প্যালেস্টাইনের স্বীকৃতি ও ট্রাম্পের শান্তি পরিকল্পনা: আদতে রাজনৈতিক প্রহসন?

Palestine Recognition and Trump’s Peace Plan: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন— সবাই জানে যে ইজরায়েলি দখল আন্তর্জাতিক আইন বিরোধী। কিন্তু তাদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থের কারণে তারা মুখ খোলে না।

Tanvia Barua
৩ মিনিট
প্যালেস্টাইনের স্বীকৃতি ও ট্রাম্পের শান্তি পরিকল্পনা: আদতে রাজনৈতিক প্রহসন?

প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া বা ট্রাম্পের তথাকথিত 'শান্তি পরিকল্পনা'— দু’টিই আসলে এক ধরনের রাজনৈতিক প্রহসন। এই মতই প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। আন্তর্জাতিক কূটনীতিতে প্যালেস্টাইন ইস্যু যত পুরনো, ততই জটিল। কিন্তু বিগত কয়েক দশকে যেভাবে পশ্চিমা দেশগুলো এই প্রশ্নে দ্বৈত নীতি গ্রহণ করেছে, তাতে স্বাধীন প্যালেস্টাইন যেন আজ শুধুই দূরের স্বপ্ন।

১৯৮৮ সালে প্যালেস্টাইন রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা হলেও, বাস্তবে সেই রাষ্ট্র আজও কাগজেই বন্দি। পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম— এই তিনটি অঞ্চল নিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও, ইজরায়েলি দখল ও পশ্চিমা নীরবতা মিলে সেটি কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বের একাধিক দেশ, বিশেষত ইউরোপের কয়েকটি দেশ, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ঠিকই, কিন্তু সেটি কূটনৈতিক প্রদর্শনীর বেশি কিছু নয়। প্রকৃত অর্থে কোনো বাস্তব পরিবর্তন ঘটেনি। ইজরায়েলি সেনা আগ্রাসন যেমন ছিল, তেমনই আছে।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তথাকথিত 'Deal of the Century' অর্থাৎ শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনা। কিন্তু বিশ্লেষকরা বলেন, এটি আসলে ছিল ইজরায়েলকেই আরও শক্তিশালী করার এক কৌশল। এই পরিকল্পনায় প্যালেস্টাইনিদের জন্য ছিল না কোনো স্বাধীন রাষ্ট্রের নিশ্চয়তা, বরং ছিল ইজরায়েলি দখলের বৈধতা। পূর্ব জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজোলিউশনের সরাসরি লঙ্ঘন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্পের চাপ, হামাসের শর্ত : গাজায় শান্তি ফিরবে?

Trump Peace Plan & Hamas Response: হামাস জানিয়েছে, তারা গাজায় আটক সব ইজরায়েলি বন্দিকে, জীবিত ও মৃত উভয়কেই, মুক্তি দিতে প্রস্তুত। তবে, হামাস ট্রাম্পের পরিকল্পনার অন্যান্য দিক নিয়ে আরও আলোচনা চায়।

প্যালেস্টাইন ইস্যুতে বিশ্বের শক্তিধর দেশগুলির নীরবতা আজ এক ধরনের অপরাধে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন— সবাই জানে যে ইজরায়েলি দখল আন্তর্জাতিক আইন বিরোধী। কিন্তু তাদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থের কারণে তারা মুখ খোলে না। জাতিসংঘের প্রস্তাবও কাগজে রয়ে গেছে। ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়া বা বসতি স্থাপন বন্ধ করার মতো পদক্ষেপগুলি আজও বাস্তবায়িত হয়নি।

ব্রিটেনের কথা বলা যাক। ব্রিটেন যেমন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, অন্যদিকে আবার ইজরায়েলকে অস্ত্র রফতানি করছে— এই দ্বিমুখী নীতি বিষয়ে তীব্র সমালোচনা হয়েছে। অক্সফ্যাম ও ক্যাম্পেন এগেনস্ট আর্মস ট্রেড (Campaign Against Arms Trade)-এর মতো সংস্থা বলেছে, এই নীতি 'অনৈতিক' এবং 'ভণ্ডামি'। চলতি বছর অগাস্ট মাসে ব্রিটেন থেকে ইজরায়েলে প্রায় এক লক্ষ দশ হাজার গুলি, ট্যাংকের যন্ত্রাংশ, শটগান-রাইফেল, ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-সহ বড় পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে। ব্রিটেন সরকারের দাবি— কিছু অস্ত্র রফতানির লাইসেন্স বাতিল করা হয়েছে যেন মানবাধিকার লঙ্ঘন না হয়। তবে তথ্য অনুযায়ী, শতাধিক লাইসেন্স এখনও রয়েছে, এবং অস্ত্র রফতানি বন্ধের কোনো বড় পদক্ষেপও দেখা যাচ্ছে না।

