বিড়ালের 'অভিশাপেই' কি বিশ্বকাপে বিদায় ব্রাজিলের? সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে জল্পনা

FIFA World Cup 2022 : সংবাদমাধ্যমে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে এই বিড়াল-ব্রাজিল ট্রেন্ড।

Sourish Das
৪ মিনিট
বিড়ালের 'অভিশাপেই' কি বিশ্বকাপে বিদায় ব্রাজিলের? সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে জল্পনা

বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ব্রাজিল। সন হিউং মিনের দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সাম্বা ম্যাজিক দেখানো সেলেকাওরা শেষমেশ ক্রোটদের কাছে হেরে মুখ থুবড়ে পড়েছে এবারের বিশ্বকাপে। টাই ব্রেকারে হেরে কান্নায় ভেঙে পড়েছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, অ্যালিসন বেকাররা। ব্রাজিল কোচের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অতিরিক্ত সময়ে এক গোলে এগিয়ে যাওয়ার পরেও কেন ডিফেন্সে নজর না দিয়ে বারবার অ্যাটাক করতে শুরু করল ব্রাজিল, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রদ্রিগের বদলে কেন নেইমার প্রথম পেনাল্টি নিতে এলেন না, সেই নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

তবে তার মধ্যেই একটি মজাদার বিষয় নিয়ে এবারে মাতোয়ারা হয়েছে নেটপাড়া। একটি বিড়ালের অভিশাপের কারণেই নাকি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল ব্রাজিলকে! ব্রাজিলের হারের কারণ খুঁজতে খুঁজতেই উঠে এসেছে এই বিড়ালের অভিশাপ তত্ত্ব। বিভিন্ন ইউরোপীয় এবং আমেরিকার মিডিয়াতে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে এই বিড়াল-ব্রাজিল ট্রেন্ড।

মূল ঘটনাটির সূত্রপাত কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগের দিন নিয়মমাফিক সাংবাদিক সম্মেলন হয়। সেই সময়ে ব্রাজিলের অন্যতম ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় আচমকা দেখা যায় একটি বিড়াল সাংবাদিক সম্মেলনে গুটি গুটি পায়ে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, ভিনিসিয়াসের সামনে থাকা টেবিলে উঠে বহাল তবিয়তে বসে পড়ে সেই বিড়াল। আর সেখানেই বিড়ালটির সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বৃহস্পতিবার তিতের ক্লোস ডোর প্র্যাকটিসের পর ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে কথা বলবেন ভিনিসিয়াস জুনিয়র। সেইমতো নির্দিষ্ট সময়ে সংবাদ সম্মেলন করতে আসলেন ভিনিসিয়াস। সংবাদ সম্মেলন শুরুর পর হঠাৎ এই বিড়ালটি লাফ দিয়ে তার সামনে রাখা টেবিলের উপর বসে পড়ে। এমনিতেই কাতারের রাজধানী দোহায় প্রায় সব দেশের প্র্যাকটিসের সময়ই গ্যালারিতে বিড়াল ঘুরতে দেখা যায়। আসলে কাতার দেশে বিড়ালকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। বিড়ালকে কষ্ট দিলে তার অভিশাপ লাগে বলেও মনে করা হয়।

এই পরিস্থিতিতে ভিনি জুনিয়র সংবাদ সম্মেলনে করবেন কি! বিড়ালটি যে একদম মুখের সামনে টেবিলের উপর এসে বসে পড়েছে। মনে হয় সেও যেন অংশ নিয়েছে ওই সম্মেলনে। শেষ পর্যন্ত ব্রাজিলের মিডিয়া দলের একজন কর্মকর্তা সেখানে আসেন। তারপর বিড়ালটির ঘাড় ধরে তাকে টেবিলের সামনে ছুঁড়ে মারেন। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক। ESPN সেই ছবি এবং ভিডিও প্রকাশ করে টুইটারে। আর এতেই শুরু হয় বিপত্তি। সংবাদ সম্মেলনের সেই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, বিড়ালটিকে সঠিকভাবে নামানো হয়নি এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে।

