দুর্নীতির অভিযোগে জর্জরিত, লালুপ্রসাদকে দেখে শিক্ষা নেবেন বাংলার নেতা-মন্ত্রীরা?

লালুপ্রসাদের মতো শক্তিশালী নেতার পরিণতি দেখেও কিন্তু হাল আমলের কোনও রাজনীতিকই কিছু শিখছেন না।

Kanad Dasgupta
৪ মিনিট
দুর্নীতির অভিযোগে জর্জরিত, লালুপ্রসাদকে দেখে শিক্ষা নেবেন বাংলার নেতা-মন্ত্রীরা?

লালুপ্রসাদের পরিণতি দেখেও দেশের কোনও রাজনীতিকই কিছু শিখতে রাজি নন।

লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত৷ আজ থেকে প্রায় ১৩ বছর আগে রেলমন্ত্রিত্ব ছেড়েছেন। ভেবেছিলেন, রেলমন্ত্রী থাকাকালীন যা খুশি করি না কেন, মন্ত্রী না থাকলে আমাকে আর কেউ ধরতে পারবে না, ফাঁসাতেও পারবে না।

লেকিন কমলি তো নেহি ছোড়তা!

রেলে চাকরি-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে সিবিআই নতুনভাবে এফআইআর দায়ের করেছে। একইসঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমোর স্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর মেয়ে মিসা ভারতীও অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, বিহারের পাটনা এবং গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে শুক্রবার ভোররাত থেকে। তল্লাশি হয়েছে পাটনার ১০ সার্কুলার রোডে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে। লালুর গ্রামের বাড়ি গোপালগঞ্জের ফুলওয়ারিয়াতেও হয়েছে সিবিআইয়ের তল্লাশি। মোট ১৭টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত, যখন লালু রেলমন্ত্রী ছিলেন, সেই সময়ে রেলের চাকরির দুর্নীতি-সংক্রান্ত একাধিক মামলার তদন্তে নেমেছে সিবিআই‌। সেইসব মামলার তদন্তেই অভিযান চালানো হয়। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, রেলমন্ত্রী থাকার সময় চাকরির বিনিময়ে জমি, টাকা ইত্যাদি নিয়েছিলেন লালু। সেই তদন্তই নতুন অভিযোগের ভিত্তিতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দূরত্ব রাখছেন মমতাও? মুকুলের মতো বিস্মৃত হয়ে যাবেন পার্থ?

পার্থকে নিয়ে আইনি টানাপড়েনের মধ্যে, আকারে-ইঙ্গিতে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ ঘটিয়েছিলেন পশুখাদ্য কেলেঙ্কারি। এই কেলেঙ্কারির তদন্তে নেমে সিবিআই পর্বতপ্রমাণ দুর্নীতির হদিশ পায়। সব অভিযোগের বিচার শুরু হয়। এ-পর্যন্ত পশুখাদ্য কেলেঙ্কারির সব মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। দীর্ঘ কারাবাস, মোটা জরিমানা- সব শাস্তিই ভোগ করেছেন লালু। সর্বশেষ ঘোষিত পঞ্চম মামলার রায়ে রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানার সাজা দিয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারির আরও কয়েকটি মামলা বিচারাধীন। সব পক্ষের আশঙ্কা, সেইসব মামলাতেও দোষী সাব্যস্ত হবেন লালু। ফের শুনতে হবে কারাবাস তথা জরিমানার সাজা‌‌। আর তার মধ্যেই রেলে চাকরি-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠে এসেছে দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে‌। আইনি মহলের অভিমত, এই মামলাতেও ফাঁসবেন লালু‌। অভিযোগসমূহ এতটাই তথ্যপ্রমাণসমৃদ্ধ যে, লালুর বাঁচা মুশকিল।

ওদিকে লালুর বাড়িতে সিবিআইয়ের অভিযানের কথা প্রকাশ্যে আসতেই পাটনায় রাবড়ির বাসভবনের বাইরে জড়ো হন আরজেডি সমর্থকরা। বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যথারীতি স্লোগান দেন তাঁরা। তোলা হয় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। এই 'প্রতিহিংসার রাজনীতি'-র স্লোগান বহু ব্যবহারে এখন এতটাই ক্লিশে হয়ে পড়েছে যে, এই আওয়াজের কোনও ধার-ভার এখন আর নেই। বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে, কোনও ক্ষেত্রেই অন্যায়ভাবে মনগড়া অভিযোগের ভিত্তিতে কোনও রাজনীতিকের বিরুদ্ধেই সক্রিয় হয়নি কোনও তদন্তকারী সংস্থা। ফলে এদিনের আরজেডি-র স্লোগানও স্রেফ রুটিনমাফিক বলেই ধারণা রাজনৈতিক মহলের।

