প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?
Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?
দিল্লির মাত্রাতিরিক্ত দূষণের উপর সম্প্রতি একটি সেমিনার হয়ে গেল। সেখানে উপস্থিত সাধারণ মানুষের আন্তরিকতা দেখে সত্যিই ভালো লেগেছিল। অথচ আমাদের আশেপাশের ছবিটা ঠিক বিপরীত। বহু নাগরিককে দেখা যায়, যাঁরা সচেতনতার অভাবে পিকনিক করতে গিয়ে থার্মোকলের থালা, প্লাস্টিকের গ্লাস, পলিথিন ও জলের বোতল যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে ফেলে আসেন। অথচ এরাই আবার পরিবেশ সচেতনতার বক্তৃতা শুনে জোরালো হাততালি দেন। বক্তৃতামঞ্চের হাততালি থামতেই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নোংরা করে এক অদ্ভুত দ্বিচারিতা প্রদর্শন করেন।
আমাদের অনেকের মানসি...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






