কোর্টে যত ঝড় তুলেছেন বিতর্ক ততই পিছু নিয়েছে, আজও সানিয়া মির্জা মানেই তরজা

Piya Saha
৪ মিনিট
কোর্টে যত ঝড় তুলেছেন বিতর্ক ততই পিছু নিয়েছে, আজও সানিয়া মির্জা মানেই তরজা

প্রতিদিন টেনিস কোর্ট পেরিয়ে সাঁতার শিখতে যেত ছোট্ট একটি মেয়ে। সে বছর গরমের ছুটিতে হাতে খানিকটা বেশি সময় থাকায় মা নিয়ে গেলেন টেনিসের ক্লাসে ভর্তি করাতে। মেয়েটির বয়স তখন মাত্র ছয়। রুগ্ন সেই ছোট মেয়েটিকে দেখে স্যার বলেছিলেন যে এত ছোট বাচ্চাকে ভর্তি নেওয়া সম্ভব নয়। মায়ের জোড়াজুড়িতে প্রায় দু'ঘন্টা অপেক্ষার পর টেনিস অ্যাকাডেমিতে ভর্তি নেওয়া হল সেই ছোট্ট শিশুটিকে। এরপর একমাস বাদে স্যার ফোন করে তাঁর বাবা-মাকে মেয়ের খেলা দেখতে আসার জন্য অনুরোধ করেন এবং জানান এত ছোট মেয়েকে এইভাবে খেলতে তিনি আগে দেখেননি।মাত্র ৮ বছর বয়সেই বিপক্ষের ১৫ বছরের প্রতিদ্বন্দ্বীকে কাঁদিয়ে ছেড়েছিল সেই মেয়ে। তারপর যত সময় পেরিয়েছে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন হায়দরাবাদের সেই দামাল টেনিস কন্যা। ছোট সেই মেয়ে ভারত তথা বিশ্বের টেনিস জগতের অন্যতম নক্ষত্র সানিয়া মির্জা। বর্ণময় টেনিস তারকা পেশাগত টেনিস জীবন থেকে এবছরই অবসর নেবেন বলে বুধবার ঘোষণা করেছেন। তাঁর কীর্তি আগামী কয়েক প্রজন্মের ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে। শুধু তাই নয়, সানিয়ার উত্থান ভারতীয় নারীর ক্ষমতায়ণের পথে মাইলফলক বলা চলে।

সানিয়ার জন্ম ১৯৮৬ সালে মুম্বাইয়ে। জন্মের পরই ছোট সানিয়াকে নিয়ে হায়দ্রাবাদে চলে আসেন তাঁর মা বাবা। বাবা পেশায় একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন। ছোট থেকেই টেনিসের প্রশিক্ষণ শুরু হয় সানিয়ার।একের পর এক ম্যাচ জিতে অল্প সময়েই বিশ্বের নজর আকর্ষণ করে এই মেয়ে।মাত্র ১১ বছর বয়সেই সানিয়া ঠিক করে ফেলেন পেশাদারভাবে টেনিসই খেলবেন ভবিষ্যতে। তবে একসময় ডাক্তার হবেন বলেও ভেবেছিলেন। কিন্তু ভাগ্য বদলাবেন কী করে? হয়ে উঠলেন ভারতীয় টেনিসের তারকা। ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির রয়েছে সানিয়ার ঝুলিতে। এক সময় ডাবলসের শীর্ষস্থানেও ছিলেন। সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন হায়দ্রাবাদের এই টেনিস রূপসী। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন তিনি।। ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে শেষ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সানিয়া। কেরিয়ারে ডাবলস এবং মিক্সড ডাবলস মিলিয়ে তিনটি করে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর। ।২০১১ সালে ডাবলসে ফরাসি ওপেন জেতেন সানিয়া। সব থেকে বেশি সাফল্য পেয়েছেন মারটিনা হিঙ্গিসের সাথে জুটি বেধে। ২০১৫ সালে টানা ৪৪ টি ম্যাচ জিতেছিলেন হিঙ্গিসের সঙ্গে।

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে বিদায়ের পরই অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন সানিয়া। তিনি জানিয়েছেন, ‘ আমার নিজের মনে হচ্ছে চোট সেরে উঠতে বেশি সময় নিচ্ছে। শরীরের অবনতি ঘটছে হয়তো বয়সের কারণেই এমনটা হচ্ছে। পাশাপাশি আমার তিন বছরের ছেলের জন্য অনেক রিস্ক হয়ে যাচ্ছে ।টেনিস কোর্টে এটাই আমার শেষ মরশুম’। গত দুই বছর সানিয়াকে নিয়মিত টেনিস কোর্টে দেখা যাচ্ছিল না। ২০১৮ সাল থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়েছিলেন তিনি। এরপর অতিমারীর কারণে কোর্টে ফেরার সম্ভাবনা আরওই ক্ষীণ হয়ে যায়। শেষ খেতাব জিতেছেন ২০২১ সালের অস্ত্রাভা ওপেনে। তাই সব ভেবেচিন্তেই ২০২২ এর শুরুতেই অবসরের কথা ঘোষণা করলেন সানিয়া।

