বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজোর ভোগ: কোথাও কাঁচা ইলিশ, কোথাও শালু শাপলা
Bonedi Bari Durga Puja Bhog: এইবার পুজোর লেখা লিখতে গিয়ে ভাবলাম তাঁদের কথা বলি—আমাদের বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ির পুজোর কথা। যাদবপুরের দত্ত বাড়ির পুজো— তাঁদের বাড়ি মা আসেন রাজবেশে। তাঁদের ভোগে প্রতিদিন তিনটি অন্ন থাকবে—ভাত, খিচুড়ি, পোলাও ও পরমান্ন। এ ছাড়া রোজ থাকবে কচুর শাক, এমনকী সন্ধিপুজোর ভোগেও কচুর শাক তাঁরা নিবেদন করেন।
শুরুতে দুর্গা পুজো হতো কেবলমাত্র রাজবাড়ি ও জমিদার পরিবারে। কালক্রমে বনেদি পরিবারে পুজো ছড়িয়ে পড়ে। তারপর আসে বারোয়ারি পুজো। বারোয়ারি পুজো করতেন ব্যবসায়ী ও দোকানদারেরা। হাট-বাজারের মাঝে চাতাল তৈরি করে তাতে পুজো করার প্রচলন হয়। সেই পুজো বাড়ির পুজো থেকে আলাদা। বারোয়ারি পুজোর ভোগে খিচুড়ি ও পাঁচমিশালিই মূল ভোগের প্রসাদ। আবার বাড়ির পুজোগুলিতে নানান ভোগ, রকমারি তার প্রকার।
ঠিক কখন শরৎকাল যে শেষ হয় তা বুঝি না। তবে এই দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার শেষে এক ধরনের বিষণ্নতা চেপে বসে। প্রায় ২৫ বছর আগে পুজোর শেষে প...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






