মেসি-রোনাল্ডো নন, ফুটবল ইতিহাসের সবচেয়ে সাহসী খেলোয়াড় ছিলেন এই ডাক্তার
তিনি ছিলেন একাধারে একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জন। ভাবলে অবাক হতে হয়, যে মানুষটি রবিবার বিকেলে ব্রাজিলের জাতীয় দলের হয়ে মারাকানা স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের সামনে অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলছেন, তিনিই আবার সোমবার সকালে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে গরিব শিশুদের চিকিৎসা করছেন।
ফুটবলকে বলা হয় 'দ্য বিউটিফুল গেম' বা সুন্দর খেলা। এই খেলার মাঠে যুগে যুগে জন্ম নিয়েছেন অনেক জাদুকরী ফুটবলার। পেলে, মারাদোনা, ক্রুইফ, জিদান, মেসি বা রোনাল্ডোর মতো তারকারা পায়ের জাদুতে বিশ্বকে মোহিত করেছেন। তাঁরা ট্রফি জিতেছেন এবং কোটি কোটি ডলারের বিজ্ঞাপনী চুক্তিতে নিজেদের যুক্ত করেছেন। কিন্তু ফুটবল ইতিহাসের এই জাঁকজমকপূর্ণ দুনিয়ায় এমন একজন মানুষ ছিলেন, যিনি নিজের বুটজোড়াকে বানিয়েছিলেন শোষণের বিরুদ্ধে লড়াইয়ের এক অব্যর্থ রাইফেল। ফুটবল মাঠের ৯০ মিনিটকে তিনি রূপান্তর করেছিলেন স্বৈরাচার বিরোধী মুক্ত...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






