সুপ্রিম কোর্টেও শেষরক্ষা হলো না! তড়িঘড়ি কেন অভিষেকের হাজিরা চাইছে সিবিআই?

Abhishek Banerjee CBI: কুন্তল জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা।

inscript
২ মিনিট
সুপ্রিম কোর্টেও শেষরক্ষা হলো না! তড়িঘড়ি কেন অভিষেকের হাজিরা চাইছে সিবিআই?

সোমবারই কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। জানিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যাবে না এখনই। কিন্তু ইডি-সিবিআই চক্রে পড়লে কোনও আদেশ নির্দেশই যে চূড়ান্ত এমনটা আর বলা যায় না। অন্তত তৃণমূল নেতাদের ক্ষেত্রে তো নয়ই। সুপ্রিম কোর্টে খানিক স্বস্তি পেয়েছিলেন অভিষেক। জানানো হয়েছিল নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে ফেলেছে সিবিআই। কুন্তল ঘোষের চিঠি স‌ংক্রান্ত বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে সিবিআই, তাও আবার মঙ্গলবারই।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে জানিয়েছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে যান তৃণমূল সাংসদ অভিষেক। দেশের শীর্ষ আদালত হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে। কিন্তু সুপ্রিম কোর্টেরও ঊর্ধ্বে যায় সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠায় তৃণমূলের এই নেতাকে। সুপ্রিম কোর্ট যেখানে জিজ্ঞাসাবাদের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে, তারপরেও কেন নোটিশ পাঠাল সিবিআই? ছেড়ে কথা কইবেন না অভিষেকের আইনজীবীরা। পালটা আদালত অবমাননার মামলা করতে চলেছেন তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিষেকের সম্পত্তির পরিমাণ ঠিক কত

Abhishek Banerjee: অভিষেকের সম্পত্তির পরিমাণ কি বিপুল? হাজরার বিরাট প্রাসাদোপম বাড়ির মালিকের ঠিক কত টাকা?

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ অনেকদিন ধরেই অভিযোগ করেছেন, অভিষেকের নাম বলিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জেল থেকে সিবিআইয়ের বিরুদ্ধে এই নিয়ে নিম্ন আদালতের বিচারককে চিঠিও লিখেছিলেন কুন্তল। প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে এই অভিযোগ পাঠানো হয় হেস্টিংস থানায়, পুলিশি হস্তক্ষেপের দাবি জানান কুন্তল। গত ৬ এপ্রিল কুন্তল ঘোষকে যখন আলিপুর আদালতে পেশ করা হয়, তখন বিচারককে একটি চিঠি দেন কুন্তল। তাতেই জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। কেন বিচারককে চিঠি লিখবেন একজন বন্দি, এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। গত বুধবার কুন্তলের অভিযোগের বিষয়টি কলকাতা হাই কোর্টে তোলে ইডি। সেই মামলাতেই বৃহস্পতিবার অভিষেক সংক্রান্ত এমন পর্যবেক্ষণের কথা জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে কি সত্যিই উঠে পড়ে লেগেছে সিবিআই? স্রেফ কুন্তল এই কথা বলছেন না, গত মাসের শেষ নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর নাম বলানোর চেষ্টা আজকের নয়। সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকেও নাকি অভিষেকের নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বারেবারে কেন সিবিআইয়ের বিরুদ্ধে অভিষেককে 'ফাঁসানোর' প্রচেষ্টার সরাসরি অভিযোগ উঠছে? এই প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিলেন। রাজ্যের বিরোধীরা অবশ্য বলছেন, এ কেবলই অভিযোগ অভিযোগ খেলা। যদি কোনও অপরাধ নাই করে থাকেন অভিষেক তাহলে কেন সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ চেয়েছিলেন তিনি? যে স্বস্তি পেয়েছিলেন সুপ্রিম কোর্টের তরফে তার ক্ষণস্থায়িত্ব প্রমাণ করে দিয়েছে, স্বস্তি চিরস্থায়ী নয়। তবে অভিষেক বুঝিয়ে দিয়েছেন শীর্ষ আদালত আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সংঘাত মিটবে না, মঙ্গলবার মোটেও হাজিরা দেবেন না তিনি। ফলত আদালত আর সিবিআইয়ের ফাঁড়াও কাটার সম্ভাবনা নেই কোনও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?