ইজরায়েলের আগ্রাসন ভয় ছড়িয়েছে ভারতে?

Hindutva Support for Israel’s Gaza War: হিন্দুত্ববাদীদের বয়ানে বারবার এমন একটা আভাস ছিল যেন সংখ্যালঘুদের বিরুদ্ধেও একইভাবে বলপ্রয়োগ হতে পারে। আর যৌক্তিক নাগরিক সমাজ হয়ে উঠেছে দেশদ্রোহী।

Tanvia Barua
২ মিনিট
ইজরায়েলের আগ্রাসন ভয় ছড়িয়েছে ভারতে?

গত কয়েক মাসজুড়ে ইজরায়েলের আগ্রাসন আর গণহত্যা শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকেনি। খবরের শিরোনাম, সোশ্যাল মিডিয়ার পোস্ট, রাজনৈতিক মন্তব্য— সবকিছুই বৃহত্তর সমাজকে এক সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। অতীতে বারবার এই ধরনের পরিস্থিতিতে ভারত প্যালেস্টাইনের প্রতি সমানুভূতি প্রকাশ করেছিল। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। অতীতে সোশ্যাল মিডিয়া ছিল না। ভারত বিদ্বেষের বাস্তুতন্ত্রের এই ছবি দেখেনি। গোদি মিডিয়া এবং শাসক দলের হিন্দুত্ববাদী ধারা এত মানুষের মনদখলে সক্রিয় ছিল না।

অবশ্য হিন্দুত্ববাদী নেতারা বহু বছর ধরেই ইজরায়েল ও জায়নবাদের ভাবধারাকে সমর্থন করে আসছেন। ভি ডি সাভারকর ও এম এস গোলওয়ালকর একসময় বলেছিলেন, ইজরায়েলের 'এক জাতি, এক ধর্ম' ধারণা ভারতের জন্য একটি উদাহরণ। আজ সেই ধারণা আবার জোরালোভাবে ফিরে এসেছে, বিশেষ করে বিজেপি ও তাদের ঘনিষ্ঠ সংগঠনগুলোর সমর্থকদের মধ্যে। এর প্রভাব সামান্য নয়— এটা দেশের রাজনৈতিক ও সামাজিক আচরণের উপর সরাসরি প্রভাব ফেলছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজায় প্রতি ৫২ মিনিটে একজন শিশুর মৃত্যু! সামনে এল যে তথ্য

Gaza Crisis: নিহতদের মধ্যে ১,০২৯ জনের বয়স এক বছরের নিচে, ৫,০৩১ জনের বয়স পাঁচ বছরের কম, আর ৪২০ জন শিশু যুদ্ধের মাঝেই জন্ম নিয়ে মারা গিয়েছে। ১,১০২ জন শিশু যুদ্ধের কারণে হাত বা পা হারিয়েছে।

গাজায় যুদ্ধ শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় নানা হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে, যেমন #IndiaStandsWithIsrael এবং #HindusWithIsrael। অনেক ফেসবুক ও এক্স (টুইটার) পোস্টে গাজার ধ্বংসযজ্ঞকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ বলেও দাবি করেছে। গাজার নিরীহ মানুষদের মৃত্যু, শিশু ও মহিলাদের উপর হামলার ছবি পর্যন্ত বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এই প্রচারণা শুধু মতামত প্রকাশ নয়, বরং মুসলিমদের প্রতি ঘৃণার আগুনকে আরও উস্কে দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিমবিরোধী মন্তব্য, বক্তব্য এবং ঘৃণার প্রচার আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে।

পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, ভারতের অনেক মুসলিম তরুণ, সাংবাদিক ও শিক্ষার্থী এখন গাজার পাশে দাঁড়ানোর কথা প্রকাশ করতেও ভয় পেয়েছে। ফিলিস্তিনি পতাকা দেখানো, প্রার্থনা করা বা একটি ইমোজি ব্যবহার করে প্যালেস্টাইনের পক্ষে কথা বললেও, তাদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে, অনেকেই চুপ করে থাকার পথই বেছে নিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৬৭ থেকে ২০২৫! যেভাবে গাজায় বারবার নিশানা করা হচ্ছে সাংবাদিকদের

Israel’s killing of journalists: ইজরায়েল ১৯৬৭ সালে দখলদারিত্বের প্রথম দিন থেকেই, মিডিয়া রিপোর্টিংয়ের উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছে। পরে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে সেন্সরশিপ আনা হয়।

কূটনীতিবিদরা বলছেন, আসলে প্যালেস্টাইনে ইজরায়েলের ধ্বংসলীলাকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। এতে হিন্দুত্ববাদীদের হাত শক্ত হয়েছে। মুসলিম সমাজকে লাগাতার কোনঠাসা করা হয়েছে।

হিন্দুত্ববাদীদের বয়ানে বারবার এমন একটা আভাস ছিল যেন সংখ্যালঘুদের বিরুদ্ধেও একইভাবে বলপ্রয়োগ হতে পারে। আর যৌক্তিক নাগরিক সমাজ হয়ে উঠেছে দেশদ্রোহী।

কিন্তু ভারতের সমাজের চিরকালীন বুনোট বা সাংবিধানিক কাঠামো কিন্তু এই পরিবেশের পক্ষে নয়। মানুষের প্রতি সহানুভূতি, ন্যায়ে আস্থা, যুদ্ধবিরোধিতা কেন অন্যায় হয়ে দাঁড়াল, প্রশ্নের উত্তর খুঁজতে হবে নাগরিক সমাজকেই।

(মতামতের দায় ব্যক্তিগত)

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?