২৪ বছর জেলের অন্ধকারে! বিজেপি ক্ষমতায় আসতেই মুক্তির আবেদন! কে এই দারা সিং?

Dara Singh: অস্ট্রেলিয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশু পুত্রকে পুড়িয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দারা সিংয়ের।

Tanvia Barua
৩ মিনিট
২৪ বছর জেলের অন্ধকারে! বিজেপি ক্ষমতায় আসতেই মুক্তির আবেদন! কে এই দারা সিং?

২০২৪ সালের লোকসভা ভোটে ওড়িশায় ব্যাপক জয় পেয়েছে বিজেপি। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ক্ষমতা থেকে সরাতেও উঠে পড়ে লেগেছিল গেরুয়া শিবির। তাতে সফলও হয়েছে মোদির দল। এই প্রথম ওড়িশায় মারাত্মক ভালো ফল ছিল বিজেপির। এর মধ্যেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধী দারা সিং শীর্ষ আদালতে মুক্তির আবেদন জানিয়েছেন। মনে রাখতে হবে, ২৪ বছর ধরে জেলবন্দি রয়েছেন দারা সিং, আর প্রায় ২৫ বছর পরে নবীন সাম্রাজ্যের পতন হয়েছে। বিজেপি ক্ষমতায় আসতেই দারা সিংয়ের এই মুক্তির আবেদন মোটেই উড়িয়ে দেওয়ার বিষয় নয়। কে এই দারা সিং? কেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে?

রবীন্দ্র পাল ওরফে দারা সিং প্রায় ২৪ বছর জেলবন্দি। ১৯৯৯ সালের ২২ জানুয়ারি কেওনঝাড়ের মোহনপুরে অস্ট্রেলিয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশু পুত্রকে পুড়িয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দারা সিংয়ের। তিনি এখন শীর্ষ আদালতে মুক্তির আবেদন জানিয়েছেন। স্টেইনসের এই হত্যাকাণ্ডকে তৎকালীন অটলবিহারী বাজপেয়ীর সরকার 'দুষ্কৃতী কার্যকলাপ' বলেছিল। তখন অভিযোগ উঠেছিল, স্টেইনসের বিরুদ্ধে আদিবাসীদের ধর্মান্তরণের অভিযোগ তুলে লাগাতার প্রচার করেছিল বজরং দল-সহ কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। তার ফলেই এই হত্যা। বিভিন্ন তথ্যে উঠে এসেছিল, ২০০৭-২০০৮ সালে ওড়িশার কন্ধমল জেলায় গোষ্ঠী হিংসায় শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী প্রাণ হারিয়ে ছিলেন। পুড়িয়ে ফেলা হয়েছিল একাধিক গির্জা ও বাড়ি। সেবারও এই হত্যাকাণ্ডের আঙুল উঠেছিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বনবাসী কল্যাণ পরিষদের মতো সঙ্ঘ-ঘনিষ্ঠ সংগঠনের দিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২২ জানুয়ারিই বজরং দলের হাতে হত্যা হয় পাদ্রীর! প্রাণ প্রতিষ্ঠার আড়ালে হারাচ্ছে যে ঘটনার স্মৃতি

Babri Masjid and Ram Mandir : ২০০৩ সালের ২২ জানুয়ারির ভোর রাতে এই অস্ট্রেলিয়ান পাদ্রী, যিনি ১৯৬৫ সাল থেকে ওড়িশার কুষ্ঠরোগীদের জন্য কাজ করতেন, তাঁকে পুড়িয়ে মেরেছিল বজরং দল।

দারা সিং গো সুরক্ষা সমিতিরও একজন সক্রিয় সদস্য ছিলেন। বিজেপির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা দারা ১৯৯৮ সালের নির্বাচনের সময় বিজেপির হয়ে প্রচারও করেছিলেন। পটনায় ১৯৯১ সালের নির্বাচনের সময়ও বিজেপির হয়ে কাজ করেছিলেন দারা সিং। যেহেতু ওড়িশায় গোহত্যা নিষিদ্ধ তাই দারা সিং প্রায়ই পশ্চিমবঙ্গের গরু পরিবহনকারী ট্রাকগুলিকে আটকাতেন, পশুদের ছেড়ে দিতেন এবং ট্রাকে আগুন ধরিয়ে দিতেন বলে অভিযোগ। স্থানীয় লোকজনের কাছে ওই গরু বিতরণ করে দিয়ে আদিবাসীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন দারা। সেই কারণেই গ্রাহাম স্টেইনস মামলা চলাকালীন এক বছরেরও বেশি সময় ধরে পলাতক থাকার পরও গ্রামের কিছু লোকই তাকে আশ্রয় দিয়েছিল।

দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ওড়িশা সরকারকে মনে করিয়ে দিয়েছে, "এক্ষেত্রে আবেদনকারীর অপরাধ অত্যন্ত গুরুতর।" এই নিয়ে সুপ্রিম কোর্ট ওড়িশা সরকারের মতামতও চেয়েছে। বলে রাখা দরকার, দারার পক্ষে যে আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, তিনি জ্ঞানব্যাপী এবং মথুরা শাহি ইদগাহ মামলায় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। স্টেইনস হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল বজরং দলেরও। কট্টর হিন্দুত্ববাদী দারা বজরং দলের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছিল। বজরং দলের তৎকালীন রাজ্য সভাপতি ছিলেন প্রতাপ ষড়ঙ্গী। তিনি আবার নরেন্দ্র মোদির মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তথা বালেশ্বরের বর্তমান বিজেপি সাংসদ। সেই সময় দারা সিংয়ের যাবজ্জীবন কারাদণ্ড হলেও ছাড়া পেয়ে যান প্রতাপ। অভিযোগ উঠেছিল, তাঁকে নাকি লাগাতার জেরাও করেননি সরকারি আইনজীবী। স্টেইনস হত্যাকাণ্ড নিয়ে তাঁর কিছুই জানা নেই বলে জানিয়েছিলেন প্রতাপ।

প্রতাপ ষড়ঙ্গী

বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন দেশের পদকজয়ী মহিলা কুস্তিগীররা। দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন প্রতিবাদ করেন তারা। তবুও ব্রিজভূষণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করেনি বিজেপি সরকার। ২০২২ সালে জুনিয়র মহিলা অ্যাথলেটিক্স কোচ অভিযোগ তুলেছিল মোদির মন্ত্রিসভার সন্দীপ রায়ের বিরুদ্ধে। যৌন হয়রানির অভিযোগ ওঠার পরও মুদ্রণ ও স্টেশনারি মন্ত্রী ছিলেন তিনি। তিনি চণ্ডীগড় আদালতে আগাম জামিন চেয়েছিলেন এবং তা পেয়েও গিয়েছিলেন। দু'বছর আগে গুজরাতের আদালতে গোধরা পরবর্তী দাঙ্গা পর্বে বিলকিস বানো ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ১১জন ধর্ষক ও খুনির মুক্তির আবেদন জানানো হয়েছিল। শেষে ১১ জন ধর্ষক ও খুনি মুক্তিও পায়, তাদের ফুলের মালা দিয়ে আহ্বান জানিয়েছিলেন গেরুয়া শিবির ঘনিষ্ঠরা। দারা সিংয়ের এই আবেদন কি তবে মুক্তির লক্ষ্যেই?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।