হাতের ইশারায় ঠিক হলো জমির মাপ! যেভাবে চিনাদের বসতি গড়ে উঠল বাংলায়

Chinatown: আজকের চায়নাটাউন, টেরিটিবাজার বা জি হিং চার্চ-কে ঘিরে কলকাতায় যে চিনা বসতি গড়ে উঠেছে, তার যাত্রাপথ শুরু আছিপুরে।

tiasa gupta
৪ মিনিট
হাতের ইশারায় ঠিক হলো জমির মাপ! যেভাবে চিনাদের বসতি গড়ে উঠল বাংলায়

তখন ১৭৭৮ সাল। বজবজের দক্ষিণে নদীতিরে এসে ভিড়ল একটি চিনা জাহাজ। উদ্দেশ্য ইংরেজদের সঙ্গে বাণিজ্য করা। আফিমের ব্যবসাতেও ততদিনে বেশ হাত পাকিয়ে ফেলেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাই চিন থেকে এমন জাহাজ মাঝে মাঝেই আসে কলকাতার বন্দরে। কিন্তু জাহাজ থেকে যাঁরা নামেন, তাঁরা সকলেই ফিরে যান না। তেমনই ফিরে গেলেন না টং অছি। কলকাতার অদূরে খানিকটা পরিত্যক্ত ফসলি জমি দেখে থেকে গেলেন। শুরু হলো ভারতে চিনা উপনিবেশ তৈরির একটি প্রস্তুতি। আজকের চায়নাটাউন, টেরিটিবাজার বা জি হিং চার্চ-কে ঘিরে কলকাতায় যে চিনা বসতি গড়ে উঠেছে, তার যাত্রাপথ শুরু এই আছিপুরেই। সে আজ থেকে অনেক বছর আগের কথা।

আলোচনার টেবিলে বারবার বসেছে ভারত-চিন। কোনও লাভ হয়নি। লাল ফৌজ ও ভারতীয় সেনা বারবার সীমান্তে বন্দুক তাক করে দাঁড়িয়ে থেকেছে পরস্পরের দিকে। তা সত্ত্বেও এই শহর বিভিন্ন সংস্কৃতিকে ঠাঁই দিয়েছে। তাই তো 'সিটি অফ জয়', কলকাতা। এই শহরের বুকেই রয়েছে একটুকরো চিন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। কলকাতার এই চিনা পাড়া যেন বাংলার মিশ্র সংস্কৃতির এক প্রকৃষ্ট উদাহরণ। সালটা ১৯৬২। ইন্দো-চিন যুদ্ধের পর কাজের খোঁজে ভারতে চলে আসে ভারত-চিন সীমান্তে বসবাসকারী অনেক চিনা পরিবার। তাও প্রায় কয়েকহাজার। তাদেরই মধ্যে এখনও টিকে রয়েছে কিছু পরিবার। তাদের হাত ধরে এই শহরে ঠাঁই করে নিয়েছে চিনা খাদ্য-সংস্কৃতি। নুডল স্যুপ, রাইস পুডিং, ওয়ানটন, পর্ক সসেজ সাজিয়ে তাই তো টেরিটিবাজার সূর্যের আলো ফোটার আগেই আপনার অপেক্ষায় বসে থাকে। এই শহরের সঙ্গে চিনা সংস্কৃতির আত্তীকরণ এবং চিনা উপনিবেশের পত্তন হয় অনেক আগে। শুরু হয়েছিল টং অছির হাত ধরে। এর পরের গল্প অনেক দীর্ঘ এবং আকর্ষণীয়।

টাকাপয়সা সঙ্গে করে খুব কম আনেননি টং অছি। লর্ড ওয়ারেন হেস্টিংস অবশ্য ৫৬০ বিঘা ফসলি জমি অছিকে দানই করেছিলেন। কিন্তু সেখানে চাষ-আবাদের প্রস্তুতি করলেন তিনি নিজেই। আর এই সংবাদ শুনে ছুটে এলেন বর্ধমানের মহারাজা। দাবি, এই জমি তাঁর। অবশেষে কোম্পানির মধ্যস্থতায় ঠিক হলো, বার্ষিক খাজনার ভিত্তিতে জায়গাটির মালিকানা পাবেন অছি। তিনি তাতেই রাজি। কারণ তিনি ঠিক করে ফেলেছেন, এখানেই তৈরি করবেন চিনির কল। আর রোজগার তাহলে নেহাৎ মন্দ হবে না।

