'আর কয়েক ঘণ্টা'! রাজনীতি ছাড়ছেন অভিনেতা-সাংসদ দেব?

Dev: সংসদের বক্তৃতায় দেব বলেছিলেন, ‘‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে।’’ আর একে অনেকেই সমাপ্তি বক্তৃতা বলেই ভেবেছিলেন।

Sohini Das
৪ মিনিট
'আর কয়েক ঘণ্টা'! রাজনীতি ছাড়ছেন অভিনেতা-সাংসদ দেব?

তিনি সুপারস্টার। তাঁর ছবি এলে প্রেক্ষাগৃহ উপচে পড়ে। তাঁকে একঝলক দেখার জন্য দীর্ঘতম অপেক্ষা করে হাজার হাজার মাথা। টলিউডের সর্বশেষ মহানায়ক সম্ভবত তিনিই। তার উপর রাজনীতির ময়দানে তিনি চেনা মুখ। লোকসভায় গিয়ে বাংলা ভাষায় নিজের বক্তব্য রাখেন। ঘাটালের সাংসদ দেব বরাবরই রাজনীতির ময়দানে নিজের আলাদা ছাপ রেখেছেন। সেই দেব রাজনীতির ময়দান থেকে সরে আসার কথা বলছেন। ইতিমধ্যেই ছেড়েছেন প্রশাসনিক কমিটির তিনটি গুরুত্বপূর্ণ পদ। তার পরে সোশ্যাল মিডিয়ায় সংসদের শেষ দিনটাও ঘোষণা করে দিলেন অভিনেতা-সাংসদ।

তবে কি রাজনীতির ময়দান থেকে সরে যাচ্ছেন দেব? কিন্তু কেন? শিয়রে লোকসভা ভোট। প্রায় সমস্ত দল যে যার মতো করে প্রচার এবং জনসংযোগে ব্যস্ত। সে সময় দেবের কথাবার্তায় কেন উঁকি মারছে রাজনীতির প্রতি তাঁর নিরাসক্তিবোধ। আসন্ন লোকসভা ভোটে ফের প্রার্থী হতে চলেছেন কিনা অভিনেতা, এ নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। বৃহস্পতিবার লোকসভার শেষ দিন ছিল। পরবর্তী লোকসভার অধিবেশন বসবে ভোটের পর। লোকসভার সেই শেষ অধিবেশনে যোগ দেওয়ার আগে ইনস্ট্রাগ্রামে ছবি পোস্ট করে দেব লিখেছিলেন, 'আর কয়েক ঘণ্টা'। তার সেই পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক মহলের একটি অংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা! কেন মমতাকে সবচেয়ে বেশি ভোট দেন মহিলারা?

Laxmir Bhandar WB State Budget 2024 : অদ্ভুতভাবে দেখা গিয়েছে মমতাকে পছন্দ করেন আদিবাসী, উচ্চবর্ণ ও মুসলিম মহিলারা। অথচ তাঁদের স্বামীরাই হয়তো ভোট দিচ্ছেন বিজেপিকে।

কয়েক দিন আগেই ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। তার পরেই দেবের এই পোস্ট ঘিরে বেশ হইচই পড়ে যায়। শোনা যাচ্ছে, অনেক দিন ধরেই রাজ্যের এক মন্ত্রীর উপরে ক্ষুব্ধ দেব। তাঁর ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়েই নাকি সেই ক্ষোভের সূত্রপাত। যদিও অভিনেতা-সাংসদ কখনও, কোথাও এ বিষয়ে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠেরা জানিয়েছিলেন, তিনি ক্ষুব্ধ। আবার অনেকের মতে, দেব-ঘনিষ্ঠেরা মন্ত্রীর উপর ক্ষোভের কথা বললেও নেপথ্যে অন্য কারণ রয়েছে। সেই কারণ কী? অনেকের বক্তব্য, গরু পাচার মামলার তদন্তের সূত্রে দেবকে ডেকেছিল সিবিআই। অভিযোগ, গরু পাচারের টাকা দেবের ছবিতে বিনিয়োগ হয়েছিল। দেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়াতেই আর ভোটে দাঁড়াতে চান না বলে বক্তব্য ওই অংশের।

তবে তার পরেই দেবের একটি সাক্ষাৎকারের ঝলক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ইডি-র হাত থেকে বাঁচতে তিনি কিছু করছেন না বলেই স্পষ্ট তোপ দেগেছেন সেখানে অভিনেতা সাংসদ। একই সঙ্গে নাম না-করেই রাজনৈতিক দলবদলুদের উপরে তোপ দাগেন অভিনেতা। একই সঙ্গে তাঁর মুখে শোনা যায় তাঁর আদর্শ ও পরম্পরাগত শিক্ষার কথাও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বরাদ্দ কোটি কোটি টাকা! ভোটের আগে যেভাবে তাক লাগাল মমতার 'কল্পতরু' বাজেট

