২৫ বছর পর মুক্ত গ্রাহাম স্টেইনের হত্যাকারী! মুক্তি আসন্ন মূল আসামি দারা সিংয়ের?

Graham Staines Murder: ১৯৯৯ সালের ২২ জানুয়ারি গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই নাবালক ছেলে টিমোথি (৬) আর ফিলিপ (১০) যে ভ্যানে ঘুমোচ্ছিলেন তাতে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়।

inscript
৩ মিনিট
২৫ বছর পর মুক্ত গ্রাহাম স্টেইনের হত্যাকারী! মুক্তি আসন্ন মূল আসামি দারা সিংয়ের?

২৫ বছর কেটে গেছে। মানুষের মন থেকে ক্রমেই ফিকে হয়ে গেছে গ্রাহাম স্টেইনের কথা। খুন হয়েছিলেন গ্রাহাম। পুড়িয়ে হত্যা করা হয়েছিল তাঁকে। ২৫ বছর আগের সেই ঘটনায়, সাজা কাটিয়ে জেল থেকে ছাড়া পেয়ে গেলেন মহেন্দ্র হেমব্রম। জেলে 'ভালো আচরণ' করার জন্য, ২৫ বছরের সাজা শেষে মুক্তি পেলেন মহেন্দ্র। অস্ট্রেলিয়ান ধর্মপ্রচারক গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই নাবালক পুত্রকে খুনে অন্যতম আসামি ছিলেন মহেন্দ্র। ওড়িশার কেওনঝাড় জেল থেকে অবশেষে মুক্তি পেলেন তিনি।

গ্রাহাম স্টেইনস এই দেশে কাজ করতেন কুষ্ঠরোগীদের নিয়ে। গ্রাহাম স্টেইনস এবং তাঁর স্ত্রী গ্ল্যাডিস ময়ূরভঞ্জ ইভানজেলিকাল মিশনারি সংস্থার সঙ্গে কাজ করতেন। ১৯৯৯ সালের ২২ জানুয়ারি গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই নাবালক ছেলে টিমোথি (৬) আর ফিলিপ (১০) যে ভ্যানে ঘুমোচ্ছিলেন তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রাহাম ও তাঁর সন্তানরা পালানোর চেষ্টা করলে, লাঠি হাতে ওই ক্ষিপ্র জনতা তাদের বের হতে বাধা দেয়, আগুনের মধ্যে বন্ধ করে দেয়। জ্যান্ত পুড়িয়ে মারা হয় তিনজনকে। পরে তাঁদের কঙ্কালের দেহাবশেষ উদ্ধার করা হয়।

বজরং দলের সদস্য দারা সিংয়ের নেতৃত্বে উন্মত্ত জনতা এই নৃশংস হত্যাকাণ্ড চালায়। হামলাকারী বজরং দলের সদস্যদের অভিযোগ ছিল, সেবার নামে ধর্মপ্রচারক স্টেইন সাধারণ মানুষকে ধর্মান্তরিত করছেন। মহেন্দ্র হেমব্রমও এই আগুন লাগানোর সঙ্গে জড়িত ছিলেন। ওড়িশা রাজ্য শাস্তি পর্যালোচনা বোর্ড মহেন্দ্রর মুক্তির সুপারিশ করে। ঘটনার সময় ২৫ বছর বয়স ছিল মহেন্দ্র হেমব্রমের। এখন বয়স ৫০। মুক্তির সময় মালা পরিয়ে বরণ করা হয়েছে মহেন্দ্রকে। তাঁকে ঘিরে থাকা সমর্থকরা 'জয় শ্রী রাম' বলে স্লোগান তুলেছেন। আর মুক্তি পেয়ে মহেন্দ্র বলছেন, "ধর্মান্তর সংক্রান্ত একটি ঘটনায় মিথ্যাভাবে জড়িত থাকার পরে আমি ২৫ বছর জেলে কাটিয়েছি। আজ আমি মুক্তি পেয়েছি।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৪ বছর জেলের অন্ধকারে! বিজেপি ক্ষমতায় আসতেই মুক্তির আবেদন! কে এই দারা সিং?

Dara Singh: অস্ট্রেলিয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশু পুত্রকে পুড়িয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দারা সিংয়ের।

Mahendra Hembram, one of the convicts in the high-profile murder case of Australian missionary Graham Staines and his two minor sons, was released from Keonjhar jail in Odisha Wednesday after serving 25 years.

  • আপনার জন্য আরও কিছু লেখা
২২ জানুয়ারিই বজরং দলের হাতে হত্যা হয় পাদ্রীর! প্রাণ প্রতিষ্ঠার আড়ালে হারাচ্ছে যে ঘটনার স্মৃতি

Babri Masjid and Ram Mandir : ২০০৩ সালের ২২ জানুয়ারির ভোর রাতে এই অস্ট্রেলিয়ান পাদ্রী, যিনি ১৯৬৫ সাল থেকে ওড়িশার কুষ্ঠরোগীদের জন্য কাজ করতেন, তাঁকে পুড়িয়ে মেরেছিল বজরং দল।

— Orissa POST Live (@OrissaPOSTLive)

তবে এই মামলার প্রধান আসামি দারা সিং এখনও জেলেই বন্দি। দারা সিংকে মুক্তি দেওয়ার জন্য ব্যাপক প্রচার চালিয়েছিলেন কেওনঝাড়ের তৎকালীন বিধায়ক মোহন মাঝি। এই মুহূর্তে তিনিই ওড়িশার মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, রাজ্য বিজেপি সরকার আগামী কয়েক সপ্তাহের মধ্যে দারা সিংয়ের মুক্তির বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে। ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর মহেন্দ্র হেমব্রমকে আর দারা সিংকে ২০০০ সালের ৩১ জানুয়ারি একটি জঙ্গলের মধ্যে গ্রেফতার করা হয়েছিল। উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে গ্রাহাম স্টেইনস হত্যা মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে ৩৭ জনকে প্রাথমিক বিচারেই মুক্তি দেওয়া হয়। দারা সিং এবং মহেন্দ্র হেমব্রম সহ ১৪ জনকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত দোষী সাব্যস্ত করে। পরে ওড়িশা হাইকোর্ট আরও ১১ জনকে মুক্তি দেয়।

আসামিদের ১৪ বছরের কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হয়। দারা সিংয়ের মৃত্যুদণ্ডের শাস্তি হলেও অবশেষে তা বদলে করা হয় যাবজ্জীবন কারাদণ্ড। ওই ঘটনার সময় নাবালক চেঞ্চু হাঁসদা ২০০৮ সালে আপিলের পর মুক্তি পায়। নবীন পট্টনায়কের সরকারকে হারিয়ে বিজেপি এখন ক্ষমতায় এসেছে ওড়িশার। বিজেপির শাসনে গ্রাহামদের হত্যাকারী বজরং দলের নেতাদের মুক্তি পাওয়া নিঃসন্দেহে এক বড় ঘটনা। মূল আসামি দারা সিংয়ের মুক্তিও কি তবে আসন্ন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?