অছি-র এই জমিকে নিয়ে আছে আরেক কিংবদন্তি। যে কাহিনির সঙ্গে জড়িয়ে গিয়েছে কলকাতার চিনা সংস্কৃতিও। অনেকে বলেন, অছির সমাধির মতো তাঁর এলাকাও নাকি ছিল অশ্বক্ষুরাকৃতি। বড়লাট যখন তাঁকে জিজ্ঞেস করেছিলেন, কতটা জায়গা লাগবে; তখন অছি হাতের ইশারায় দেখিয়েছিলেন 'এই এত্তটা'। আর সেই ইশারা অনুযায়ী জমির আকৃতিও হয় ঘোড়ার ক্ষুরের মতো। তাঁর সমাধির আকারও তাই। এমনকী, পরবর্তীকালে কলকাতার অনেক চিনা অধিবাসীর সমাধির গঠন ছিল ঘোড়ার ক্ষুরের মতো।

শুরুটা বেশ জাঁকিয়ে বসলেও, বেশিদিন চিনির ব্যবসা চালাতে পারলেন না অছি। চিন থেকে আসা অন্যান্য ব্যবসায়ীরাই নিজেদের ঈর্ষার বশে তাঁর পিছনে লাগলেন। তাঁরা তো আর জানতেন না, তিনি আসলে ইংরেজদের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতার মতোই আরেক শহর তৈরির চেষ্টা করছেন। যে শহর আসলে চিনাদের তৈরি। স্বজাতিদের ব্যবহারে বিরক্ত হয়ে অছি শেষ পর্যন্ত কোম্পানির হস্তক্ষেপ দাবি করলেন। ১৭৮১ সালে কোম্পানি বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করল, তারা এই চিনা উপনগরীটিকে উৎসাহ দিতে চায়। ফলত যাঁরা অছির চিনির কলে বাধা সৃষ্টি করবেন, তাঁরা শাস্তি পাবেন। তার প্রত্যুত্তরে কোম্পানিকে ধন্যবাদ দিয়ে চিঠিও লিখলেন টং অছি। তবে ততদিনে অনেক শ্রমিকই তাঁর কারখানা ছেড়ে চলে গেছেন কলকাতা শহরে। ধর্মতলার কাছেই একটি জায়গায় হাত লাগিয়েছেন নতুন ব্যবসায়। সে জায়গার নাম তখন কাসাইতলা। এর কিছুদিনের মধ্যেই মারা গেলেন টং অছি। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হলো। পরে নিলামেও উঠেছিল।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথি অনুসারে ১৭৮৩ সাল নাগাদ অছির মৃত্যু হয়। এরপর চিনা অধিবাসীরা কালক্রমে চলে আসেন কলকাতায়। এরপর ক্রমে জমে ওঠে বেন্টিংক স্ট্রিট, বউবাজার এবং টেরিটিবাজারে চিনা জনবসতি। অছিপুর ফেরিঘাটের পাশেই পূজালি পুরসভার গেস্টহাউস। ফেরিঘাটের আগে বাঁদিকে এক রাস্তা চলে গেছে বটতলা থেকে চিনেম্যানতলায়। সেই চিনেম্যানতলায় অবিকল ইস্টবেঙ্গলের পতাকার রঙে সেজে উঠেছে চিনা উপাসনাস্থল। সবদিন এই মন্দির খোলে না। এই মন্দির সেজে ওঠে চিনা নববর্ষের দিন ও তারপরের রবিবারে। এই মন্দিরে পূজিত হন অছির আনা দেবমূর্তি খুদা মুদি। মজার ব্যাপার হলো, একই সঙ্গে মন্দিরে ফুল, মালা, নৈবেদ্য পান দক্ষিণরায় ও বনবিবিও।

অছি প্রতিষ্ঠিত চিনির কল আজ আর নেই। নেই সাধের চিনা উপনগরীও। অছির প্রকৃত সমাধিকে নাকি গ্রাস করেছে নদী। এখনকার সমাধিটা নাকি পরে তৈরি করা। যেসব চিনদেশীয় এখন মাঝেমধ্যে আসেন, আজ তাঁরা ভারতেরই নাগরিক। অনেক চিনাই আজও শিকড়ের সন্ধানে আসেন এইখানে। ছুঁয়ে দেখেন অছির সমাধি, ফেলে আসা উপনগরীর ছোঁয়া। অছির মন্দিরের আশপাশে ঝোপঝাড় সরিয়ে চিনারা খোঁজার চেষ্টা করেন সেইসব সোনার দিন। আজ প্রায় তার কিছুই অবশিষ্ট নেই। বেঁচে আছে 'আছিপুর’ নামটা। এই নাম স্মৃতি বহন করছে টং অছির। আর সেই সঙ্গে বাংলার বুকে চিনা উপনগরীর পথচলার দিনগুলোর ইতিকথায় লেখা আছে এক চিনা নাগরিকের উদ্যোগ এবং স্বপ্নের কথা।

কলকাতায় আজ চায়নাটাউন আছে, টেরিটিবাজার আছে। কলকাতার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে চিনা সংস্কৃতি। অন্য অনেক সংস্কৃতির মতো চিনা সংস্কৃতিকেও ঠাঁই দিয়েছে এই শহর। এরপরও ভারতের সীমান্তে লাল ফৌজের লাল চোখ অতীত নয়, বর্তমান।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।