ইনস্ক্রিপ্ট বিশ্বকল্পকাপ! কীভাবে বানাবেন আপনার 'ড্রিম ১১'? শর্তাবলী জানুন

Inscript Dream 11: আপনি কি ফুটবল বোদ্ধা? মনে মনে মাঠ সাজান প্রিয় খেলোয়াড়দের নিয়ে? সেই কল্পনাই লিখে জানান আমাদের। কেমন হবে আপনার ড্রিম ১১?

inscript
৩ মিনিট
ইনস্ক্রিপ্ট বিশ্বকল্পকাপ! কীভাবে বানাবেন আপনার 'ড্রিম ১১'? শর্তাবলী জানুন

কে বলেছে বিশ্বকাপ শুধুই ফুটবল খেলা! বিশ্বকাপ এক ধুমজ্বরের নাম, বিশ্বকাপ হাসতে হাসতে কেঁদে ফেলার নাম, বিশ্বকাপ খাদের ধারে দাঁড়িয়েও জীবনে ফিরে আসার নাম। বিশ্বকাপ জেতা হারার ঊর্ধ্বে এক আবেগের নাম। ফুটবলই যে আবেগের একমাত্র ঈশ্বর, একমাত্র আশ্রয়। চরম মোহনবাগান ফ্যানও আর্জেন্টিনার আবেগে জড়িয়ে ধরতে পারেন ইস্টবেঙ্গল ভক্তকে! চোট পাওয়া ইস্টবেঙ্গল হয়ে যেতে পারেন সেনেগালের একনিষ্ঠ বন্ধু। বিশ্বকাপ সীমান্ত ছাড়িয়ে মিলিয়ে দেয় লড়াইকে। আর তাই, এই আবেগকে স্যালুট জানিয়েই এবার ইনস্ক্রিপ্টের 'বিশ্বকল্পকাপ'। আপনি কি ফুটবল বোদ্ধা? মনে মনে মাঠ সাজান প্রিয় খেলোয়াড়দের নিয়ে? সেই কল্পনাই লিখে জানান আমাদের। কেমন হবে আপনার ড্রিম ১১? আদৌ সেই দলে ঠাঁই পাবেন মেসি? ক্রিশ্চিয়ানোকে খেলাবেন কোন পজিশনে? সোনি নর্ডি কি আপনার বিশ্বমানের দলে জায়গা পাবেন? গোল আটকাবেন কে, আক্রমণে রাখবেন কাদের? আবেগ আর যুক্তি মিশে যাক আপনার লেখায়।

ফেসবুকের কমেন্টে খুচরো মতামত নয়, গুছিয়ে লিখে জমা দিন, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইনস্ক্রিপ্টের ‘বিশ্বকল্পকাপ’। লেখা জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর। সেরা ৩ টি দলের ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর।

কীভাবে লেখা জমা দেবেন?

১। আপনাকে যদি নিজের ফুটবল দল গড়তে হত, কোন কোন খেলোয়াড়দের বেছে নিতেন আপনি? দলে কে হতেন অধিনায়ক, কেই বা সামলাতেন গোলরক্ষণ, আক্রমণে কে? কোন পজিশনে কাদের খেলাতেন যুক্তি দিয়ে সাজান, লিখে ফেলুন।

২। গুগল প্লে-স্টোরে যান। ইনস্ক্রিপ্ট অ্যাপ ডাউনলোড করুন অথবা https://inscript.me/ ওয়েবসাইটে যান।

৩। এবার অ্যাপে বা ওয়েবসাইটে +Write অপশনে ক্লিক করলেই মিলবে সাইন ইন করার বিশদ। নিজের ফোন নম্বর/ মেল আইডি আর নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিতে হবে।

৪। ওটিপি আসবে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে/ইমেলে। ওটিপি সঠিকভাবে দিলেই আপনার অ্যাকাউন্ট তৈরি!

৫। এবার ওই মোবাইল নম্বর/মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলুন আপনার অ্যাকাউন্টে।

৬। নিজের নাম লিখে ফেললেই তৈরি প্রোফাইল। এবার লেখার পালা।

৭। লেখার ড্যাশবোর্ড খুললে, হেডলাইনে লিখুন ‘বিশ্বকল্পকাপ ড্রিম ১১’। তার নিচে 'Start Writing Here'- লেখা অংশ আপনার বাকি লেখাটি জমা দিন। কমপক্ষে ৪০০ শব্দে আপনার নিজস্ব ফুটবল দলের কথা লিখে ফেলুন।

৮। লেখা, ছবি, ট্যাগ (World Cup 2022, Dream 11) ও ক্যাটেগরি (Sports and Recreation) দিয়ে সাবমিট করলেই আপনার মতামত জমা পড়বে সংশ্লিষ্ট বিভাগে।

নিজের সেরা দল গড়ার শর্তাবলী

১। লেখা হতে হবে কমপক্ষে ৪০০ শব্দের।

২। কেন এই খেলোয়াড়দের বাছলেন, কেন কোন পজিশনে খেলাবেন, আবেগের পাশাপাশি থাকতে হবে যুক্তি।

৩। লেখার মধ্যে প্রত্যেক খেলোয়াড়ের ছবি দতে পারেন, তাঁদের রেকর্ড, ইনফোগ্রাফও জুড়ে দিতে পারেন।

৪। লেখা জমা দিতে হবে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে।

৫। জমা পড়া লেখার মধ্যে থেকে সেরা ৩ টি লেখা পাবে সেরার সম্মান।

৬। সেরা দল আর সেরা যুক্তি বাছাই করবেন পাঠকরাই। অর্থাৎ যে লেখা যত বেশি ‘ভিউজ’ পাবে সেই লেখা ৩ টিই জয়ী হবে।

৭। কোন লেখা কতজন পাঠক পড়েছেন তা দেখা যাবে আপনার প্রকাশিত লেখার লিঙ্কটি খুললেই।

৮। আমাজনের বিশেষ গিফট ভাউচার অপেক্ষা করে রয়েছে সেরা তিনটি লেখার জন্য।

৯। সেরা লেখার ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর।

বিশ্বকাপের জ্বরে মাততে স্বাগত! নিজের দল গড়ার স্বপ্ন, আবেগ মাখামাখি হয়ে যাক এই ফুটবলের ময়দানে! যুক্তির জয় হোক। ইনক্রিপ্টে মতামতের এই মঞ্চ সমৃদ্ধ হোক আপনাদের লেখার মাধ্যমে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।