West Bengal Budget 2024: বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় রাজ্যবাজেট পেশ করেছে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বৃহস্পতিবার দুপুরে সংসদের বক্তৃতায় দেব বলেছিলেন, ‘‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে।’’ আর একে অনেকেই সমাপ্তি বক্তৃতা বলেই ভেবেছিলেন। পাশাপাশিই দেব বলেছিলেন, ‘‘১০ বছর সাংসদ হিসাবে কাজ করতে দেওয়ার জন্য আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’’ অধিবেশনের পরে নতুন সংসদ ভবনের বাইরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেছিলেন, ‘‘ভোটে দাঁড়ানোর বিষয়ে আমার কী বক্তব্য তা এক বছর আগেই আমি নেত্রীকে জানিয়েছিলাম। কয়েক দিন আগেও তা জানিয়েছি। এখন এ নিয়ে কিছু বলব না।’’ যদিও পরে সমাজমাধ্যমে তা স্পষ্ট করে দেন। সংসদের বক্তৃতায় দেব এ-ও বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১০ বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনও অর্থ দেয়নি। যা করার রাজ্য করেছে।’’ঘাটাল মহকুমায় প্রতি বছরই বর্ষাকালে বন্যা পরিস্থিতি তৈরি হয়। তা রুখতেই মাস্টার প্ল্যানের কথা বহু দিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে। কিন্তু গত কয়েক দশক ধরে ভোটের সময়ে তা ‘ইস্যু’ হলেও কার্যকর হয় না। সম্প্রতি বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার ১৬০০ কোটি টাকা দিলেও কাটমানির ভাগাভাগির লড়াইয়ে সেই টাকা ফেরত চলে গিয়েছে। সেই অভিযোগ উড়িয়ে ঘাটালের ভূমিপুত্র দেব বলেন, ‘‘কারা বলছে আমি জানি না। তবে সংসদেও বলেছি, কেন্দ্র কোনও টাকা দেয়নি। যতটুকু হয়েছে তা রাজ্যের টাকাতেই হয়েছে।’’

যদিও শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে ভোটে দাঁড় করানোর বিষয়ে আগ্রহী। কালীপুজোর পরের দিন দিদির বাড়িতে দধিকর্মা খেতে গিয়েছিলেন দেব। সে দিন বেশ খানিক ক্ষণ দু’জনের মধ্যে কথা হয়েছিল। কিন্তু শাসকদলের একাধিক নেতার বক্তব্য, দেব মমতার সামনেও ভোটে দাঁড়ানোর বিষয়ে হ্যাঁ, না বলেননি। তবে জনশ্রুতি, বিশ্বকাপে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে গিয়ে দেব তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছিলেন, তিনি আর ভোটে দাঁড়াতে চান না। তবে দেব এ নিয়ে স্পষ্ট ভাবে ভাঙেননি। অভিনেতা অবশ্য স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই জানিয়েছেন , 'দেখুন দলটা তো আমার নয়। দলটা একজন চালাচ্ছেন। আমি চাইলেই আমাকে টিকিট দেওয়া হবে অথবা আমি চাইলেই আমাকে যেতে দেওয়া হবে, তেমনটা তো নয়। দেখা যাক, দল কী সিদ্ধান্ত নেয়। আমার বিরুদ্ধে যে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তা সত্যি হলে কি আমি এখানে থাকতাম? আমি একটা কথাই বলতে চাই। যদি প্রমাণিত হয় যে আমি টাকা নিয়ে দুর্নীতি করেছি, তাহলে রাজনীতি কেন, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যদি তা প্রমাণ করা না যায়, তাহলে যাঁরা অভিযোগ অভিযোগ তুলছেন, তাঁরা রাজনীতি ছাড়বেন তো?'

দেবের কথাবার্তায় স্পষ্ট, সাম্প্রতির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তেমন সন্তুষ্ট নন। সেই ক্ষোভ দিনকয়েক ধরেই তাঁর কাজকর্ম ও বক্তব্য থেকে ভালোই বোঝা যাচ্ছে। তারকা সাংসদ হয়েও বরাবরই চেনা ছকের বাইরে গিয়েই কাজ করতে দেখা গিয়েছে দেবকে। ঘাটালের জন্য তাঁর প্রচেষ্টাতেও তেমন কসুর ছিল না বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। তবে কি সেই দেবের সেই রাজনীতির ভাবনা ধাক্কা খাচ্ছে বর্তমান হাওয়ায়? আগামীদিনে কি রাজনীতির ময়দানে আর দেখা যাবে এই তারকা-রাজনীতিবিদকে, সংশয় ঘনিয়েছে নানা মহলেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।