ফের লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা! কেন মমতাকে সবচেয়ে বেশি ভোট দেন মহিলারা?

Laxmir Bhandar WB State Budget 2024 : অদ্ভুতভাবে দেখা গিয়েছে মমতাকে পছন্দ করেন আদিবাসী, উচ্চবর্ণ ও মুসলিম মহিলারা। অথচ তাঁদের স্বামীরাই হয়তো ভোট দিচ্ছেন বিজেপিকে।

inscript
৩ মিনিট
ফের লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা! কেন মমতাকে সবচেয়ে বেশি ভোট দেন মহিলারা?

বাংলার মানুষ বাংলায় নিজের মেয়েকেই চায়। এই ন্যারেটিভের প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন অনেকদিন ধরেই। বাংলার এই মেয়ে বাংলার মহিলাদের ভোটও চান। মহিলাদের কল্যাণে তৈরি রাজ্যের একাধিক প্রকল্প তারই প্রমাণ। লক্ষ্মীর ভাণ্ডার, মাসে মাসে ৫০০ টাকা মমতার মহিলা ভোট টানার যে সফল অস্ত্র তা ইতিমধ্যেই প্রমাণিত। রাজ্য বাজেটে, ভোটের বাজারে এবার সেই ৫০০ টাকাকে একধাপে বাড়িয়ে করা হলো ১০০০ টাকা। রাজ্যের বাজেটে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছে তৃণমূল সরকার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতির শ্রেণির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক টাকা এবার ১০০০, আর জনজাতির মহিলারা ১০০০ টাকার জায়গায় পাবেন ১২০০ টাকা।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই ফেব্রুয়ারি মাসেই চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে তাই লক্ষ্মীর ভাণ্ডারখানিই এগিয়ে দিলেন মোক্ষম চাল হিসেবে। এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। মে মাস থেকে থেকে এই ১০০০ টাকা করে পেতে শুরু করবেন মহিলারা। রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পের জন্য। এখানেই শেষ না ৬০ বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন যে মহিলারা তারা সরাসরিই বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক মাসের ব্যবধানে দু'বার ডিএ! ভোট-বাজারে নিশানায় রাজ্য সরকারি কর্মীদের মন?

West Bengal Budget 2024-25: ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনও করে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। ২০২৪ সালের ভোটপূর্ব বাজেটে সেই ক্ষততেই সামান্য মলম লাগানোর চেষ্টা করল তৃণমূল সরকার।

বরাবরই সব রাজ্যেই মহিলাদের মন পাওয়ার মরিয়া চেষ্টা করেন রাজনৈতিক নেতারা। তৃণমূলও করে এবং তা একেবারে নিজস্ব সংগঠনের মুখ হিসেবে মহিলাদের সামনে নিয়ে আসা থেকেই শুরু হয়। বিভিন্ন জেলায় জেলা সভানেত্রী হিসেবে দায়িত্বে আনা হয়েছে মহিলাদের। আর মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প তো রয়েইছে। মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচনেও তুরুপের তাস ছিল 'লাডলি বহেনা' প্রকল্প'। অন্তর্বর্তী বাজেটে নির্মলা সীতারমণও এবার লাখপতি দিদি প্রকল্পের কথা বারবার তুলে ধরেছেন। রাজ্যে মহিলাদের মন পেতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই এবারের ভোটে ব্যবহার করতেই হতো মুখ্যমন্ত্রীকে। বাংলার ভোটারদের প্রায় অর্ধেকই মহিলা৷ পুরুষ ভোটার প্রায় ৩ কোটি ৭৩ লাখ, মহিলা ভোটার প্রায় ৩ কোটি ৫৯ লক্ষ৷ ২০১৯ সালের লোকসভা ভোটে এই মহিলাদের ৮১.৭ শতাংশই ভোট দিয়েছেন৷ সুতরাং মাসে মাসে ৫০০ টাকা বাড়িয়ে এই ভোট নিজেদের দখলে রাখার চেষ্টা করতেই হতো তৃণমূলকে৷

অদ্ভুতভাবে দেখা গিয়েছে মমতাকে পছন্দ করেন আদিবাসী, উচ্চবর্ণ ও মুসলিম মহিলারা। অথচ তাঁদের স্বামীরাই হয়তো ভোট দিচ্ছেন বিজেপিকে। একটি সমীক্ষা বলছে, আদিবাসীদের মধ্যে, পুরুষ এবং মহিলাদের ভোটের পছন্দের ফারাক প্রবল। আদিবাসী পুরুষদের ১৮% বিজেপিকে পছন্দ করছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বেছে নিচ্ছে আদিবাসী মহিলাদের ১১ শতাংশ। দলিতদের মধ্যে আবার পুরুষদের মধ্যে বিজেপি ২৪ শতাংশ এগিয়ে ছিল কিন্তু দলিত মহিলাদের মধ্যে মাত্র ১৫ শতাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের আগেই রাজ্যে রাজ্যে কল্পতরু মোদি! 'বঞ্চনা'-র ভাগ্য বদলাবে বাংলার?

PM-JANMAN Scheme: দেশের প্রান্তিক এবং বিপন্ন জনজাতি (পার্টিকুলারলি ভারনারেবল ট্রাইবাল গ্রুপস)-র কাছে সমস্ত ধরনের সুবিধা পৌঁছে দিতে বিপুল বরাদ্দের একাধিক কর্মসূচী নিল কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছ 'প্রধানমন্ত্রী জনমন' প্রকল্প।

মুসলিম মহিলারাও মমতার ভোটার। মুসলিমরা লিঙ্গ নির্বিশেষেই তৃণমূলকে বেশি পছন্দ করে। তাই বিশেষ করে নিম্ন আয়ের গোষ্ঠীর মধ্যে আদিবাসী, উচ্চবর্ণ এবং কিছুটা দলিত শ্রেণির মধ্যে মহিলাদের ভোট বড় ফ্যাক্টর।

গত কয়েক বছর ধরে কিন্তু, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নেতৃত্বে কোনও মহিলা নেই। রাজনীতিতে সরাসরি নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ এখনও কম। সম্ভবত মমতার বিপক্ষে লড়াকু নেত্রী হিসেবে তাই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম তুলে আনার চেষ্টা করছে বামেরাও। মোদি সরকার তিন তালাককে 'অপরাধ' করে দিয়ে মুসলিম মহিলাদের ভাগ্য ফেরানোর চেষ্টার দাবি করলেও বিজেপি এখনও মহিলাদের মধ্যে, বিশেষ করে বাংলার মহিলাদের মধ্যে একেবারেই জনপ্রিয় নয়।।

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য স্থানীয় সংস্থায় ৫০ শতাংশ আসন সংরক্ষণ করে মমতা কিন্তু মহিলাদরদি হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করেছেন। তৃণমূল থেকে ২০১৯ সালে লোকসভায় অনেক সংখ্যক মহিলা সাংসদ গিয়েছেন, প্রত্যেকে নিজের মতোই সোচ্চার। তৃণমূলের ভোটারদের প্রায় ৪৮.৫% মহিলা এবং এই মহিলাদের জন্য কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারও লোকসভা নির্বাচনে মমতার ভাগ্য ফেরাতে পারেন মহিলারাই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?