১৯৬৭ থেকে ২০২৫! যেভাবে গাজায় বারবার নিশানা করা হচ্ছে সাংবাদিকদের

Israel’s killing of journalists: ইজরায়েল ১৯৬৭ সালে দখলদারিত্বের প্রথম দিন থেকেই, মিডিয়া রিপোর্টিংয়ের উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছে। পরে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে সেন্সরশিপ আনা হয়।

Tanvia Barua
৩ মিনিট
১৯৬৭ থেকে ২০২৫! যেভাবে গাজায় বারবার নিশানা করা হচ্ছে সাংবাদিকদের

২৫ অগাস্ট ইজরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ টার্গেট করে পর পর দু-বার হামলা চালায়। হামলায় প্রাণ হারান মহিলা চিত্র সাংবাদিক মরিয়ম আবু দাক্কা। তিনি ইন্ডিপেন্ডেন্ট আরবিয়া এবং অ্যাসোসিয়েট প্রেস-এর সঙ্গে কাজ করতেন। মরিয়াম আবু দাক্কা ২০২০ সালের শুরুতে ইন্ডিপেন্ডেন্ট আরবিয়া-তে ফটো সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন। ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের ভয়াবহতা প্রতি দিন বিশ্বের সামনে তুলে ধরেতেন তিনি। বোমা হামলা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, ক্ষুধার্তদের দৃশ্য কোনোটাই বাদ যায়নি তাঁর কভারেজে।

মাত্র ১১ বছরের ছেলে গাইথকে রেখেই গাজায় চিত্র সাংবাদিকতার কাজ চালিয়ে যাচ্ছিলেন মরিয়ম আবু দাক্কা। যুদ্ধের ভয়াবহতা বোঝাতে সোশাল মিডিয়ায় করা শেষ পোস্টে লিখেছিলেন, “প্রতিটি বাড়িতে একটি গল্প, প্রতিটি বাড়িতে একজন বন্দি, প্রতিটি বাড়িতে দুর্দশা— এখানে কোন জায়গাই নিরাপদ নয়।”

২৫ অগাস্ট ইজরায়েল বাহিনী প্রথমে টার্গেট করে নাসের হাসপাতালের জরুরি বিভাগে। উদ্ধারকারী দল আহতদের সরিয়ে নিতে, মৃতদের উদ্ধার করতে এবং সাংবাদিকরা খবর সংগ্রহ করতে এলে ১৫ মিনিটের মধ্যে দ্বিতীয় হামলাটি করা হয়। হামলায় ২০ জনেরও বেশি প্রাণ হারান। তার মধ্যে পাঁচ জনই সাংবাদিক। তাঁদের নাম- মরিয়ম আবু দাক্কা, আল জাজিরা-র মোহাম্মাদ সালাম, রয়টার্স-এর হুসাম আল-মাসরী, মিডেল ইস্ট আই-এর মোয়াজ আবু তাহা এবং আহমদ আবু আজিজ। রয়টার্স জানিয়েছে, আল-মাসরি হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন। সেই সময়ই হামলা হয়। মুহূর্তেই হঠাৎ লাইভ বন্ধ হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করে। আল জাজিরার তথ্য অনুযায়ী, এই দিন ইজরায়েলি হামলায় গাজা জুড়ে মোট ৬১ জন নিহত হয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজা প্রসঙ্গে ১০০-রও বেশি অবসরপ্রাপ্ত আমলার খোল চিঠি! ইজরায়েল প্রশ্নে 'পক্ষপাতদুষ্ট' অবস্থানের নিন্দা যে ভাষায়

Gaza Genocide: যখন প্যালেস্টাইনের গাজার প্রায় ৭৭ শতাংশ এলাকা ইজরায়েল বাহিনী দখল করে নিয়েছে, ঠিক সেই সময়ে এই অত্যাধুনিক হাতিয়ারের বরাত ভারতীয় সংস্থাকে দিয়েছিল ইজরায়েল।

এর আগেও সাংবাদিকদের নিশানা করে হামলা চালিয়েছিল ইজরায়েল বাহিনী। ১১ অগাস্ট আল জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছিলেন।আল-শিফা হাসপাতালের গেটের বাইরে সাংবাদিকদের জন্য একটি তাঁবু ছিল। সেখানেই হামলা করেছিল ইজরায়েল। আক্রমণে মোট ৭ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ৫ জনই আল জাজিরার-র সংবাদিক।

