ছ’মাসে পাঁচ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের পরিবারের প্রতিক্রিয়া কী?
Police Encounter: ছ’মাসে পাঁচটি এনকাউন্টারে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। বারুইপুর থেকে নানুর—প্রতিটি ঘটনায় মৃতদের পরিবারের প্রতিক্রিয়া ছিল আলাদা। কোথাও পুলিশের উপর আস্থা, কোথাও ছেলের অপরাধে ক্ষোভ, আবার কোথাও এনকাউন্টার নিয়েই উঠেছে প্রশ্ন। কী বলছেন মৃতদের পরিবারের সদস্যরা?
পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে একের পর এক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। বারুইপুর, গাইঘাটা, রায়গঞ্জ, সামশেরগঞ্জ থেকে নানুর—পাঁচটি ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা। কিন্তু এনকাউন্টারের পর মৃতদের পরিবারের প্রতিক্রিয়াও এক নয়। কেউ পুলিশের পাশে দাঁড়িয়েছেন, কেউ ছেলের অপরাধের কথা মেনে নিয়েছেন, আবার কেউ পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন।
১. বারুইপুর: পুলিশের উপরেই ভরসা নিহত নাবালিকার পরিবারের
২০২৬ সালের ৮ জুলাই বারুইপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় সে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
- আপনার জন্য আরও কিছু লেখা
Nanur Encounter: পশ্চিমবঙ্গে ছ’মাসে পাঁচটি এনকাউন্টারের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর সর্বশেষ ঘটনা বীরভূমের নানুরে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা হামলা চালিয়েছিলেন বা পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরপর এমন ঘটনায় পুলিশের ভূমিকা ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা নিয়ে কী প্রশ্ন উঠছে?
এই ঘটনায় নিহত ছাত্রীর বাবা পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, পুলিশের উপর এবং সরকারের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন এবং তদন্তে বাকি অভিযুক্তদেরও ধরা হবে বলে তিনি আশাবাদী। পরিবারের এক আত্মীয়ও ন্যায়বিচারের আশ্বাস পাওয়ার কথা জানান।
২. গাইঘাটা: দাদার এমন কাজ বিশ্বাস করতে পারেনি ভাই
২০২৬ সালের ২৭ অক্টোবর গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারে মৃত্যু হয়। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের পর সে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়।
- আপনার জন্য আরও কিছু লেখা
Raiganj Encounter: রায়গঞ্জে ১২ বছরের নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হল পুলিশের গুলিতে। এর আগে বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জেও একই ধরনের এনকাউন্টারের ঘটনা ঘটেছে। চারটি পৃথক ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে চার অভিযুক্তের। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে। কেন বারবার তৈরি হচ্ছে এনকাউন্টারের পরিস্থিতি?
প্রহ্লাদের ভাই সংবাদমাধ্যমকে জানান, ঘটনার রাতে দাদা বাড়িতে শুয়েছিলেন। পরদিন পুলিশ এসে তাকে নিয়ে যায়। তার কথায়, দাদা এমন কাজ করতে পারে, তা সে ভাবতেও পারেনি। পরিবারের অন্য সদস্যদেরও বিষয়টি জানানো হয়নি বলে অভিযোগ করেন সে। পরে পুলিশের ফোনে তারা এনকাউন্টারের খবর পায়।
৩. সামশেরগঞ্জ: ‘ফাঁসি হতে পারত, পুলিশ কেন মারল?’
২০২৬ সালের ২৮ অক্টোবর সামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলায় অভিযুক্ত সামাউল শেখের এনকাউন্টারে মৃত্যু হয়। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় সামাউল এক পুলিশকর্তার পিস্তল ছিনিয়ে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ।
- আপনার জন্য আরও কিছু লেখা
Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।
কিন্তু এই এনকাউন্টার মেনে নিতে পারেনি সামাউলের পরিবার। তার স্ত্রী রাজেদার প্রশ্ন, খুনের অভিযোগ থাকলে আদালতে বিচার হত, ফাঁসি বা জেলও হতে পারত। তাহলে পুলিশ কেন তাকে গুলি করে মারল? পরিবারের দাবি, তদন্তের নামে সামাউলকে নিয়ে গিয়ে গুলি করা হয়েছে। এক আত্মীয়েরও প্রশ্ন, পালানোর চেষ্টা করলে পায়ে গুলি করা যেত, কানের পাশে গুলি লাগল কেন?
স্ত্রী আরও জানান, ঘটনার আগের দিন জেলে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সামাউল নাকি তাঁকে জানিয়েছিলেন, সে নির্দোষ এবং জামিন পেতে পারে।
৪. রায়গঞ্জ: ছেলের দেহ নিতে চাননি মা, বললেন ‘পাপী ছেলে চলে গিয়েছে’
- আপনার জন্য আরও কিছু লেখা
Double encounter: একই দিনে গাইঘাটা ও সামশেরগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু হলো দুই অভিযুক্তের। উত্তরপ্রদেশের ‘জিরো টলারেন্স’ নীতি কি এবার বাংলায়? অপরাধ দমনের নামে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু কি আইনের শাসন ও সাংবিধানিক অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে?
২০২৬ সালের ৯ নভেম্বর রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের এনকাউন্টারে মৃত্যু হয়। পুলিশের দাবি, অভিযানের সময় পালানোর চেষ্টা করে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।
ছেলের মৃত্যুর খবর পেয়ে থানায় যান তার মা। কিন্তু ছেলের দেহ শেষবারের মতো দেখতেও চাননি তিনি। মায়ের কথায়, ছেলে ভাল ছিল না। এমনকী তিনি বলেন, ‘পাপী ছেলে চলে গিয়েছে, ভাল হয়েছে।’ অসুস্থ মা-বাবার খোঁজও ছেলে রাখত না বলে জানান তিনি।
৫. নানুর: ‘জেলে রেখে দিতে পারত, মৃত্যু চাইনি’
২০২৬ সালের ১৫ নভেম্বর নানুরে পুলিশের গুলিতে মৃত্যু হয় রতন শেখের। এক পুলিশ কনস্টেবলকে গুলি করে পালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশের দাবি, লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে ইটভাটায় যাওয়া হয়েছিল। সেখানে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।
রতনের দাদা সালাম শেখ ও বৌদি চম্পা বিবি জানিয়েছেন, তার মৃত্যু তাঁরা চাননি। বৌদির কথায়, পুলিশ চাইলে রতনকে ধরে জেলে রেখে দিতে পারত। এমনকী তার হাত-পা ভেঙে দিলেও আপত্তি ছিল না, কিন্তু জীবনটা চলে যাওয়া তাঁরা চাননি। পরিবারের ইচ্ছা ছিল, রতন যেন আর জেল থেকে ছাড়া না পান। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে সংসার ছেড়ে চলে যাওয়ার পর থেকেই রতনের আচরণ বদলে গিয়েছিল বলেও দাবি করেছেন বৌদি।








