খেলাকে ভালবেসে নেশার অন্ধকার থেকে ফিরে এসেছেন ভারতের এই পাঁচ ক্রিকেটার

ক্রিকেটের প্রতি তাঁদের ভালবাসা এবং দেশের পোশাকে ক্রিকেট খেলার ইচ্ছা বহু খেলোয়াড়কে মদ্যপান বা সিগারেট ছাড়তে বাধ্য করেছে।

Piya Saha
৩ মিনিট
খেলাকে ভালবেসে নেশার অন্ধকার থেকে ফিরে এসেছেন ভারতের এই পাঁচ ক্রিকেটার

যে কোনও খেলার মতোই ক্রিকেটেও বরাবরই মারাত্মক শারীরিক শক্তির প্রয়োজন হয়। তাই খেলোয়াড় তথা ক্রিকেটারেরা বরাবরই শরীর সম্পর্কে খুব সচেতন হন। বর্তমানে ভারতীয় দলে যে ফিটনেসকে প্রাধান্য দেওয়া হয়, তাতে ক্রিকেটারদের শরীরের প্রতি যত্ন নেওয়া ছাড়া কোনও বিকল্পও নেই। মাঠে দলের জন্য একশো শতাংশ পারফর্ম করতে ফিট থাকা খুবই জরুরি, একথা বারবারই বিভিন্ন ক্রিকেটারের মুখে শোনা গেছে। দলে সুযোগ পেতেও শুধু খেলা নয়, ফিটনেস টেস্টেও পাশ করতে হবে ক্রিকেটারকে। ক্রিকেটের প্রতি তাঁদের ভালবাসা এবং দেশের পোশাকে ক্রিকেট খেলার ইচ্ছা বহু খেলোয়াড়কে মদ্যপান বা সিগারেট ছাড়তে বাধ্য করেছে। চলুন জেনে নেওয়া যাক কোন পাঁচ ভারতীয় ক্রিকেটার ক্রিকেটের কারণে নেশা ছেড়েছেন।

বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে অতীতে বিভিন্ন পার্টিতে বা ইভেন্টে ধূমপান করতে দেখা গেছে। তবে ২০১২ সালের আইপিএলের পর বদলে গেছে জীবন। এ-প্রসঙ্গে বিরাট নিজেই এক ইন্টারভিউতে জানিয়েছিলেন, "আমি একেবারেই নিয়ম মেনে খাবার খাওয়া বা অনুশীলন করতাম না। কিন্তু ২০১২ সালের আইপিএল সিজনে আমি এবং আমার দল কেউই ভালো পারফর্ম করতে পারিনি। হোটেলে ফিরে নিজেকে আয়নায় দেখে আমার মনে হয়, তুমি একজন আন্তর্জাতিক ক্রিকেটার। তুমি এমন হলে চলবে না। পরের দিন থেকেই জীবন ধারা একেবারে বদলে ফেলি। আমার কোনও চিট ডে নেই।" প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালের আগে আইপিএলের একাধিক সিজনের বিভিন্ন ইভেন্টে তাঁকে মদ্যপান করতেও দেখা গেছে। আজ তিনি কতখানি ফিট, তা সকলেই জানেন।

নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলেন, নেশা ছাড়বেন

কে এল রাহুল

তাঁর মদ্যপানের ছবি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন মহামারীর নাম হবে অবসাদ?

স্বাধীনতার পর এতগুলি বছর পেরিয়ে যাওয়ার পরেও মানসিক রোগের চিকিৎসা করালে তা যে আর পাঁচটা অসুখের মতোই নিরাময়যোগ্য এসম্পর্কে সরকার সচেতনতামূলক প্রচারাভিযান চালানোর মতো উদ্যোগও বাস্তবায়িত করেনি বলে অভিযোগ।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের বড় সম্পদ ও রান হিটার কে এল রাহুল। তবে কর্নাটকের এই ক্রিকেট তারকার নাম জড়িয়েছে একাধিক বিতর্কের সঙ্গে।২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রাহুল বিয়ারের বোতল হাতে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। রাহুলের সেই ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের তরফে দলের ম্যানেজারকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, দায়িত্বশীল আচরণ করা উচিত একজন ভারতীয় ক্রিকেটারের। বহু তরুণ ক্রিকেটার তাঁর মাঠের এবং বাইশ গজের বাইরের জীবনযাপন থেকে শিক্ষা নেন। তাই লোকেশ রাহুলের এই ছবি তাঁদের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে।

নেশার শিকার ছিলেন মাস্টার ব্লাস্টারও?

শচীন তেন্ডুলকর

অবাক লাগলেও সত্যি ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টারও রয়েছেন এই তালিকায়। কাছের বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে এক সময় তাঁকে মদ্যপান করতে দেখা গিয়েছিল। কেরিয়ারের একেবারে শুরুর দিকে একটি ছবিতে দেখা যায়, কাম্বলির সঙ্গে বিয়ার খাচ্ছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা শচীন তেন্ডুলকর খেলার চাপ থেকে খানিক মুক্তি পেতেই নাকি মদ্যপান করতেন বলেই জানা যায়। কিন্তু আজ সবই অতীত। ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা এবং সুস্থ জীবনযাপনের স্বার্থে সব নেশাই ত্যাগ করেছিলেন শচীন। তাই তো যুগ যুগ ধরে ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পেরেছেন তিনি। তাঁর রানের রেকর্ড আজও ভারত তথা বিশ্ব ক্রিকেট ইতিহাসে মাইলফলক।

যুবরাজ সিংহ

ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলার সময় যুবরাজকে সতীর্থ এবং পরিবার-পরিজনদের সঙ্গে প্রায়ই পার্টি করতে দেখা যেত। বলিউডের এক জমকালো পার্টিতে তাঁকে মদ্যপান করতে দেখা যায় এক অভিনেতার সঙ্গে।

পার্টিতে মদ্যপান, গঞ্জিকা সেবনের অভিযোগ, তাঁকে ঘিরে নানা বিতর্ক

তাছাড়া বিগ বসের সিজন ১০-এর প্রতিযোগী আকাঙ্ক্ষা তাঁর বিরুদ্ধে মারিজুয়ানা গ্রহণেরও অভিযোগ করেছিলেন। মাঠের বাইরে তাঁর আচরণের কারণে একাধিক বিতর্কেও নাম জড়িয়েছে যুবরাজের।

ইশান্ত শর্মা

ক্রিকেটকে ভালবেসে ছেড়েছেন মদ

ভারতীয় পেশার বোলার ইশান্ত শর্মাও ক্রিকেটকে ভালবেসে ত্যাগ করেছেন নেশা। ২০১৫ সালের অস্ট্রেলিয়া সফর চলাকালীন সিডনি ক্লাবের পার্টিতে তাঁকে মদ্যপান করতে দেখা যায়। তবে শুধু ইশান্ত নন, সতীর্থ সুরেশ রায়না এবং ভুবনেশ্বর কুমারকেও দেখা গিয়েছিল তাঁর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ইশান্তের মদ্যপানের ছবি ভাইরাল হয়ে যায়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।