ম্যান ও' ওয়ার থেকে মেসির আর্জেন্টিনা: 'আপসেট' যেভাবে বদলে দিল খেলাধুলার ইতিহাস
Football Upset: ধরুন, মাঠে নেমেছে ফুটবল-সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট মহাশক্তি ব্রাজিল আর উল্টোদিকে প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা ছোট্ট কোনো দ্বীপরাষ্ট্রের একাদশ। ম্যাচের আগে থেকেই যদি আমরা নিশ্চিত থাকি যে পরাশক্তি অবধারিতভাবে আট-দশ গোল দেবে, তবে নব্বই মিনিট টিভির সামনে বসে থাকার কোনো অর্থই হয় না। ঠিক সেই একঘেয়েমি কাটিয়ে ক্রীড়াজগতে প্রাণের সঞ্চার করতে এবং তাবৎ পণ্ডিতদের সুনিশ্চিত পরিসংখ্যানের মুখে ছাই দিয়ে মাঝে মাঝেই এমন কিছু ঘটনা ঘটে, যা আমাদের চমকে দেয়। ক্রীড়া সাংবাদিকতার পরিভাষায় একেই বলা হয় ‘আপসেট’।
খেলাধুলার জগৎ, বিশেষ করে ফুটবলের সবুজ গালিচা হলো মানবজীবনের সবচেয়ে সুন্দর, রোমাঞ্চকর এবং অনিশ্চিত এক নাট্যমঞ্চ। বাস্তব জীবনে আমরা সকলেই নিরবচ্ছিন্ন নিরাপত্তা চাই। মাস শেষে নির্দিষ্ট বেতনের নিশ্চয়তা, কিংবা ট্রেনের সিট কনফার্ম হওয়া— এমনটাই আমরা প্রার্থনা করি। কিন্তু খেলার মাঠে একচেটিয়া আধিপত্য ও চূড়ান্ত নিশ্চয়তা আমাদের বড্ড একঘেয়ে লাগে। বিখ্যাত লাতিন আমেরিকান সাহিত্যিক ও ফুটবল-দার্শনিক এদুয়ার্দো গ্যালিয়ানো তাঁর ‘সকার ইন সান অ্যান্ড শ্যাডো’ গ্রন্থে তাই লিখেছিলেন, “ফুটবল হলো এমন এক ঈশ্বর, যাকে স...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