রেলমন্ত্রী বা বিহারের মুখ্যমন্ত্রী পদে যখন লালুপ্রসাদ আসীন ছিলেন, সেই সময়ে তাঁর সমর্থক বা বিরোধীরা স্বপ্নেও ভাবতে পারেনি বিহারের 'মসিহা' এবং তাঁর পরিবারের শেষ জীবনটা এতখানি করুণ হবে৷ এই পরিণতির জন্য অন্য কেউই দায়ী নন। ক্ষমতায় থাকার দিনগুলোতে সচেতনভাবেই লালু দুর্নীতির সঙ্গে ঘর করেছিলেন। এক বা দেড় দশক লেগেছে বটে, কিন্তু রেহাই পাননি তিনি। আরজেডি বা এই দলের জোটসঙ্গীরা সেদিন বা আজ যতই চিৎকার করুক যে, বিশেষ কোনও পক্ষের নির্দেশেই লালুর বিরুদ্ধে 'প্রতিহিংসামূলক' আচরণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বাস্তবে দেখা গিয়েছে সব অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। আদালতে লালুপ্রসাদের আইনজীবীরা কোনও অভিযোগই মিথ্যা, অসার প্রমান করতে পারেনি। অথচ দেশের মানুষ দেখেছে, লালুর বিরুদ্ধে এই ধরনের গুরুতর সব অভিযোগ ওঠামাত্রই রে রে করে উঠেছিল একাধিক রাজনৈতিক দল। অনেকে বিশ্বাসই করতে চায়নি, বিহারের 'মসিহা' এই স্তরের দুর্নীতিবাজ হতে পারেন। ঠিক যেমন এখন যাঁদের নামে নানা ধরনের স্ক্যামের অভিযোগ উঠছে, সেইসব নাম দেখে তাঁদের অনুগামীরা বিশ্বাস করতেই রাজি নন, তাঁরা যাদের 'মহানায়ক' বা 'মহাসূর্য' ভাবেন, তাঁরা এতবড় চোর হতে পারেন। তাঁরা ভাবেন, এসবই ষড়যন্ত্র। অথচ এই পর্যন্ত যতখানি তথ্যপ্রমাণ তদন্তকারীদের হাতে গিয়েছে, তাতে প্রমাণিত হয়েছে, প্রতিটি অভিযোগই প্রাথমিকভাবে সঠিক। তদন্ত চলছে, হয়তো আগামী দিনে আরও জোরদারভাবে প্রতিষ্ঠিত হবে অভিযোগের সত্যতা, যেমন হয়েছে লালুপ্রসাদের ক্ষেত্রে।

দুনিয়ায় এমন অপরাধী ক'জন আছে, যে অভিযোগ ওঠামাত্রই স্বীকার করে নেবেন নিজের অপরাধ? লালুপ্রসাদও করেননি। সমানে আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, চক্রান্তের অভিযোগ তুলেই গিয়েছেন। কিন্তু শেষরক্ষা হয়নি‌। জেল-জরিমানা, সবই তাঁর হয়েছে, হয়তো আগামী দিনে আরও শাস্তি অপেক্ষা করছে এক সময়ে গোটা দেশের মুখ হয়ে ওঠা লালুপ্রসাদ যাদবের জন্য।

লালুপ্রসাদের মতো শক্তিশালী নেতার পরিণতি দেখেও কিন্তু হাল আমলের কোনও রাজনীতিকই কিছু শিখছেন না। এখন লালুর সুরেই প্রতিবাদ করছেন, ষড়যন্ত্রের কথা বলছেন। কিছুদিন পর বলার আর কিছুই থাকবে না। অপেক্ষা করতে হবে আদালতের রায়ের। এই মুহূর্তে অভিযোগের পাহাড়ে ডুবে থাকা রাজ্যের দুই মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী বারবার আদালতের দরজায় কড়া নাড়লেও, তাঁদের বিরুদ্ধে থাকা তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বিচারপতিরা এই মন্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন কোথায়? আইন তো আদালতকে যা খুশি করার অনুমতি দেয়নি, তথ্য বা প্রমাণ পার্থ-পরেশের পক্ষে নেই বলেই বারবার খালি হাতেই ফিরছেন তাঁরা আইনি আঙিনা থেকে। আইন অনুমতি দিয়েছে বলেই হাই কোর্ট মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিতে পেরেছে। নির্দেশ দিতে পেরেছে অঙ্কিতাকে এযাবৎ দেওয়া প্রায় ৪১ মাসের বেতন ফেরত দিতে হবে। দু’টি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে। আইন অনুমোদন দিয়েছে বলেই হাই কোর্ট খারিজ করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন। এর ফলে সিবিআই চাইলে পার্থকে হেফাজতে নিয়েও জেরা করতে পারবে।

ক্ষমতায় থাকলে অনেকেই ওই অস্থায়ী ক্ষমতার দম্ভে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়েন। লালুপ্রসাদ যাদব ক্ষমতায় থাকার সময়কালে এভাবেই হিতাহিতজ্ঞানশূন্য হয়েছিলেন। তার মাশুল লালুকে দিতে হচ্ছে এক-দেড় দশক পর। ঘটনাপ্রবাহ বলছে, দেশ বা রাজ্যের আগামী রাজনৈতিক ইতিহাসে হয়তো সংযুক্ত হবেন লালু- পরবর্তীকালের অনেক অবিশ্বাস্য নাম, যাদের সঙ্গে ছায়ার মতো ঘুরছে 'দুর্নীতি' শব্দটি।

রাজনীতিকরা না কি সবসময়ই ঝুঁকি নিতে ভালবাসেন। লালুপ্রসাদও নিয়েছিলেন।

শেষরক্ষা হলো কোথায়?

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।