সেই ভিডিওটি দেখে ম্যাচের আগেই কাতারে অনেকে বলাবলি শুরু করেন, 'বিড়ালের অভিশাপ নিয়ে শুক্রবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ব্রাজিল। বিড়ালের অভিশাপ লাগলে ব্রাজিল কখনোই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততে পারবে না। এই অভিশাপ ভয়ংকর এক পরিণতি বয়ে নিয়ে আসতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের জন্য।'

Brazil isn’t winning the damn World Cup

— frqazhahßn (@FariqBAzaha)

আর বাস্তবেও ঘটলো ঠিক তাই। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে ব্রাজিল বিদায় নেবার পরেই আবারো আলোচনার মধ্যে চলে এসেছে ওই বিড়াল। বলা হচ্ছে তবে কি সেই বিড়ালের অভিশাপের কারণ এই হারতে হল ব্রাজিলকে? এই প্রসঙ্গে বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বেইন স্পোর্টস সেই বিড়ালের ছবি টুইটারে প্রকাশ করে লেখে, 'সেই মুহূর্ত, যেটা ব্রাজিলের সব কিছু পরিবর্তন করে দিয়েছে।'

কেউ কেউ আবার টুইটারে লিখছেন, 'বিড়ালের সাথে কখনো খারাপ আচরণ করোনা।' একজন লিখেছেন, 'প্রেস কনফারেন্সে ব্রাজিল মিডিয়া অফিসিয়াল যেভাবে বিড়ালের সঙ্গে আচরণ করেছে, এ কারণে তারা জয় পেতে পারেনা।' এই ঘটনার পরেই পশুপ্রেমীরাও ব্রাজিলের মিডিয়া ম্যানেজারের এই আচরণকে অমানবিক উল্লেখ করে পোস্ট করতে শুরু করেছেন। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায়, ব্রাজিলের পতনের সঙ্গে ওই বিড়ালটিকে ফেলে দেওয়ার ঘটনা সরাসরি তুলনা করেছেন। তাঁদের বক্তব্য, 'ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিল যে হেরেছে, তার প্রধান কারণ ওই বিড়ালটির অভিশাপ।'

গতকালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একাধিক সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে হেরে যায় ব্রাজিল। ক্রোয়েশিয়া থেকে অনেক শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেও ম্যাচ পৌঁছায় পেনাল্টি শুটআউট পর্যন্ত। ডিফেন্সের ভুলে ১১৭ মিনিটের মাথায় নেইমারের সেই দুরন্ত গোলকে ব্যর্থ করে মদ্রিচরা। তারপর মাঠে চলে লিভাকোভিচ ম্যাজিক। টাইব্রেকারে ব্রাজিলের প্রথম রদ্রিগর শট বাঁচিয়ে দেন তিনি। এরপর মার্কুইনোসের শর্ট পোস্টে লেগে ফিরে যায়। হার মানতে বাধ্য হয় ব্রাজিল।

নেইমারদের এরকম হারের পরেই আবারো চলে আসে বিড়ালকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার সেই বিষয়টি। ইতিমধ্যেই, এই নিয়ে ব্রাজিলকে ধুয়ে দিয়েছেন অ্যানিমাল রাইটস অ্যাডভোকেসি গ্রুপ পেটার সদস্যরা। বিড়ালের অভিশাপ তত্ত্ব নিয়ে খুব একটা কিছু না বললেও, বিড়ালের সঙ্গে ব্রাজিলের মিডিয়া ম্যানেজারের এই আচরণ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পেটা। ৭ ডিসেম্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিলের ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বিভিন্ন বিতর্কের সম্মুখীন। আর তার মাঝেই সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে ব্রাজিল-বিড়াল তত্ত্ব নিয়ে আলোচনা সমালোচনার ঝড়।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।