বিশ্বকাপ জিতেও স্বস্তিতে নেই মেসিরা, ফিফার ভয়ংকর শাস্তির মুখে পড়তে চলেছে আর্জেন্টিনা?

Fifa charges against Argentina World Cup 2022 : সেখানেই বড় ভয় আর্জেন্টিনার। ভয়ংকর কোনও শাস্তি কি নেমে আসতে চলেছে তাদের ওপর?

inscript
২ মিনিট
বিশ্বকাপ জিতেও স্বস্তিতে নেই মেসিরা, ফিফার ভয়ংকর শাস্তির মুখে পড়তে চলেছে আর্জেন্টিনা?

১৮ ডিসেম্বরের পর একমাস পেরিয়ে গেল। খেলোয়াড়রাও ফিরে গিয়েছেন নিজেদের ক্লাবে। শুরু হয়েছে নতুন করে পথ চলা। তবুও স্বপ্নের সেই মুহূর্ত এখনও যেন আর্জেন্টিনা জুড়ে ছড়িয়ে আছে। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতা, মেসির হাত ধরে ফুটবলের শ্রেষ্ঠ খেতাব পাওয়া – এই মুহূর্তের জন্যই ফুটবল দেখা। বুয়েনস আইরেসে উৎসব থামছেই না। বিশ্বকাপের সেই সোনালি ট্রফি যেন লাতিন আমেরিকার দেশটির প্রতিটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে পড়েছে। কিন্তু বিশ্বকাপ জিতেও স্বস্তি নেই মেসি, দি মারিয়াদের। বিতর্ক পিছু ছাড়েনি এবারের বিশ্বকাপের। এবার স্বয়ং ফিফা উঠেপড়ে লাগল। আর সেখানেই বড় ভয় আর্জেন্টিনার। ভয়ংকর কোনও শাস্তি কি নেমে আসতে চলেছে তাদের ওপর?

ফুটবল বিশেষজ্ঞরা একবাক্যে বলছেন যে, ১৮ ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামের ম্যাচটিই বিশ্বকাপের শতাব্দীসেরা ফাইনাল। আক্রমণ, প্রতি আক্রমণে দর্শকদের নাভিশ্বাস চরমে উঠেছিল। ফ্রান্স এবং এমবাপের ঝড় সত্ত্বেও টাই ব্রেকারে কাজ হাসিল করেন মেসিরা। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। তারপরই উদযাপনে ফেটে পড়ে গোটা নীল-সাদা ব্রিগেডই। সেখানেই উঠে আসে বিতর্ক। এমন কিছু দৃশ্য সামনে আসে, যা ফিফা নিজেও পছন্দ করেনি।

কী ঘটেছে? বিশ্বকাপ জেতা অবশ্যই একটা স্বপ্নের মুহূর্ত। যে কোনও দলই উচ্ছ্বাসে, উন্মাদনায় ফেটে পড়বে। আর্জেন্টিনাও তার ব্যতিক্রম নয়। বহুবার স্বপ্নভঙ্গ, মেসির লড়াই সহ সমস্ত কিছু এসে মিশেছিল ১৮ ডিসেম্বরের রাতে। উচ্ছ্বাসটা তাই বাঁধভাঙা হয়ে গিয়েছিল। বিশ্বকাপ জয়ের প্রায় তিন ঘণ্টা পর গোটা দলটিই সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিল।

কাতার বিশ্বকাপের অফিসিয়াল ইন্টারভিউ এরিয়ায় তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির ভিড়। প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন মেসিদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। সেটাই বরাবরের প্রথা। কিন্তু গোটা দলটিই তখন সেলিব্রেশনে মেতে আছে। নাচে এবং গানে চলছে উদ্দাম উদযাপন। এমনই সেই উদযাপনের ঢেউ যে, অপেক্ষারত সাংবাদিকদের কোনও তোয়াক্কাই করলেন না আর্জেন্টিনার ফুটবলাররা। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি কেউ, কোনও সাড়াও দেননি তাঁরা। উপরন্তু, তাঁদের এমন উদযাপনের ধাক্কা পড়ল ইন্টারভিউয়ের কাঠের দেওয়ালের ওপরও। ক্ষতিগ্রস্ত হল সেই দেওয়াল।

এসবই নজরে পড়ে ফুটবল নিয়ামক সংস্থা ফিফার। তারপরই আসরে নামে তারা। ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে সরাসরি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। ফেয়ার প্লে-র নিয়মভঙ্গ এবং খেলোয়াড়দের এমন আচরণ একেবারেই ভালো চোখে দেখেনি ফিফা। তাই বিশ্বকাপ জেতার পর বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছে লা আলবিসেলেস্তেরা।

উল্লেখ্য, ফাইনালের পর গোল্ডেন গ্লাভস হাতে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্তিনেজের অঙ্গভঙ্গিও খুব একটা ভালো চোখে দেখেনি বিশ্ব। অনেকে সমালোচনাও করেছেন। তবে এমি মার্তিনেজের ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়নি ফিফা। রোষের মুখে গোটা আর্জেন্টিনা দলই পড়তে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।