গাজায় মানবিক সাহায্যের নামে মৃত্যুর মিছিল নতুন নয়। খাবার, জল আর ওষুধের আশায় হাজার হাজার মানুষ ত্রাণ কেন্দ্রের সামনে ভিড় করছেন। কিন্তু সেই কেন্দ্রগুলিতেই গুলি করা হচ্ছে, বোমা ছোড়া হচ্ছে, এতেই অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থে পরিচালিত সংস্থা (Gaza Humanitarian Foundation) গাজায় সাহায্য বিতরণের কাজ করছে, কিন্তু বাস্তবে সেই ত্রাণই পরিণত হয়েছে ভয়াবহতার উৎসে। যুক্তরাষ্ট্র একদিকে ইজরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে, অন্যদিকে ত্রাণের নামে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে চাইছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৬৭ থেকে ২০২৫! যেভাবে গাজায় বারবার নিশানা করা হচ্ছে সাংবাদিকদের

Israel’s killing of journalists: ইজরায়েল ১৯৬৭ সালে দখলদারিত্বের প্রথম দিন থেকেই, মিডিয়া রিপোর্টিংয়ের উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছে। পরে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে সেন্সরশিপ আনা হয়।

শুধু তাই নয়, গাজায় ইজরায়েলের সামরিক দখল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট, অ্যালফাবেট (গুগলের মূল সংস্থা) ও অ্যামাজন ইজরায়েলকে তাদের ক্লাউড ও এআই-সুবিধা দিয়ে সহায়তা করছে। এসব প্রযুক্তি ব্যবহার হচ্ছে গাজার নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, রাখা ও নজরদারিতে। এছাড়া বড় বিনিয়োগকারীরা এসব সংস্থায় ব্যাপক অর্থ লগ্নি করছে যা অবৈধ দখল ও মানবাধিকার লঙ্ঘনকে মদত দিচ্ছে বলে অভিযোগ। প্রতিবেদনে এসব কোম্পানিকে ইজরায়েলের অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতা বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে।

এখন প্যালেস্টাইনিদের জীবনে শান্তি মানে কেবলই কল্পনা। পশ্চিম তীরে প্রতিদিন বাড়ছে ইজরায়েলি চেকপয়েন্ট, বসতি ও দেওয়াল। গাজায় খাবার, জল, ওষুধ— সব কিছুরই সংকট। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলি বারবার বলেছে— এই অবরোধ একপ্রকার সমষ্টিগত শাস্তি। কিন্তু তবুও বিশ্ব নীরব। কারণ, ইজরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষার মূল ভিত্তি।

বিশেষজ্ঞরা বলেন, যতদিন পর্যন্ত আন্তর্জাতিক সমাজ ইজরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেবে না, ততদিন কোনো শান্তি সম্ভব নয়। শুধু মুখে সমাধান বললেই হবে না— প্রয়োজন নৈতিক অবস্থান। ইউরোপীয় দেশগুলির প্যালেস্টাইন স্বীকৃতি যদি সত্যিই অর্থবহ হত, তবে তারা ইজরায়েলি পণ্য বয়কট করত, বসতি স্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করত। কিন্তু তা তারা করেনি। তাই এই স্বীকৃতি আজ এক প্রহসনে পরিণত হয়েছে।

প্যালেস্টাইন আজও এক অসম যুদ্ধের ময়দানে। তাদের স্বপ্ন— স্বাধীন রাষ্ট্র, মুক্ত ভূমি, শান্তিপূর্ণ জীবন সবই যেন আন্তর্জাতিক কূটনীতির লাল ফিতেতে জড়িয়ে আছে। ট্রাম্পের 'শান্তি পরিকল্পনা' কিংবা ব্রিটেনেরর 'স্বীকৃতি দেওয়া'—দু’-টোই আসলে বিশ্বের নৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। যতদিন এই দ্বিচারিতা চলবে, ততদিন প্যালেস্টাইনিদের স্বাধীনতার গল্প রয়ে যাবে শুধু ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায় হিসেবে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।