সানিয়ার কেরিয়ার মানে শুধু অনুপ্রেরণার গল্প এমন কিন্তু নয়। পদে পদে বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। একটি তরজা থেকে বেরিয়েছেন তো অন্য তরজা অপেক্ষা করেছে বাড়ির দরজায়।

ছোট পোশাক নিয়ে টিপ্পনী

সানিয়া তাঁর কেরিয়ারের বড় সময় জুড়ে মুসলিম ধর্মীয় গোষ্ঠীর সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। ম্যাচের সময় ছোট টেনিস পোশাক পরার জন্য একজন গোঁড়া মুসলিম পণ্ডিত বলেছিলেন যে মহিলাদের টেনিস পোশাক ইসলামের সাথে মানানসই নয়। পরে,অবশ্য চাপের মুখে তিনি মন্তব্য প্রত্যাহার করে বলেন যে তারা কাউকে খেলতে বাধা দেয় না।

ভারতের জাতীয় পতাকাকে অপমান বিতর্ক

২০০৮ সালে তাঁর বিরুদ্ধে মধ্যপ্রদেশের ভোপালে একটি মামলা দায়ের করা হয়। মামলায় দাবি করা হয় তিনি যে ভাবে জাতীয় পতাকার দিকে পা দিয়ে বসে ছিলেন তাতে তিনি জাতীয় পতাকার অসম্মান করেছেন। জাতীয় সম্মান আইন ১৯৭১ এর ২ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রেশন কার্ডে সানিয়ার মুখ

অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রামে লক্ষ্মী নামক এক মহিলার রেশন কার্ডে সানিয়ার ছবি আসে। দেখা যায় , সানিয়ার মুখ বসানো সেই মহিলাকে ২ টাকা কেজি দরে রেশনে চাল দেওয়া হবে এবং মিলবে স্বাস্থ্য বিমার সুবিধা ও স্থায়ী বসবাসের জায়গা।

হুমকি ফোন

সানিয়ার জীবনের প্রেম ও পরবর্তীকালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিবাহের কারণে একাধিক বার সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। ২০০৮ সালে ২৮ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্র মহম্মদ আশরাফ গ্রেপ্তার হন সানিয়াকে ফোনে হুমকি দেবার জন্য।তাঁর দাবি, তিনি সানিয়াকে ভালবাসেন তাই শোহরাবের সাথে বাগদান বাতিল করতে হবে। পরে সেই পড়ুয়া গ্রেপ্তার হন পুলিশের হাতে। কিন্তু পরবর্তীকালে মহম্মদ শোহরাবের সাথে বাগদান বাতিল করেন সানিয়া এবং ২০১৩ সালে পাক ক্রিকেট তারকা শোয়েব মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পাকিস্তানের পুত্রবধু হিসেবে একাধিক সময়ে টিপ্পনী শুনতে হয়েছে তাঁকে। তবে লাজুক স্বভাবের এই টেনিসসুন্দরী সব আক্রমণেরই জবাব দিয়েছেন তাঁর নিজস্ব ভঙ্গিতে।

সানিয়া এবং টেনিস অ্যাসোসিয়েশন

সানিয়া অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাঁরা সানিয়াকে টোপ হিসেবে ব্যবহার করছেন লিয়েন্ডার পেজকে খুশি রাখার জন্য। ২০১২ সালে অলিম্পকের মিক্সড ডাবলসে পেজ সানিয়ার সাথে খেলতে চেয়েছিলন কিন্তু সানিয়ার তাতে মত ছিল না। তিনি মহেশ ভূপতির সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন। ২০১২ সালেই অলিম্পিকে পুরুষদের ডাবলসেও বোপান্না ও ভুপতিও পেজের সঙ্গে জুটি বাঁধতে অস্বীকার করেছিলেন।

তেলেঙ্গানা বিতর্ক

২০১৩ সালের ২৩ শে জুলাই তেলেঙ্গানার বিজেপি নেতা সানিয়ার তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন সানিয়া পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহিত স্ত্রী তাই তিনি কীভাবে ভারতের একটি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। পাশাপাশি তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

এবছর বাকি টেনিস টুর্নামেন্টে কেমন ফল করবে সানিয়া তাঁর উত্তর দেবে সময়। ভারত দ্বিতীয় কোনো সানিয়া পাবে কিনা তাও অজনা আমাদের। আমরা দর্শকেরা শুধু তাঁর সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে পারি ।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।