পাত্র-পাত্রী দুজনেই মৃত, টুইটারে সাড়া ফেলল ৯০ বছরের পুরনো বিয়ের কার্ড, দেখতে কেমন ছিল?

Wedding Invitation Card : একটা ধসে যাওয়া রঙের পুরনো কার্ডের ছবি, তার মধ্যে যা কিছু লেখা সবই উর্দু ভাষায়। দেখা মাত্রই চোখের সামনে ধরা দেয় একরাশ প্রাচীনত্ব

Kankana Mukherjee
৩ মিনিট
পাত্র-পাত্রী দুজনেই মৃত, টুইটারে সাড়া ফেলল ৯০ বছরের পুরনো বিয়ের কার্ড, দেখতে কেমন ছিল?

পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি থাকলেও, তা বোধ হয় চিরকালই মার্জনীয়। তাই বিয়ের অনুষ্ঠানে কার্ডের জায়গাটা বহুকাল ধরেই বহাল। পাত্র পাত্রীর পরিচয়, অনুষ্ঠানের স্থান এবং পথনির্দেশ এটুকুই মূল উপজীব্য। তার সঙ্গে কয়েক লাইনের সুখ বার্তা, ব্যাস বিয়ের কার্ড বলতে এটুকুই। তবে জীবনের এ হেন একটা অনুষ্ঠানের শুভ সূচনা যার হাত ধরে তা নিয়ে একটা বাড়তি উত্তেজনা তো থাকবেই। তাই সময়ের সঙ্গে বদলেছে কার্ডের ধারণাও। প্রথমে সাদা কাগজে লাল কালিতে লেখাই ছিল চল, পড়ে অবশ্য মেশিনে কার্ড ছাপানোর রেওয়াজ শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরবর্তীতে আরো আধুনিক হয়েছে বিয়ের কার্ড। বাহারি সাজসজ্জার কার্ড, হাতে আঁকা কার্ড থেকে শুরু করে হল আমলের মিউজিক কার্ড সবই এসেছে ট্রেন্ড মেনে। কিন্তু এসবের মধ্যেও যদি পুরনো আলমারি অথবা কোনো ধুলো পড়া দেরাজ থেকে হঠাৎ মেলে সেকেলে একটা বিয়ের তবে হয়তো নিমেষেই শুরু হয় টাইম ট্রাভেল।

ধরুন, আপনার মা-বাবার বিয়ের কার্ড, কিংবা ধরুন আরও একটা প্রজন্ম পিছিয়ে গেলেন। দাদু ঠাকুমার বিয়ের কার্ড খুঁজে পেয়ে গেলেন হুট করে! কী শুনতে অবাক লাগছে, তাই তো? কিন্তু সম্প্রতি এমনই একটি ঘটনার সাক্ষী থেকেছে নেট দুনিয়া।

একটা ধসে যাওয়া রঙের পুরনো কার্ডের ছবি, তার মধ্যে যা কিছু লেখা সবই উর্দু ভাষায়। দেখা মাত্রই চোখের সামনে ধরা দেয় একরাশ প্রাচীনত্ব। আমন্ত্রণপত্রের ছবিটি টুইটারে আপলোড করেছেন সোনাল বাটলা নামে এক মহিলা। উপরে ক্যাপশনে উল্লেখ করেন, “আমার দাদা-দাদির বিয়ের আমন্ত্রণ প্রায় #১৯৩৩ #দিল্লি"। অর্থাৎ ১৯৩৩ সালে, দিল্লির একটি বিয়ের নিমন্ত্রণ পত্র এটি। কার্ডটি প্রকাশ্যে আসার পর থেকে নিমেষেই হয়ে যায় ভাইরাল। রমনার একটা প্রাচীন ঐতিহ্য নিয়ে শুরু হয় হুলুস্থুল। কেউ কেউ কমেন্ট স্মৃতিচারণা করে নিজের পরিবারের কোনো পুরনো বিয়ের কথা বলেন, কেউ আবার এমন কার্ড দেখে চক্ষু স্বার্থক বলেই স্বীকার করেন। কেউ আবার দম্পতির পরলৌকিক বিচরণ নিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন।

হ্যাঁ, এই কার্ডের দম্পতি আর কেউই বেঁচে নিয়ে। কিন্তু রয়ে গিয়েছে তাঁদের জীবনের এমনটা একটা সুখের চিঠি। রয়ে গিয়েছে, কফি রঙের একটি পুরনো কার্ডে উর্দুতে লেখা কয়েক লাইন। কার্ডটিতে লেখা ছিল, “আমি নবী মুহাম্মদকে সম্মান ও ধন্যবাদ জানাই। এই ভালো সময়ের জন্য আমি আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ। শ্রদ্ধেয় স্যার, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার ছেলে হাফিজ মুহাম্মদ ইউসুফের বিয়ে ২৩ এপ্রিল রবিবার, ধার্য করা হয়েছে।” আর কার্ডের নিচেই রয়েছে সাল ১৯৩৩।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক মাসে ৩২ লক্ষ বিয়ে! বাঙালির বিয়ে যেভাবে হয়ে উঠল 'ইভেন্ট'

Marriage Ceremony : বিবাহ নাকি জোরদার কোনো ইভেন্ট, প্রশ্ন উঠছে হাল আমলের বাঙালি বিয়ের রীতিকে ঘিরে

My grandparents’ wedding invitation circa #1933

— Sonya Battla (@SonyaBattla2)

শীতকাল মানেই ঘরে ঘরে বিয়ের মরশুম। আর বিয়ের অনুষ্ঠানে একটা বড়ো জায়গা জুড়ে থাকে বিয়ের কার্ড। মন্দিরে বিগ্রহের সামনে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেই শুরু হয় বিয়ের আনুষ্ঠানিক তোড়জোড়। তাই এই নিমন্ত্রণ পত্রকে খুব যত্ন করেই রাখা হয় বাড়িতে। তাছাড়া সে যুগে, ঘরে ঘরে ছবি অথবা ভিডিওর চল ছিল না। তাই স্মৃতি বলতে ওই কার্ডটুকুই ছিল সব। যার জেরে আজ প্রায় এক শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়েও মুহূর্তের মধ্যে ভেসে ওঠে সেই বিয়ের উৎসব।

আজকাল বিয়ে নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে চান অনেকেই। বিয়েকে একটা ইভেন্ট বানিয়ে ফেলে তাই লাগিয়ে দেওয়ার প্রয়াস চলে কম বেশি সর্বত্র। তাই বিয়ের কার্ড নিয়েই নানারকম নতুনত্বের খোঁজ করেন কেউ কেউ। অনেকেই ভিন্টেজ কার্ড করতে চান নিয়ে বিয়েতে। তাই নেট দুনিয়ায় এরকম একটা ছবি সামনে আসতেই তা বাড়িয়ে দিয়েছে উত্তেজনার রেশ। অনেকেই হয়তো ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছেন এভাবেই তাক লাগাবেন নিমন্ত্রিতদের।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে গেলে সবচেয়ে আগে সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে সুসংহত করতে হবে: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।