে ঠিক বলেছে। দিদি আমার অভিভাবক। দিদি আমাকে মানুষ করেছে। দিদি যা বলেছে ঠিক বলেছে। গিয়ে দিদির সঙ্গে দেখা করব। আমি সব শুনেছি। আমি হয়তো ভুল করেছি, সেই জন্যই দিদি বলেছে’। তিনি এ-ও বলেন, "হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়াচ্ছি না।"

লোকসভা ভোটের আর দেরি নেই। এই পরিস্থিতিতে বাবুন যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন, ভাইয়ের প্রতি বীতশ্রদ্ধ মমতার মন কি গলবে আদৌ। এমনিতেই তৃণমূলের বিরুদ্ধেও কমবেশি পরিবারতন্ত্রের অভিযোগ ওঠে। ভোটের আগে সেই বদনাম ঘোঁচাতেই কি নিজের ভাইয়ের প্রতি এমন বার্তা দিলেন মমতা? উঠেছে একাধিক প্রশ্নই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।