উল্লেখ্য, কানাডা, মিশর, ইরান এবং সৌদি আরবের মতো দেশগুলি নাসের হাসপাতালে ইজরায়েলি হামলার নিন্দা করেছে। ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এবং ফরেন প্রেস অ্যাসোসিয়েশন-সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিও এই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠার পর , ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতি জারি করে বলেছে ইজরায়েল "সাংবাদিকদের কাজকে মূল্য দেয়।" কিন্তু বাস্তব চিত্র তো সেই কথা বলে না। আল জাজিরার ১২ অগাস্টের একটি প্রতিবেদনে লেখা হয়েছিল, ২২ মাসে মোট ২৭০ জন সাংবাদিক প্রান হারিয়েছেন। এই সংখ্যা ইউক্রেনের যুদ্ধে নিহত সাংবাদিকদের সংখ্যার তুলনায় অনেকটাই বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস ইজরায়েলের নিন্দা করে বলেছে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে ইজরায়েল সাংবাদিকদের টার্গেট করে হত্যার চেষ্টা করছে। তারা আরও বলে, "প্যালেস্টাইনের সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে, সরাসরি নিশানা করা হচ্ছে এবং তাঁদের নির্বিচারে আটক করে নির্যাতনও করা হচ্ছে"।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে মুনাফা লুটছে মাইক্রোসফট, অ্যালফাবেট?

Gaza: প্রতিবেদনে আরও লেখা হয়, মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন ইজরায়েলকে তাদের ক্লাউড ও এআই-এর বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।

গাজায় সাংবাদিকদের হত্যার দীর্ঘ ইতিহাস আছে। প্যালেস্টাইনের এক ইতিহাস বিশেষজ্ঞ দ্য কনর্ভার্সেশন-কে বলেন, সাংবাদিকদের উপর হামলা ১৯৬৭ সাল থেকে শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ হল, ইজরায়েল গাজায় বাইরের দেশের সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না। এর ফলে গাজায় সিংহভাগই প্যালেস্টাইনের সাংবাদিকরাই গ্রাউন্ড রিপোর্টিং করতে পারছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত সাংবাদিকদের মধ্যে ২০০ জনই প্যালেস্টাইনের।

ইজরায়েল ১৯৬৭ সালে দখলদারিত্বের প্রথম দিন থেকেই, মিডিয়া রিপোর্টিংয়ের উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছে। পরে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে সেন্সরশিপ আনা হয়। ওই বছরেরই অগাস্টে, ইজরায়েলি সেনাবাহিনী ধারা ১০১ জারি করে প্যালেস্টাইনে রাজনৈতিক সমাবেশ এবং প্রচারমূলক প্রকাশনাগুলিকে অপরাধ হিসেবে গণ্য করা শুরু করে। সে সময় সমস্ত প্যালেস্টাইন সংবাদমাধ্যমগুলিকে ইজরায়েল কর্তৃপক্ষের কাছে দুটি করে মুদ্রণ কপি জমা দিতে হত। তবে বিধিনিষেধ সত্ত্বেও, স্থানীয় সাংবাদিকতা টিকে ছিল এবং তা ধীরে ধীরে বৃদ্ধিও পেয়েছিল।

১৯৮৭ সালের ডিসেম্বরে প্যালেস্টাইনবাসী প্রথম ইজরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। বিদ্রোহের প্রথম বছরেই , ইজরায়েলি বাহিনী ৪৭ জন প্যালেস্টাইন সাংবাদিককে আটক করে, আটটি স্থানীয় ও আঞ্চলিক সংবাদপত্র সাময়িকভাবে নিষিদ্ধ করে, দুটি পত্রিকার লাইসেন্স বাতিল করে এবং চারটি প্রেস সার্ভিস অফিস বন্ধ করে দেয়।

অনেকেই মনে করেছিলেন, ইজরায়েল এবং প্যালেস্টাইন মুক্তি সংস্থার মধ্যে হওয়া অসলো চুক্তি হয়তো সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে পারবে। কিন্তু তা হয়নি। ওই চুক্তির অংশ হিসেবে প্যালেস্টাইনে নতুন কর্তৃপক্ষ আসে, এরা অস্থায়ী ভিত্তিতে প্যালেস্টাইনেকে আংশিকভাবে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরাও আবার নিজস্ব একটি সেন্সরশিপ ব্যবস্থা আনে। যে সংবাদমাধ্যম গুলিকে সমালোচনামূলক বলে মনে করা হত, তাদের সাংবাদিকদের গ্রেফতার করা হত, এমনকি কিছু সংবাদমাধ্যমকে বন্ধও করে দেওয়া হয়েছিল।

ইজরায়েলের তথ্য অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় ২০২৩ থেকে এখনও অবধি মোট ৬২,৭৪৪ জন নিহত এবং ১,৫৮,২৫৯ জন আহত হয়েছেন। শেষে পরে থাকে একটাই প্রশ্ন, যুদ্ধের ভয়াবহতার প্রচার বন্ধ করতেই কি ইজরায়েল সাংবাদিক মুক্ত গাজা চাইছে?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?