কাবো ভার্দে থেকে কিউরাসাও: ফুটবলের বিশ্বায়ন না ঔপনিবেশিক উত্তরাধিকার?
Football and Colonialism: কাবো ভার্দে সত্যিই নেহাতই ছোট্ট এক দেশ; জনসংখ্যা পাঁচ লাখের কম। কাবো ভার্দে নামের অর্থ সবুজ অন্তরীপ। পর্তুগালের প্রাক্তন এই উপনিবেশ মূলত পঞ্চদশ শতকের আর্ন্ত-আটলান্টিক দাস ব্যবসার পথে ছোট্ট এক আউটপোস্ট। স্বাধীনতা এসেছে সদ্য এই সাতের দশকে।
ফিফা বিশ্বকাপ শুরু হতে না হতেই আড্ডাবিলাসী বাঙালি চায়ের কাপে ঝড় তুলেছিল কাবো ভার্দে আর কিউরাসাও নামের দুই অতি ক্ষুদ্র দেশের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে উত্তীর্ণ হওয়াকে ঘিরে। এ তো যেমন তেমন কৃতিত্ব নয়, পৃথিবীর সবচেয়ে বড় রঙ্গমঞ্চে অবতীর্ণ হওয়া। এ যেন হঠাৎ সন্ধ্যায় বড় দাদাদের ক্যারম ম্যাচে সোজা এন্ট্রি! সঙ্গে যুগপৎ হা-হুতাশ— একশ চল্লিশ কোটির দেশ হয়ে আমরা কেন পারলাম না!
এদিকে বাঙালির আড্ডাও হাঁটা দিয়েছে বিবর্তনের পথ বেয়ে। রোয়াকের সঙ্গে এখন জুড়ে গিয়েছে জেমিনাই। রবিবারের সাপ্তাহিক আড্ডায় ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






